শিরোনাম
◈ সংসদের প্রথম অধিবেশন কবে? যা জানাগেল ◈ জেলবন্দি ইমরানকে দু’বার সমঝোতার প্রস্তাব দেয়  সরকার! ফাঁস করলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা, অস্বস্তিতে ইসলামাবাদ ◈ শরীরে আঘাতের চিহ্ন, সড়কে মিলল আওয়ামী লীগ নেত্রীর লাশ ◈ চল‌চ্চি‌ত্র শি‌ল্পের জন‌্য নতুন সরকারের কা‌ছে শাকিব খানের চাওয়া ◈ আমরা যদি পিছিয়ে থাকি, তাহলে বর্তমান বিশ্বে অন্যরা আমাদের প্রতি করুণার দৃষ্টিতে তাকাবে : বাণিজ্যমন্ত্রী ◈ যে কারণে ডিসি সারোয়ারকে আদালতের শোকজ হয়, যা জানা গেল ◈ এনআইডি আবেদন দ্রুত নিষ্পত্তির জন্য ইসির জরুরি নির্দেশনা ◈ এবার ব্রিটিশ দ্বৈত নাগরিকদের জন্য সুখবর! ◈ ইরানে হামলা হলে মধ্যপ্রাচ্যে থাকা সব মার্কিন ঘাঁটিতে পাল্টা হামলার হুমকি ◈ শহীদ মিনার প্রাঙ্গণে রং-তুলির ছোঁয়ায় প্রস্তুতির শেষ পর্যায়

প্রকাশিত : ১৯ আগস্ট, ২০২১, ০৮:৩৭ রাত
আপডেট : ১৯ আগস্ট, ২০২১, ০৮:৩৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] পটুয়াখালির উপকূলীয় অঞ্চলে ধরা পরলো ৫৫ কেজি ওজনের গোলপাতা মাছ

আতিকুল আলম: [২] পটুয়াখালীর গলাচিপা উপজেলায় বঙ্গোপসাগরের উপকূলীয় অঞ্চলে জেলেদের জালে ধরা পরলো ৫৫ কেজি ওজনের সামুদ্রিক গোলপাতা মাছ। গোলাখালি গ্রামের মাঝি সাগরের জালে বুধবার রাতে ধরা পরে এই মাছটি। বৃহস্পতিবার মাছটি পৌর শহরের বাজারে স্থানীয় ব্যবসায়ী লিটন তালুকদারের কাছে পাঁচ হাজার টাকায় বিক্রি করে সাগর।

[৩] জেলে সাগর জানান, রাতে গলাচিপার উপকূলীয় সাগরে জাল ফেললে মাছটি ধরা পরে। মাছটির দৈর্ঘ্য ছিল ৭ ফুট, প্রস্থ ছিল প্রায় ২ ফুট।

[৪] গলাচিপা মাছ বাজার কমিটির সভাপতি মো. চুন্নু মৃধা বলেন, এর আগেও বড় বড় গোলপাতা মাছ এ বাজারে বিক্রি হয়েছে। তবে এত বড় মাছ এই প্রথমই দেখলেন তারা। মাছটি একনজর দেখার জন্য ভীর করেছিলেন স্থানীয় উৎসুক জনতা।

[৫] গলাচিপা উপজেলা মৎস্য কর্মকর্তা জহিরুল নবী জানান, গোলপাতা মাছ মূলত এক প্রজাতির সেইল ফিশ। গভীর সমুদ্রেই বেশি দেখা যায় এই মাছকে। খেতে বেশ সুস্বাদু ও পুষ্টিকর হওয়ায় বাজারে এই মাছের যথেষ্ট চাহিদা রয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়