শিরোনাম
◈ ৬ দিনে ৮ হাজার কোটি টাকার ব্যবসা আটকে, চট্টগ্রাম বন্দর সচল হবে শুক্রবার থেকে ◈ চার দিনে দেশে এলো ৬১৭৩ কোটি টাকার প্রবাসী আয় ◈ নির্বাচনে নিরপেক্ষ আচরণের নির্দেশ সেনা প্রধানের, মত বিনিময়ে উঠে এসেছে দুটি উদ্দেশ্যের কথা ◈ ভারতের সঙ্গে সম্পর্ক নিয়ে যা বললেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন ◈ ফাইল ঝুলে থাকবে না, প্রশিক্ষণ হবে বাস্তবসম্মত: প্রধান উপদেষ্টা ◈ সাদিক কায়েমের বক্তব্য চলাকালে মঞ্চে উঠে তরুণীর অদ্ভত কান্ড! (ভিডিও) ◈ বিএনপির নির্বাচনি ইশতেহার ঘোষণা করবেন তারেক রহমান ◈ শুক্রবার যুব বিশ্বকা‌পের ফাইনা‌লে মু‌খোমু‌খি ভারত ও ইংল্যান্ড ◈ বাংলাদেশের দৃঢ় অবস্থান ও পা‌কিস্তা‌নের সমর্থনে আ‌মি মুগ্ধ: নাসের হুসেইন ◈ অন্তর্বর্তী সরকারের ১১৬ অধ্যাদেশ, ১৪ দ্বিপাক্ষিক চুক্তি

প্রকাশিত : ১৫ আগস্ট, ২০২১, ০৮:১১ রাত
আপডেট : ১৫ আগস্ট, ২০২১, ০৮:১১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নেত্রকোনায় প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগে ভিক্ষুক আটক

ডেস্ক নিউজ: নেত্রকোনার মদন উপজেলার পল্লীতে এক বুদ্ধি ও বাকপ্রতিবন্ধী তরুণীকে (১৯) ধর্ষণের অভিযোগে নয়ন মিয়া (৩৫) নামের এক ভিক্ষুককে আটকের পর পুলিশে দিয়েছেন স্থানীয়রা।

রোববার (১৫ আগস্ট) বিকেলে অভিযুক্ত নয়ন মিয়াকে মদন থানা পুলিশে হস্তান্তর করা হয়েছে। খবর জাগো নিউজ

ভুক্তভোগী তরুণীর পরিবার সূত্রে জানা যায়, ওই তরুণীর পাঁচ ভাইবোনের মধ্যে তিনজনই প্রতিবন্ধী। রোববার দুপুরে তরুণীর মা কাজের জন্য বাড়ির বাইরে যান। এ সময় তিনি ঘরে শুয়েছিলেন। কিছুক্ষণ পর ভিক্ষা করতে আসা নয়ন মিয়া তাকে ঘরে একা পেয়ে ধর্ষণ করেন। পরে তার মা ঘরে এসে এ ঘটনা দেখতে পেয়ে চিৎকার শুরু করেন। এ সময় স্থানীয় লোকজন এসে ভিক্ষুক নয়ন মিয়াকে আটক করে পুলিশে হস্তান্তর করে।

মদন থানার উপপরিদর্শক (এসআই) আশরাউল ইসলাম বলেন, ‘আমি ঘটনাস্থলে আছি। ভিক্ষুককে আটক করা হয়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশানুসারে আইনগত ব্যবস্থা নেয়া হবে।’

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়