শিরোনাম
◈ ফের রণক্ষেত্র শাহবাগ, পুলিশের লাঠিচার্জে ছত্রভঙ্গ আন্দোলনকারীরা ◈ মালয়েশিয়া ছাড়ছে অবৈধ অভিবাসীরা, শীর্ষে বাংলাদেশিরা ◈ বাংলা‌দেশবী‌হিন বিশ্বকাপের পর্দা উঠ‌ছে শ‌নিবার, জমকা‌লো উদ্বোধনী অনুষ্ঠানে যা থাকছে ◈ কর্মস্থলে ডে-কেয়ার ও ব্রেস্ট ফিডিং কর্নার স্থাপনের প্রতিশ্রুতি বিএনপির ◈ যমুনার সামনে সংঘর্ষের সময় ‘গুলি ছোড়া হয়নি’, দাবি প্রধান উপদেষ্টার দপ্তরের ◈ উন্নত দেশের সঙ্গে প্রথম পূর্ণাঙ্গ অর্থনৈতিক চুক্তিতে বাংলাদেশ ◈ জুলাই সনদ জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ: তারেক রহমান ◈ ‘উই হ্যাভ আ প্ল্যান’ যে কারণে বলেছিলেন তারেক রহমান ◈ ত্রয়োদশ নির্বাচনে বিএনপির ইশতেহার ঘোষণা: নয় দফা প্রতিশ্রুতি, পাঁচ ভাগে পরিকল্পনা ◈ ইনকিলাব মঞ্চের সঙ্গে পুলিশের সংঘর্ষ, জাবের-জুমা-আম্মারসহ আহত অনেকে

প্রকাশিত : ১৮ আগস্ট, ২০২১, ০৬:৪০ বিকাল
আপডেট : ১৮ আগস্ট, ২০২১, ০৭:১১ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] একটি জাল সনদপত্র তৈরির জন্য ৩ থেকে ১০ হাজার টাকা নিতেন তিনি

সুজন কৈরী: [২] রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে কোভিড ভ্যাকসিনসহ বিভিন্ন জাল সনদপত্র জালিয়াতি চক্রের একজন সদস্যকে আটক করেছে র‌্যাব-৩। আটককৃতের নাম- ইমরান হোসেন (২৫)।

[৩] র‌্যাব-৩ এর স্টাফ অফিসার (ইন্ট এন্ড মিডিয়া শাখা) অতিরিক্ত পুলিশ সুপার বীণা রানী দাস বলেন, আটককৃতের কাছ থেকে ১৫টি জাল কোভিড-১৯ ভেক্সিন গ্রহণের সনদ ১৫টি, একটি জাল এসএসসি সার্টিফিকেট, একটি জাল জাতীয় পরিচয়পত্র, একটি জাল জন্ম সনদপত্র, সিপিইউ, মনিটর, কি-বোর্ড, স্ক্যানার ও প্রিন্টার জব্দ করা হয়েছে।

[৪] তিনি আরও জানান, আটক ইমারন কম্পিউটারে বিভিন্ন সফটওয়্যারের মাধ্যমে জব্দকৃত সরঞ্জাম দিয়ে অবৈধ উপায়ে চাকরি ও উচ্চ শিক্ষার জন্য চাহিদামত দেশি-বিদেশি স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন প্রতিষ্ঠানের জাল সার্টিফিকেট, জাল জাতীয় পরিচয়পত্র, জাল জন্ম সনদ ও কোভিড-১৯ ভ্যাকসিন গ্রহণের জাল সনদ তৈরি করতেন। একটি জাল সনদপত্র তৈরির জন্য তিনি ৩ হাজার টাকা থেকে ১০ হাজার টাকা নিতেন। এখন পর্যন্ত তিনি সহস্রাধিক লোককে বিভিন্ন ধরনের জাল সনদপত্র সরবরাহ করেছেন। ইমরানের বিরুদ্ধে যাত্রাবাড়ী থানায় মামলা হয়েছে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়