শিরোনাম
◈ হরমুজ প্রণালিতে নিবন্ধন পদ্ধতি চালু করছে ইরান, এক জাহাজ থেকেই ২০ লাখ ডলার টোল আদায় ◈ কর্তৃপক্ষের নিষেধাজ্ঞা উপেক্ষা করে ইফতার আয়োজন ঘিরে উত্তপ্ত দিল্লি বিশ্ববিদ্যালয় ◈ ইরান যুদ্ধ বন্ধে চীনের তাড়া নেই যেই পাঁচ কারণে ◈ ইরানকে ঘিরে নতুন কৌশল: পাইপলাইন পরিকল্পনার কথা ইসরায়েলের ◈ ঈদের আগে প্রবাসী আয়ে চাঙা রিজার্ভ ◈ এপ্রিলে দিল্লি সফরে যেতে পারেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ◈ পদ্মা-যমুনা সেতুতে টোল আদায়ে রেকর্ড ◈ প্রধানমন্ত্রীর ঈদ শুভেচ্ছা, দেশ গড়তে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান ◈ দূতাবাসের উদ্যোগে বাহরাইন থেকে বিশেষ চার্টার্ড ফ্লাইটে দেশে ফিরছেন ২৮২ প্রবাসী ◈ ৯০ কিমি গতির কালবৈশাখীর তাণ্ডব ঢাকাসহ বিভিন্ন জেলায়, বজ্রপাতে স্কুলছাত্র নিহত

প্রকাশিত : ১৫ আগস্ট, ২০২১, ১১:৫৭ রাত
আপডেট : ১৬ আগস্ট, ২০২১, ১২:২৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বাইক চালাতে গিয়ে ৩ বার পড়ে গেলেন চিত্রনায়িকা মাহি (ভিডিও)

মারুফ হাসান: [২] নানাভাবে আলোচনায় আসার চেষ্টা করছেন ঢাকাই ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেত্রী মাহিয়া মাহি। এর আগে সোফায় বসে রান্না করে আলোচনায় এসেছেন তিনি। তবে এবার আলোচনায় এসেছেন বাইক চালানো শিখতে গিয়ে।

[৩] শনিবার রাতে নিজের অফিসিয়াল ফেসবুক পেজে বাইক চালানোর ভিডিওটি শেয়ার করেন মাহিয়া মাহি। তাতে দেখা যায়, বাইক চালাতে গিয়ে ধপাস করে পড়ে যান তিনি। মাহি হেলমেট ছাড়াই বাইক চালাচ্ছেন। তবে এটা ঠিক নয় বলে স্বীকার করেছেন তিনি নিজেই।

[৪] ক্যাপশনে মাহি জানান, দুই চাকার এই বাহন চালানো শিখতে গিয়ে ৩ বার পড়ে গেছেন তিনি।

[৫] বাইক শেখার ভিডিওটি মুহূর্তেই ছড়িয়ে পড়ে। মাত্র ১৪ ঘণ্টায় এতে রিঅ্যাকশন পড়েছে ৭৩ হাজারের বেশি। এছাড়া প্রায় সাড়ে ৭ হাজার মন্তব্য জমা হয়েছে কমেন্ট বক্সে। আর ভিডিওটি দেখা হয়েছে প্রায় ৯ লাখ বার।

[৬] প্রসঙ্গত, সর্বশেষ মাহিয়া মাহিকে দেখা গেছে ‘মরীচিকা’ নামের ওয়েব সিরিজে। শিহাব শাহীন পরিচালিত সিরিজটিতে মাহি অভিনয় করেছেন সিয়াম আহমেদের বিপরীতে। আর বড় পর্দায় দেখা গেছে শাকিব খানের বিপরীতে ‘নবাব এলএলবি’ সিনেমায়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়