শিরোনাম
◈ ওয়ান-ইলেভেনের তিন কুশীলব ডিবি হেফাজতে: মুখোমুখি জিজ্ঞাসাবাদে বেরোচ্ছে নতুন তথ্য ◈ জ্বালানি চ্যালেঞ্জে বাংলাদেশের পাশে থাকার বার্তা যুক্তরাষ্ট্রের ◈ দুই গোলে এগিয়ে থেকেও থাইল‌্যা‌ন্ডের কা‌ছে হারলো বাংলাদেশ নারী দল ◈ তেলবাহী ট্রেন লাইনচ্যুত, সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ ◈ ওকে লাথি মেরে বের করে দিন: নেতানিয়াহুর ছেলেকে যুক্তরাষ্ট্র থেকে বের করে যুদ্ধে পাঠানোর দাবি স্টিভ ব্যাননের ◈ বাংলাদেশ সরকারের বিবৃতিতে আমরা কষ্ট পেয়েছি: ইরানি রাষ্ট্রদূত ◈ যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ: জ্বালানি সংকটে প্রথমে ফুরিয়ে যেতে পারে বাংলাদেশ! ◈ শিশুশিল্পী লুবাবার বিয়ে আইনত বৈধ কি না, বাল্যবিবাহের দায়ে কী শাস্তি হতে পারে? ◈ মহানগর এলাকার সরকারি প্রাথমিকেও আসছে অনলাইন ক্লাস ◈ এসএসসি পরীক্ষা ঘিরে কড়াকড়ি, কর্মকর্তাদেরও চাকরি হারানোর ঝুঁকি

প্রকাশিত : ১৯ আগস্ট, ২০২১, ০৪:৪৪ দুপুর
আপডেট : ১৯ আগস্ট, ২০২১, ০৪:৪৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] আফগানিস্তানের সঙ্গে সীমান্ত বন্ধের ঘোষণা ইরানের

রাকিবুল আবির: [২] তালিবানদের ক্ষমতা দখলের পর আফগানিস্তানের হাজার হাজার নাগরিক দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা চালাচ্ছে। আর এই বিষয়টি মাথায় রেখেই বুধবার আফগানিস্তানের সঙ্গে সীমান্ত বন্ধ করেছে ইরান। দ্য হিল

[৩] ইরানের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সীমান্ত বিষয়ক কার্যালয়ের পরিচালক হোসেইন কাসেমি বলেন, আফগানিস্তান থেকে পালিয়ে আসাদের প্রবেশ নিষিদ্ধ করতে ইরান সরকার তিনটি প্রদেশকে আফগানিস্তানের সঙ্গে থাকা সীমান্ত বন্ধের নির্দেশ দিয়েছে। দেশের অভ্যন্তরীন অস্থিতিশীলতা ও করোনার মহামারির কারণে এমন সিদ্ধান্ত নিয়েছে ইরান সরকার। বিবিসি

[৪] আফগানিস্তানে আটকে থাকা নাগরিকদের সরিয়ে নিতে কাজ করছে বিভিন্ন দেশ। ইতোমধ্যে ৩ হাজার ২০০ জনকে সরিয়ে নিয়েছে যুক্তরাষ্ট্র। এছাড়াও ভারত, অস্ট্রেলিয়া, জার্মানি সহ বিভিন্ন দেশ তাদের নাগরিকদের ফিরিয়ে নিতে চেষ্টা চালাচ্ছে।সম্পাদনা: আসিফুজ্জামান পৃথিল

  • সর্বশেষ
  • জনপ্রিয়