শিরোনাম
◈ একই পরিবারের ৫ জনের মৃত্যু, স্বজনদের দাবি রাতে খেয়েছিলেন নুডলস ◈ শিশু হাসপাতালে চিকিৎসকের কক্ষে ধূমপান, দেখেই বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর (ভিডিও) ◈ ড্যাপের নতুন সংশোধনীতে বুড়িগঙ্গার তীরে ভারী শিল্পের অনুমোদন, বন্যাপ্রবাহ এলাকায় আবাসন প্রকল্পের সুযোগ ◈ যুক্তরাষ্ট্রে ভিসার মেয়াদ পেরিয়ে অবস্থান করলে স্থায়ী নিষেধাজ্ঞা, ফৌজদারি মামলার হুঁশিয়ারি মার্কিন দূতাবাসের ◈ ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থী-তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর, পরিচ্ছন্নতায় জোর দিতে নির্দেশনা ◈ বাংলাদেশে টমেটো ও আলুর সংগ্রহ-পরবর্তী বিভিন্ন পর্যায়ে নষ্ট এক-তৃতীয়াংশ ধানে ১০.২৪% ◈ ত্রিদেশীয় সিরিজে প্রথম ম‌্যাচ সন্ধ‌্যায়, মু‌খোমু‌খি বাংলা‌দেশ ও জিম্বাবু‌য়ে ◈ মেসি-পরবর্তী যুগে আর্জেন্টিনার প্রথম দুই প্রতিপক্ষ চূড়ান্ত ◈ কক্সবাজারের রিসোর্টে ভয়াবহ আগুনে টয়লেটে মিলল আরও ৪ লাশ, নিহত বেড়ে ১০ ◈ আগামী ২৪ ঘণ্টায় যেসব বিভাগে বৃষ্টি হতে পারে

প্রকাশিত : ১৮ আগস্ট, ২০২১, ০২:৫৮ দুপুর
আপডেট : ১৮ আগস্ট, ২০২১, ০৩:৫২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] আকাশের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে যোগ দিলেন মুশফিক ও রিয়াদ

মাহিন সরকার : [২] দেশের একমাত্র বৈধ ডিরেক্ট-টু-হোম (ডিটিএইচ) সেবা প্রদানকারী প্রতিষ্ঠান আকাশের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন জাতীয় ক্রিকেট দলের টি-টোয়েন্টি ফরম্যাটের অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ ও দেশের অন্যতম সেরা ব্যাটসম্যান মুশফিকুর রহিম।

[৩] বেক্সিমকো কমিউনিকেশন্সের প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে চুক্তিতে স্বাক্ষর করেন দুইজনে। আকাশের সঙ্গে দেশের অন্যতম সেরা দুই ক্রিকেটারের চুক্তিটি দুই বছরের।

[৪] সেই অনুষ্ঠানে রিয়াদ-মুশফিককে চুক্তিবদ্ধ করার পর আকাশের হেড অব মার্কেটিং অ্যান্ড বিজনেস ডেভেলপমেন্ট মুহাম্মদ আবুল খায়ের চৌধুরী সংবাদ মাধ্যমকে জানান, প্রতিষ্ঠানটির লক্ষ্য দর্শনের সঙ্গে একাত্ম হয়েই চুক্তিতে সই করেছেন দুইজন।

[৫] তিনি আরও জানান, সেরা মান ও সেবা নিশ্চিত করতে নিরন্তর চেষ্টা করে যাচ্ছে আকাশ। দেশের বিদ্যমান টিভি সংযোগ প্রযুক্তির মধ্যে সবচেয়ে উজ্জ্বল ছবি, পরিচ্ছন্ন শব্দ ও ঝামেলাহীন সেবা দিচ্ছে আকাশ। দেশের যে কোনো অঞ্চলে উচ্চমানের সেবা সহজে দিচ্ছে আকাশ। আমাদের দর্শন, লক্ষ্য ও অর্জনের সঙ্গে একাত্মতা পোষণ করেই মাহমুদউল্লাহ ও মুশফিক আমাদের সঙ্গে ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে চুক্তি স্বাক্ষর করেছেন।

[৬] একটি ছবি পোস্ট করে আকাশ তাদের ফেসবুক পোস্টে লেখে, শুরু হলো নতুন ইনিংস। আকাশ-এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে যোগ দিলেন ‘মিস্টার ডিপেন্ডেবল’ মুশফিকুর রহিম এবং ‘দ্য সাইলেন্ট কিলার’ মাহমুদউল্লাহ রিয়াদ। অভিনন্দন টাইগারস। আপনাদেরকে পাশে পেয়ে আমরা আরও অনুপ্রাণিত ও উজ্জীবিত।

  • সর্বশেষ