শিরোনাম
◈ বৈশ্বিক সংকট মোকাবিলায় বাংলাদেশ-জাতিসংঘ সহযোগিতা জোরদারের প্রত্যয় ◈ বহুমুখী যুদ্ধে চাপে ইসরাইল, ভেঙে পড়ার সতর্কবার্তা সেনাপ্রধানের ◈ যুক্তরাষ্ট্রকে জবাব দিল ইরান, শর্তে অনড় তেহরান ◈ ১১৩ বিলিয়ন ডলার ছাড়ালো বিদেশি ঋণ ◈ যুদ্ধের প্রভাবে ব্যবহৃত গাড়ি রপ্তানিতে ধস, বিপাকে জাপানি ব্যবসায়ীরা ◈ ‘মহাবিপদের’ আশঙ্কা করছে সৌদি আরব ◈ প্যারেডে হেলিকপ্টার থেকে এন্টি-ট্যাংক উইপন, নজর কেড়েছে কে-৯ ইউনিট ও ডগ স্কোয়াড ◈ যে কারণে আবারও বাজারে ছাড়া হচ্ছে বঙ্গবন্ধুর ছবিযুক্ত নোট! ◈ ডিজিএফআই ক্লিয়ারেন্স ছাড়া কোনো রাজনৈতিক আসমিকে ছাড়া হতো না: আদালতে মামুন খালেদের দাবি ◈ ইরান যুদ্ধ দ্রুত শেষ করতে চান ট্রাম্প, সহযোগীদের জানিয়েছেন ইচ্ছার কথা

প্রকাশিত : ১৯ আগস্ট, ২০২১, ০২:১৩ দুপুর
আপডেট : ১৯ আগস্ট, ২০২১, ০২:১৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ফার্মেসি থেকে মডার্নার টিকা জব্দের ঘটনায় দোকানের মালিকসহ ৩ জনের বিরুদ্ধে মামলা

আব্দুল্লাহ মামুন: [২] বৃহস্পতিবার (১৯ আগস্ট) দক্ষিণখান থানায় এ নিয়ে মামলা করা হয়েছে। এর আগে রাতে রাজধানীর দক্ষিণখানে একটি ফার্মেসি থেকে মডার্নার ২০ ডোজ টিকা জব্দ করে পুলিশ। এ ঘটনায় পুলিশ একজনকে আটক করে। সময়টিভি।

[৩] বুধবার (১৮ আগস্ট) রাত ১২টার দিকে রাজধানীর দক্ষিণখানের চালাবন এলাকায় অভিযান চালিয়ে ফার্মেসির মালিক বিজয় কৃষ্ণ তালুকদারকে তাকে আটক করা হয়। এ সময় ফার্মেসি থেকে মডার্না টিকার দুই অ্যাম্পল এবং ২০টি ফাঁকা বক্স জব্দ করা হয়। সাধারণত প্রতি বক্সে ১০টি করে অ্যাম্পল ইনজেকশন থাকে।

[৪] পুলিশ সূত্রে জানা গেছে, গোপন খবরের ভিত্তিতে রাত ১২টার দিকে ওই এলাকায় অভিযান চালানো হয়। সেখানে এক দম্পতিকে করোনা টিকা দেওয়ার প্রমাণ পায় পুলিশ। এ ছাড়া ওই ফার্মেসি থেকে আরও অনেককে টিকা দেওয়া হয়েছে বলে তথ্য মিলেছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়