শিরোনাম
◈ ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ছাড়াল ৪৭ বিলিয়ন ডলার ◈ ঢাকার পাতাল মেট্রোরেল নির্মাণে ১০০ কোটি ডলারের কাজ পেল ভারতীয় প্রতিষ্ঠান ◈ নভেম্বরের মধ্যে বন্ধ তিন সার কারখানা চালুর উদ্যোগ সরকারের ◈ গোলাম পরওয়ারের সঙ্গে ভারতীয় গোয়েন্দার বৈঠকের অভিযোগ, প্রমাণ দিতে রাশেদ খানকে জামায়াতের চ্যালেঞ্জ ◈ ভোগান্তিতে ২২ হাজার যাত্রী, রিয়াদ বিমানবন্দরে বুধবার থেকে ফ্লাইট চালুর সম্ভাবনা ◈ ঘূর্ণিঝড় অর্ণবের আঘাতের সময় এগিয়ে এসেছে, বাংলাদেশে ৩ দিন বৃষ্টির পূর্বাভাস ◈ জাপানের বিগ-বি পরিকল্পনা কী, মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ঘিরে বাংলাদেশের সম্ভাবনা এবং ভারতকে যুক্ত করতে চায় কেন? ◈ মাদুশাঙ্কার ক্যারিয়ার সেরা বোলিংয়ে ধস পাকিস্তানের, ফাইনা‌লে শ্রীলঙ্কা ◈ আগামী পাঁচ বছরে প্রতিটি উপজেলায় স্টেডিয়াম নির্মাণ কর‌বে সরকার: ক্রীড়া প্রতিমন্ত্রী ◈ বুধবার মিরপুরে বাংলা‌দেশ-ও‌য়েস্ট ইন্ডিজ সি‌রি‌জের প্রথম টেস্ট

প্রকাশিত : ১৫ আগস্ট, ২০২১, ০২:২৮ দুপুর
আপডেট : ১৫ আগস্ট, ২০২১, ০২:২৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] চাঁদপুরে ৭ কোটি টাকা মূল্যের অবৈধ কারেন্ট ও চাইজালসহ আটক ৩

সুজন কৈরী: [২] চাঁদপুর সদর থানাধীন পুরান বাজারের তামাক পট্টি ও ফল পট্টি এলাকায় অভিযান চালিয়ে ৭ কোটি টাকা মূল্যের অবৈধ কারেন্ট ও চাইজালসহ ৩ জন জাল ব্যবসায়ীকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।

[৩] শনিবার কোস্ট গার্ডের ঢাকা জোনের অন্তর্গত বিসিজি স্টেশন চাঁদপুর এই অভিযান চালায়। রোববার দুপুরে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লে. কমান্ডার আমিরুল হক বলেন, স্টেশন কমান্ডার চাঁদপুরের লে. এম সাদিক হোসেনের নেতৃত্বে অভিযানটি চালানো হয়। এ সময় ওই এলাকার ৩টি দোকান ও ২টি গোডাউন থেকে ২০ লাখ মিটার কারেন্ট জাল ও ১৫০টি চায়না চাই জাল জব্দ করা হয়। আটক করা ৩ জন জাল ব্যবসায়ীকে। জব্দ জালের আনুমানিক বাজার মূল্য ৭ কোটি ৫ লাখ ২৫ হাজার টাকা। অভিযানকালে মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা মো. আশিকুর রহমান উপস্থিত ছিলেন।

[৪] লে. কমান্ডার আমিরুল হক জানান, আটক ৩ জন জাল ব্যবসায়ীকে নির্বাহী ম্যাজিস্ট্রেট এনামুল হাসান পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১৫ হাজার টাকা জরিমানা করে ছেড়ে দেওয়া হয়। পাশাপাশি জব্দকৃত জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।

[৫] কোস্ট গার্ড কর্মকর্তা আরও বলেন, বাহিনীর এখতিয়ারভুক্ত এলাকায় আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ, জননিরাপত্তার পাশাপাশি বনদস্যুতা, ডাকাতি দমন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রনের পাশাপাশি অবৈধ জাল দিয়ে মৎস্য আহরণ নিষিদ্ধ করণের লক্ষ্যে নিয়মিত অভিযান অব্যাহত আছে এবং ভবিষ্যতেও থাকবে।চাঁদপুরে ৭ কোটি টাকা মূল্যের অবৈধ কারেন্ট এবং

 

  • সর্বশেষ