শিরোনাম
◈ ইসরায়েলকে ‘শয়তান’ বলায় পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীকে নেতানিয়াহুর নিন্দা ◈ একাত্তরে পাকিস্তানি বাহিনীর সহযোগী হিসেবে জামায়াতের নাম বহাল: জামুকা সংশোধন বিল পাস ◈ পুলিশে জেলাভিত্তিক বড় নিয়োগ, কোন জেলায় পদসংখ্যা কত দেখুন তালিকা ◈ দীর্ঘদিন ধরে চলমান অর্থায়নবিহীন ‘জম্বি প্রকল্প’ চিহ্নিত করে সেগুলো বাতিলের উদ্যোগ গ্রহণ করা হয়েছে: সংসদে অর্থমন্ত্রী ◈ জ্বালানি খাতে বর্ধিত ব্যয় মেটাতে বাংলাদেশ ১০০ কো‌টি ডলার চাইবে আইএমএফের কাছে  ◈ বাংলাদেশ-ভারত সম্পর্কে নতুন মোড়, বরফ কি গলবে? ◈ শেরপুরে জামায়াত নেতার মৃত্যু নিয়ে গুঞ্জন, যা জানালেন আমির ◈ ইংল‌্যান্ড বিশ্বকাপের প্রস্তুতি পর্বে শেষ দুই ম‌্যাচ খেল‌বে নিউ জিল্যান্ড ও কোস্টা রিকার বিরু‌দ্ধে ◈ ফুটবল লি‌গে আজ আবাহনী-মোহামেডান মু‌খোমু‌খি ◈ ভারতের মাটির নিচে ৫০০ মিলিয়ন টন ‘স্বর্ণের পাহাড়’, তবু খনন হচ্ছে না কেন?

প্রকাশিত : ২০ আগস্ট, ২০২১, ০৫:৪৬ সকাল
আপডেট : ২০ আগস্ট, ২০২১, ০৫:৪৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চট্টগ্রামে করোনায় ১০ জনের মৃত্যু, শনাক্ত ৩০১

নিউজ ডেস্ক: শুক্রবার (২০ আগস্ট) চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। এর আগে, বৃহস্পতিবার করোনায় মারা গিয়েছিলেন ৬ জন, শনাক্ত হয়েছিলেন ৩৪৮ জন।

এ বিষয়ে জেলা সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি বলেন, চট্টগ্রামের ১০টি ও কক্সবাজারের একটি ল্যাবে ১ হাজার ৯১৭ জনের নমুনা পরীক্ষা করে ৩০১ জনের করোনাভাইরাস পজিটিভ পাওয়া গেছে। তাদের মধ্যে চট্টগ্রাম নগরেরই ১৬১ জন। বাকিরা বিভিন্ন উপজেলার। গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্তের হার ১৫ দশমিক ৭০ শতাংশ।

লোহাগড়ায় ৮, সাতকানিয়ায় ২০, বাঁশখালীতে ১, আনোয়ারায় ১০, চন্দনাইশে ৮, পটিয়ায় ৩, বোয়ালখালীতে ৮, রাঙ্গুনিয়ায় ১, রাউজানে ৩৬, ফটিকছড়িতে ১৫, হাটহাজারীতে ২৪, সীতাকুণ্ডে ৫ ও মিরসরাইয়ে ১ জন নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন।

চট্টগ্রামে এ পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৯৬ হাজার ৫০৩ জন। মোট শনাক্তের মধ্যে চট্টগ্রাম নগরেরই ৭০ হাজার ৬৪৩ জন। বাকি ২৫ হাজার ৮৬০ জন বিভিন্ন উপজেলার।

গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে করোনা আক্রান্ত হয়ে মারা যাওয়াদের ২ জন নগরের বাসিন্দা, বাকি ৮ জন বিভিন্ন উপজেলার। করোনা আক্রান্ত হয়ে চট্টগ্রামে এ পর্যন্ত মোট ১ হাজার ১৬৬ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ৬৬৪ জন চট্টগ্রাম নগরের। আর বিভিন্ন উপজেলায় মারা গেছেন ৫০২ জন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়