শিরোনাম
◈ শাহজালালে বিশৃঙ্খলা: জামায়াত নেতা আখতারুজ্জামান এক দিনের রিমান্ডে ◈ ‘ভারতের হাতে আর কোনো সুযোগ ছিল না’—শেখ হাসিনা প্রসঙ্গে ত্রিবেদী ◈ বিবাহ ও তালাক নিবন্ধন ডিজিটাল ব্যবস্থার আওতায় আসছে : আইনমন্ত্রী ◈ সম্পত্তি দান করেও আজীবন ভোগের অধিকার, কার্যকর নতুন আইন ◈ মিরপুর ১০ নম্বর মোড়ে ফুটপাত দখলমুক্ত, স্বস্তিতে পথচারী (ভিডিও) ◈ তুরস্ককে উড়িয়ে দিল বেলজিয়াম, ডি ব্রুইনার জোড়া গোল ◈ ২০৩০ সালে একই বছরে যে কারণে দুবার রমজান, ৩৬ দিন রোজা রাখবেন মুসলিমরা ◈ ‘কার্যক্রম নিষিদ্ধ’ আওয়ামী লীগের সঙ্গে জামায়াতের সমঝোতা নিয়ে রাজনৈতিক অঙ্গনে চলছে নানা গুঞ্জন! ◈ বিদেশযাত্রায় ভিসা বাণিজ্য: সরকারি খরচের চেয়ে ৪২ হাজার কোটি টাকা বেশি ব্যয়ে বিদেশে যাচ্ছেন কর্মীরা! ◈ ময়মনসিংহে বৃদ্ধাশ্রমে প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার রুবেল, বললেন—‘সেবা করতে গিয়েছিলাম’

প্রকাশিত : ১৯ আগস্ট, ২০২১, ০৬:৩২ বিকাল
আপডেট : ১৯ আগস্ট, ২০২১, ০৬:৩২ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বিশ্বকাপে ভারত-ওয়েস্ট ইন্ডিজ ফাইনাল চান দীনেশ কার্তিক

স্পোর্টস ডেস্ক : [২] ২০০৭ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম আসরের শিরোপা জিতেছিল ভারত। সর্বশেষ আসরের শিরোপা ওঠে ওয়েস্ট ইন্ডিজের হাতে, একমাত্র দল হিসেবে যারা জিতেছে একাধিক শিরোপা। এবারের আসরের ফাইনালে এই দুই দলকেই দেখতে চান ভারতীয় ক্রিকেটার ও ধারাভাষ্যকার দীনেশ কার্তিক।

[৩] আগামী ১৭ অক্টোবর থেকে শুরু হবে টি-টোয়েন্টি বিশ্বকাপের সপ্তম আসর। দীর্ঘ ৫ বছর পর মাঠে গড়াতে যাওয়া সংক্ষিপ্ততম ফরম্যাটের এই বিশ্বকাপ আসর নিয়ে ইতোমধ্যে ক্রিকেট বিশ্বে শুরু হয়েছে উন্মাদনা। ক্রিকেটবোদ্ধা, আলোচক, বিশ্লেষকরা জানাচ্ছেন বিশ্বকাপ ঘিরে তাদের ভাবনা, অনুমান, পছন্দ-অপছন্দের কথা।

[৪] কার্তিক তেমনি ব্যক্তিগতভাবে চান, বিশ্বকাপের ফাইনাল খেলুক ভারত ও ওয়েস্ট ইন্ডিজ। স্বভাবতই নিজের দেশ বলে ভারতকে ফাইনালে দেখতে চাইবেনই তিনি। একইসাথে ফাইনালে তার চাওয়া টি-টোয়েন্টির সফলতম দল ওয়েস্ট ইন্ডিজকে, যারা বিশ্বকাপে খেলবে এক ঝাঁক সুপারস্টারকে নিয়ে।

[৫] কার্তিক বলেন, আমি ভারত ও ওয়েস্ট ইন্ডিজকে টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে দেখতে চাইব। ভারতের পরে আমার দ্বিতীয় ফেভারিট দল হবে অবশ্যই ওয়েস্ট ইন্ডিজ।

[৬] ভারতকে নিজ দেশ হিসেবে এগিয়ে রাখলেও কার্তিক ওয়েস্ট ইন্ডিজকে এগিয়ে রেখেছেন টি-টোয়েন্টিতে তাদের একাগ্রতা ও সফলতার বিচারেই। তিনি বলেন, শুধুমাত্র ওরা যেভাবে ক্রিকেট খেলে, তার জন্যই ওদের এই লড়াইয়ে দেখতে চাই। আমি মনে করি ওয়েস্ট ইন্ডিজ এই ফরম্যাটটা বেশি পছন্দ করে এবং এটাই ওদের কাছ থেকে সেরা ক্রিকেট বের করে নিয়ে আসে। জি নিউজ

  • সর্বশেষ