শিরোনাম
◈ ড‌য়ে‌চে‌ভে‌লের প্রতি‌বেদন- আইপিএল সম্প্রচারে বাধা নেই, বলছে সরকার ◈ সাফ চ‌্যা‌ম্পিয়ন‌শিপ, শ‌ক্তিশালী ভারতের সঙ্গে ড্র করলো বাংলাদেশ ◈ ভারত-বাংলাদেশ পাইপলাইনে আবারও ৭ হাজার টন ডিজেল আমদানি শুরু ◈ ‘না ফেরার দেশে চলে গেলেন শামীম ওসমান’-পোস্টকার্ডের বিষয়ে যা জানা গেল ◈ জলবায়ু পরিবর্তনে তিন দশকে সবচেয়ে বড় ক্ষতির দায় যুক্তরাষ্ট্রের ◈ রফতানির ৮১ শতাংশই পোশাক খাত, বৈচিত্র্য না বাড়ালে বাড়বে ঝুঁকি! ◈ ডিপো থেকে জ্বালানি তেল নেওয়ার সময় পরিবর্তন ◈ রাজশাহী মেডিকেলের পরিচালককে ফাঁসির কাষ্ঠে চড়ানো উচিত: স্বাস্থ্যমন্ত্রী ◈ দ্রুত ফুরোচ্ছে যুক্তরাষ্ট্রের অস্ত্রভান্ডার, দুশ্চিন্তায় পেন্টাগন: দ্য ওয়াশিংটন পোস্ট ◈ স্বর্ণের দাম ৬ ঘণ্টার ব্যবধানে আবারও বাড়লো

প্রকাশিত : ১৯ আগস্ট, ২০২১, ০৩:১৯ দুপুর
আপডেট : ১৯ আগস্ট, ২০২১, ০৩:১৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বাগেরহাটে মধুমতি নদীতে গোসল করতে নেমে কার্গো শ্রমিক নিখোঁজ

শেখ সাইফুল ইসলাম কবির :বাগেরহাটের মোল্লাহাটে মধুমতি নদীতে গোসল করতে নেমে বিল্লাল মোল্লা (২৬) নামের এক শ্রমিক নিখোঁজ হয়েছে।

[৩] বুধবার (১৮ আগস্ট) বিকেলে মোল্লাহাট পুরাতন ফেরিঘাট সংলগ্ন মধুমতি নদীতে নোঙ্গর করা একটি কার্গো জাহাজ থেকে সিমেন্ট খালাস শেষে গোসল করতে নেমে নিখোঁজ হয় ওই শ্রমিক।

[৪] নিখোঁজ বিল্লাল মোল্লা মোল্লাহাট উপজেলার গাড়ফা গ্রামের ইউনুস মোল্লার ছেলে। সে জাহাজ বা কার্গো থেকে সিমেন্ট খালাসের কাজ করতো।

[৫] নিখোঁজের খবর পেয়ে খুলনা ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার অভিযান শুরু করে। বিকাল সাড়ে ৫টা থেকে সন্ধ্যা ৭ পর্যন্ত দেড় ঘণ্টা চেষ্টা করেও তাঁকে খুঁজে পাওয়া যায়নি।

[৬] ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, খুলনা সদর (লিডার) মোঃ শফিকুল ইসলাম জানান, নিখোঁজের খবর পেয়ে উদ্ধার অভিযান শুরু করি। খুলনার ডুবুরী দল উদ্ধার কাজে অংশ নিয়েছে। নিখোঁজ শ্রমিককে দেড় ঘণ্টা চেষ্টা করেও খুঁজে পাওয়া যায়নি। আজ সকালে ফায়ার সার্ভিস আবার উদ্ধার অভিযান হয়েছে। সম্পাদনা: হ্যাপি

  • সর্বশেষ
  • জনপ্রিয়