শিরোনাম
◈ সরবরাহ বিঘ্নিত হওয়ায় যে ক্ষতি হয়েছে, সেজন্য দুঃখিত: জ্বালানি মন্ত্রী ◈ চলতি অর্থবছরে রাজস্ব বাড়াতে এনবিআরের ‘থ্রি আর’ কৌশল ◈ তুষভান্ডারে বগি রেখে ইঞ্জিন ছুটল একা, মহাসড়কে ঘণ্টাব্যাপী যান চলাচল বন্ধ ◈ জাসদ কার্যালয় থেকে আটক ২৭৮ জনের ২৪৯ জনই মুক্ত, যাচাই চলছে ২৯ জনের ◈ আপনি যার কথা বললেন, অসংলগ্ন এবং ভারসাম্যহীন কথাবার্তা বলা সম্ভবত তাঁর অভ্যাস: নাসীরুদ্দীন পাটওয়ারী প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী ◈ ময়মনসিংহে ড্রামে লাশ: আপত্তিকর ভিডিও দিয়ে ব্ল্যাকমেইল, অটোরিকশা মালিককে হত্যার অভিযোগে শামীম গ্রেপ্তার ◈ রাড্ডায় ভাঙচুরে শাহ আলী থানার ওসির দায়িত্বে অবহেলা রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুরের ঘটনা নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী (ভিডিও) ◈ অবকাঠামোগত কাজ শেষ হলেও কোনোটিতেই বসেনি যানবাহন চলন্ত অবস্থায় ওজন মাপার যন্ত্র ডব্লিউআইএম স্কেল ◈ সরকার বা দলের নাম ব্যবহার করে কেউ অপকর্ম করলে ছাড় পাবে না: মাহদী আমিন

প্রকাশিত : ১৬ আগস্ট, ২০২১, ০৫:১০ সকাল
আপডেট : ১৬ আগস্ট, ২০২১, ০৫:১০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আরিফুজ্জামান তুহিন: দীর্ঘ মেয়াদি প্ল্যানের আওতায় সালিমা বাহিনী গড়ে তোলেন

আরিফুজ্জামান তুহিন: তালেবানদের রুখতে করতে আফগানিস্তানের মাওবাদী গেরিলারা দ্রুত অ্যাটাক করতে যাচ্ছে সালিমা মাযারী আফগানিস্তানের ঈযধৎশরহঃ জেলার গভর্নর। আমেরিকা যখন আফগানিস্তান ছেড়ে যাবার ঘোষণা করে তখনই সালিমা তালিবানদের প্রতিরোধে বাহিনী গড়ে তোলার কাজ শুরু করেন। কিন্তু সালিমার হাতে অস্ত্র কেনার টাকা ছিল না। তিনি গণচাঁদা সংগ্রহ করেন। দীর্ঘ মেয়াদি প্ল্যানের আওতায় সালিমা বাহিনী গড়ে তোলেন। গত এক বছরে সালিমারা বাহিনীতে ৬০০ যোদ্ধা যোগ দিয়েছেন। এসব যোদ্ধারা বলছেন, জীবন দিয়ে হলেও তারা তালিবান প্রতিরোধ যুদ্ধে থাকবে। কারণ তালিবানরা তাদের জেলা দখল করে নিলে তাদের কন্যা, স্ত্রী ও বোনদের তালিবনাদের হাতে তুলে দিতে হবে; এটা তারা চান না। আর শরীয়া আইনের নামে তারা তালিবানদের বর্বরতাকেও মেনে নেবেন না।

কীভাবে গেরিলা বাহিনী গড়ে তুলতে হবে তা সালিমা মাযারি আবার ফের সামনে আনলেন। কিন্তু যারা বলেন পার্টি, বাহিনী ও ফ্রন্ট হলো জাদুকরি অস্ত্র সেই মাওবাদীরা আফগানিস্তানে কোথায়? আফগানিস্তানে একটা মাওবাদী পার্টি আছে, তাদের প্রধান নেতা কমরেড জিয়া বয়সজনিত কারণে গত বছর মারা যান। কিন্তু আমি বহু বছর এ পার্টির কোনো অ্যাকশনের কথা শুনিনি। যখন গোটা আফগানিস্তান তালেবানরা দখল করে নিচ্ছে, নারীদের ধরে নিয়ে যাচ্ছে তালিবানরা, স্কুল বন্ধ করছে, যুবকদের বাধ্য করছে দাঁড়ি রাখতে-তখন সালিমা মাযারীর মত নারী এগিয়ে এসেছেন গেরিলা দল গড়ার। আর আফগানিস্তানের মাওবাদীরা তখন কি করছেন জানেন?

শুনলে আপনাদের সত্যিই হাসি পাবে। তাদের ওয়েব সাইটে দেওয়া সর্বশেষ আপডেটে আফগানিস্তানের মাওবাদী পার্টি যে বিশাল একটা তত্ব দাড় করিয়েছে মূলত গত ১৩ এপ্রিল ইউএস প্রেসিডেন্ট জো বাইডেন আফগানিস্তান থেকে সেনা সরানোর বিষয়ে আমেরিকা যে অবিচল তার ওপর। লেখাটি পড়ার পর মহা বিরক্ত হয়েছি। কারণ হলো, সেখানে তালিবানরা রাষ্ট্র ক্ষমতায় গেলে আন্তর্জাতিক সম্প্রদায় তাকে সাপোর্ট করবে কি করবে না সেটতো মাওবাদীদের বিষয় হতে পারে না। তারা সেখানে কী বিপ্লবের ডিম তা দিচ্ছে? কিন্তু তালেবানরা রাষ্ট্র ক্ষমতা দখল করে যে শরীয়া আইন চালু করবে, স্কুল কলেজ বন্ধ করবে, নারীদের শিক্ষা থেকে বাদ দেবে, নারীদেরকে তালিবনাদের শুতে বাধ্য করবে সে বিষয়ে বলেনি। এমন কী তালেবানদের ক্ষমতা দখলের মধ্যে একটা গৃহযুদ্ধ পর্যায় তৈরি হয়েছে, সেই গৃহযুদ্ধের বিবাদ কাজে লাগিয়ে পার্টি তাদের গেরিলা বাহিনী গড়ে তুলবে কিনা সেটাতো বলেনি লেখায় এমন কী সেই খোজও মিলছে না। আফগানিস্তানে গত ২০ বছর ছিল ম্ওাবাদীদের গেরিলা বাহিনী বানানোর সব থেকে ভালো সময়, সেটা তারা পারেনি। এখন গেরিলা সেখানে বানানো আরও সহজ সেটি করার দিকেও তাদের ঝোক আছে জানা যাচ্ছে না। এমন মাওবাদী বাহিনী আফগানিস্তান থেকে বরং নাই হোক, তারা আফগানিস্তান ছেড়ে আমেরিকা চলে যাক। এরকম মাওবাদী বাহিনী কী কমরেড চারু মজুমদার চেয়েছিলেন? ফেসবুক থেকে

 

  • সর্বশেষ