শিরোনাম
◈ মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাবে অস্থির ডলারের বাজার, দুর্বল হচ্ছে টাকা ◈ মধ্যস্থতার চেষ্টা ব্যর্থ, ইরান যুদ্ধ থামাতে রাজি নয় ট্রাম্প ◈ বাংলাদেশে এসে বিশ্বকাপে ব্যর্থতার দায়ে বড় অঙ্কের জরিমানামুক্ত হওয়ার সুখবর পেলো পাকিস্তানি ক্রিকেটাররা ◈ আঙ্কারায় বাংলাদেশ–তুরস্ক পররাষ্ট্রমন্ত্রী বৈঠক, সহযোগিতা বাড়ানোর অঙ্গীকার ◈ হাদির হত্যাকারীদের পালাতে ‘সহায়তাকারী’ ফিলিপ সাংমাও পশ্চিমবঙ্গে গ্রেপ্তার ◈ পূর্বাচল প্লটের ৬ লাখ টাকার কাঠা এখন ৭৫ লাখ: নতুন দাম নির্ধারণ করলো রাজউক ◈ স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে রাজনীতিতে ফেরার পথ খুঁজছে কার্যক্রম নিষেধাজ্ঞার মুখে থাকা আওয়ামীলীগ ◈ উন্নত চিকিৎসায় মির্জা আব্বাসকে কাল  সিঙ্গাপুর নেওয়া হবে, মস্তিষ্কের সিটি স্ক্যান রিপোর্ট ভালো এসেছে ◈ ঈদের আগে-পরে ১২ দিন ২৪ ঘণ্টা তেলের পাম্প খোলা থাকবে ◈ ছুটিতে আসা প্রবাসীদের এন্ট্রি ভিসার মেয়াদ বৃদ্ধি সংক্রান্ত গণবিজ্ঞপ্তি

প্রকাশিত : ২০ আগস্ট, ২০২১, ১১:৪১ দুপুর
আপডেট : ২০ আগস্ট, ২০২১, ১১:৪১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] স্বাস্থ্যবিধি মেনে দর্শনার্থীদের জন্য আজ থেকে খুলছে সাফারি পার্ক

হ্যাপি আক্তার: [২] দীর্ঘদিন পর সব ধরনের স্বাস্থ্যবিধি মেনে দর্শনার্থীদের জন্য শুক্রবার (২০ আগস্ট) থেকে খুলে দেওয়া হচ্ছে গাজীপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্ক। গত ৩ এপ্রিল করোনা সংক্রমণ রোধে সাফারি পার্ক বন্ধ ঘোষণা করেছিল কর্তৃপক্ষ। একুশে টিভি, যুগান্তর

[৩] বৃহস্পতিবার (১৯ আগস্ট) রাত সাড়ে ১০টায় বিষয়টি নিশ্চিত করে সাফারি পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা সহকারী বন সংরক্ষক মো. তবিবুর রহমান। দর্শনার্থীদের স্বাস্থ্যবিধি মেনে ও সামাজিক দূরত্ব বজায় রেখে পার্ক পরিদর্শনের আমন্ত্রণ জানান তিনি।

[৪] তিনি জানান, করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে চলতি বছরের ৩ এপ্রিল থেকে পরবর্তী ঘোষণা না দেওয়া পার্কটি বন্ধ ঘোষণা করেছিল কর্তৃপক্ষ। দীর্ঘদিন বন্ধ থাকার পর ২০ আগস্ট থেকে স্বাস্থ্যবিধি মেনে সাফারি পার্ক খোলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

[৫] তিনি বলেন, করোনার কারণে প্রথম পর্যায়ে এ পার্কটি গত বছরের ২০ মার্চ থেকে ৩০নভেম্বর পর্যন্ত বন্ধ থাকে। করোনার প্রকোপ কমলে প্রায় সাড়ে ৭মাস বন্ধ থাকার পর গত বছরের ১লা নভেম্বর সাফারি পার্ক খুলে দিয়েছিল কর্তৃপক্ষ। কিন্তু আবার করোনায় দ্বিতীয় ঢেউ মহামারীর রূপ নিলে ৩ এপ্রিল থেকে ১৯ আগস্ট পর্যন্ত পাকটি পর্যটকদের জন্য বন্ধ করে দেওয়া হয়।

[৬] সাফারি পার্ক প্রকল্প পরিচালক ও উপ-প্রধান বন সংরক্ষক মো. জাহিদুল কবির বলেন, সরকারি নির্দেশনা মোতাবেক স্বাস্থ্যবিধি মেনে এবং ধারণ ক্ষমতার অর্ধেক দর্শনার্থীর জন্য সুযোগ রেখে গাজীপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্ক ও ভাওয়াল জাতীয় উদ্যানসহ (ভাওয়াল ন্যাশনাল পার্ক) বনবিভাগের সব বিনোদন কেন্দ্র শুক্রবার থেকে দর্শনার্থীদের জন্য খুলে দেওয়া হলো। পার্কে আগত দর্শনার্থীদের স্বাস্থ্যবিধি মেনে ও সামাজিক দূরত্ব বজায় রেখে পার্কটি পরিদর্শনের জন্য আমন্ত্রণ জানান তিনি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়