শিরোনাম
◈ এনআইডি সংশোধনের নামে হোয়াটসঅ্যাপ-মেসেঞ্জারে প্রতারণা, সতর্ক করল তথ্য অধিদপ্তর ◈ স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠায় বাংলাদেশের অবিচল সমর্থন, পুনর্ব্যক্ত করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ সাবেক স্থানীয় সরকার প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য গ্রেফতার ◈ বাংলাদেশে পোশাকশ্রমিকদের বিক্ষোভে যেভাবে লাভবান হচ্ছে ভারত! ◈ আওয়ামী লীগের লকডাউন ঘিরে চট্টগ্রামে সড়কে আগুন, থানার ফেসবুকে ভিডিও প্রকাশ নিয়ে বিতর্ক ◈ দুবাইয়ে ওয়ার্ল্ড গভর্নমেন্টস সামিট ২০২৭, প্রধানমন্ত্রী তারেক রহমানকে আমন্ত্রণ শেখ মোহাম্মদের ◈ ডিসেম্বরে চালু হচ্ছে চট্টগ্রামের ৩ বড় প্রকল্প, কমবে যানজট-জলাবদ্ধতা ◈ কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রের অব্যবহৃত জমিতে ৫৪৬১ মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের সম্ভাবনা বাংলাদেশের ◈ কক্সবাজার সমুদ্রসৈকতের ৩০০-৫০০ মিটারের মধ্যে স্থাপনা নির্মাণে নিষেধাজ্ঞা প্রত্যাহারের সিদ্ধান্ত সরকারের ◈ ‘কোনো চিন্তা করিস না, কয়েকদিনের মধ্যে সব ঠিক হয়ে যাবে: এক স্বজন নারীকে সাঈদ খোকনের আশ্বাস

প্রকাশিত : ১৫ আগস্ট, ২০২১, ০৮:২৯ রাত
আপডেট : ১৫ আগস্ট, ২০২১, ০৮:২৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কুমিল্লায় শোক দিবসে আ.লীগের দুই গ্রুপের সংঘর্ষ, আহত ৩

রুবেল মজুমদার : [২] জেলার বরুড়ায় উপজেলা বঙ্গবন্ধুর ৪৬তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবসের কর্মসূচিতে স্থানীয় আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের দুই গ্রুপের মাঝে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে।

[৩] রোববার সকালে স্থানীয় সংসদ সদস্য নাসিমুল আলম চৌধুরী নজরুল এবং বরুড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান এ.এন.এম মইনুল ইসলামের সমর্থকদের মাঝে এ ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ ঘটনায় ৩জন আহত হয়েছে।

[৪] স্থানীয় সূত্রে জানা যায়, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষ্যে বরুড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান এ.এন.এম মইনুল ইসলাম সমর্থকরা র‌্যালি বের করে। র‌্যালিটি বরুড়া বাজারের জিরো পয়েন্টে পৌঁছলে স্থানীয় সংসদ সদস্য নাসিমুল আলম চৌধুরী নজরুলের সমর্থকদের সাথে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।

[৫] এ ঘটনায় উভয়পক্ষের ৩জন আহত হয়েছে। আহতরা হলেন আওয়ামী লীগ নেতা আবু মিয়া, ছাত্রলীগ নেতা নাসির উদ্দিন ও স্বেচ্ছাসেবক লীগ নেতা মোজাম্মেল।

[৬] এ বিষয়ে চেয়ারম্যানি সমর্থক বরুড়া উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নুরুল ইসলাম বলেন, জাতীয় শোক দিবস উপলক্ষ্যে আমরা শোক র‌্যালি নিয়ে বরুড়া বাজারের জিরো পয়েন্টে পৌঁছলে এমপি নজরুলের সমর্থকরা আমাদের উপর হামলা চালায়। এতে মোজাম্মেল নামের আমাদের এক স্বেচ্ছাসেবক লীগ নেতা আহত হয়েছেন। বর্তমানে তিনি কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

[৭] এমপি নজরুল সমর্থক উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন লিংকন বলেন, ‘ কর্মসূচি শেষ করে বাড়ি ফেরার পথে আমাদের নেতাকর্মীরা সন্ত্রাসী হামলার শিকার হয়েছে। এতে আবু মিয়া নামের একজন আওয়ামী লীগ নেতা এবং নাসির উদ্দিন নামের একজন ছাত্রলীগ নেতা আহত হয়েছেন।’

[৮] বরুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইকবাল বাহার মজুমদার বলেন, ঘটনার সময় বাজারে পুলিশ মোতায়েন ছিল। তাই বড় ধরনের কোন ঘটনা ঘটেনি। আহতদের পক্ষ থেকে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে। সম্পাদনা: জেরিন আহমেদ

 

  • সর্বশেষ