শিরোনাম
◈ কলার মোচার ‘লাল পতাকা’ দেখিয়ে সংকেত দেওয়া সেই দিনমজুরকে রেলওয়ের সংবর্ধনা ◈ ইরানে হামলা চালিয়ে যেতে ট্রাম্পকে একাধিকবার ফোন করেছেন সৌদি যুবরাজ: নিউইয়র্ক টাইমসের প্রতিবেদন ◈ ৩০০ টাকায় পাঞ্জাবি বিক্রি, প্রধানমন্ত্রীর বন্ধু পরিচয়ে ব্যবসায়ীর দোকান বন্ধ করার অভিযোগ ◈ শাহজালালের তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে আগ্রহী যুক্তরাজ্য ◈ দেশে জ্বালানি তেলের মজুদ আর কত দিন চলবে? ◈ ঢাকার ট্রাফিক ব্যবস্থাপনা ঢেলে সাজানোর উদ্যোগ নিয়েছে সরকার ◈ জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণা জাতিকে ঐক্যবদ্ধ করেছিল: রাষ্ট্রপতি সাহাবুদ্দিন ◈ ভারতে থাকা শেখ হাসিনাকে ফেরাতে দিল্লির সঙ্গে আলোচনা চলছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ◈ বেনাপোল বন্দরে প্রতারক চক্রের দৌরাত্ম্য, পাসপোর্টধারীর ৩০ হাজার টাকা ছিনতাই ◈ জুলাই আন্দোলনের শহীদ-আহতদের সন্তানদের বিশ্ববিদ্যালয় পর্যন্ত অবৈতনিক শিক্ষার নির্দেশ

প্রকাশিত : ১৫ আগস্ট, ২০২১, ১১:৩৩ রাত
আপডেট : ১৫ আগস্ট, ২০২১, ১১:৩৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনের ধাক্কায় যুবক নিহত

তৌহিদুর রহমান নিটল: [২] ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরের টিএ রোড লেভেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় রিকশার যাত্রী মো. শাহাবুদ্দিন (৪৫) নামে এক যুবকের নিহতের ঘটনা ঘটেছে।

[৩] রোববার রাতে এ ঘটনা ঘটে। সূত্রে নিহতের পরিচয়- তিনি নাসিরনগর উপজেলার গোয়ালনগর ইউনিয়নের জামারবালি গ্রামের মুলু মিয়ার ছেলে। এ ঘটনায় আহত রিকশাচালকে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

[৪] প্রতক্ষদর্শী ও স্থানীয়রা জানান, রাত পৌনে ৯টার দিকে চট্টগ্রাম থেকে ঢাকাগামী সোনার বাংলা এক্সপ্রেস ট্রেনটি রেলক্রসিং অতিক্রমের সময় রিকশাটিকে ধাক্কা দেয়। এতে চালক ও আরোহী দুজনই গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক যাত্রী শাহাবুদ্দিনকে মৃত ঘোষণা করেন। নিহত শাহজাহান দীর্ঘদিন যাবৎত কলেজ গেইটে আচার বিক্রি করতেন। সকলের কাছে তিনি " শাহাবুদ্দিন মামা" নামে পরিচিত ছিলেন।

[৫] ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশন পুলিশ ফাঁড়ির ইনচার্জ সালাউদ্দিন খান নোমান বলেন, সোনার বাংলা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় নিহত শাহাবুদ্দিনের মরদেহ জেলা সদরের মর্গে আছে। রিকশাচালক অসাবধানতাবশত রিকশা নিয়ে রেললাইনে ওঠে পড়ায় এ দুর্ঘটনাটি ঘটে। প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়