শিরোনাম
◈ কুমিল্লা হয়ে চাঁদপুরে তারেক রহমান, মহাসড়কজুড়ে নেতাকর্মীদের ভিড় ◈ ভাইরাল সেই ভিডিওতে ট্রাম্প কি সত্যিই চীনা প্রেসিডেন্টের নোটবুকে উঁকি দিয়েছিলেন? ◈ তাইওয়ানকে স্বাধীনতা ঘোষণা না করার সতর্কবার্তা ট্রাম্পের ◈ মিড-ডে মিলে পচা খাবার বিতরণে কঠোর হুঁশিয়ারি, অনিয়মে বিভাগীয় মামলার নির্দেশ ◈ স্বাভাবিকভাবে পাকা আম চেনার ৫টি উপায় গুলো জানুন কি কি ◈ মার্কিন গ্যাস স্টেশনের সিস্টেমে সাইবার হামলা, সন্দেহের তীর ইরানের দিকে! ◈ হরমুজ বাইপাস করে তেল রপ্তানি দ্বিগুণ করতে নতুন পাইপলাইন নির্মাণ করছে সংযুক্ত আরব আমিরাত! ◈ সংক‌টে পড়‌তে যা‌চ্ছে ভার‌তের স‌ঙ্গে গঙ্গার পানি বণ্টন চুক্তি? ◈ দেশের বাজারে আবারও স্বর্ণের দাম কমানোর ঘোষণা দিয়েছে বাজুস ◈ আইপিএল শে‌ষে চাকরি যাচ্ছে অধিনায়কের, ছাঁটাই হ‌চ্ছে পুরো কোচিং স্টাফ! 

প্রকাশিত : ১৫ আগস্ট, ২০২১, ১২:৪৭ দুপুর
আপডেট : ১৫ আগস্ট, ২০২১, ১২:৪৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কুয়েতে আগুনে পুড়ে তিন বাংলাদেশির মৃত্যু

জেরিন আহমেদ: [২] দেশটির আবদালি এলাকায় একটি কৃষি খামারে শনিবার স্থানীয় সময় রাত ১টার দিকে কৃষিকাজে নিয়োজিত প্রায় ২০ বাংলাদেশির আবাসস্থলে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

[৩] তারা সবাই সিলেটের গোয়াইনপুর উপজেলার অধিবাসী। আগুন টের পেয়ে দ্রুত ঘর থেকে অধিকাংশ শ্রমিক বাইরে বের হয়ে আসলেও ভেতরে আটকা পড়েন তিনজন। এতে ঘটনাস্থলে দগ্ধ হয়ে মারা যান তিন জন। এ সময় হুড়োহুড়ি করে বের হয়ে আসার সময় আহত হন কয়েকজন। ভবনটিতে ২০ জন প্রবাসী বাংলাদেশি থাকতেন। ডিবিসি নিউজ, জাগো নিউজ

[৪] আহতদের চিকিৎসার জন্য দ্রুত হাসপাতালে পাঠানো হয়েছে।

[৫] নিহতরা হলেন, খুরশিদ আলী (৪৮) গোয়াইনঘাট। কামাল উদ্দিন (৫১) জেলা মৌলভীবাজার, উপজেলা জুড়ি, গ্রাম মাগুরা। মোহাম্মদ ইসলাম (৩২) জেলা সিলেট, কানাইঘাট, গ্রাম বাটিভারা ফইত।

[৬] দুর্ঘটনার শিকার ও প্রত্যক্ষদর্শীরা অগ্নিকাণ্ডের সূত্রপাত সম্পর্কে কিছুই বলতে পারছেন না। তবে ধারণা করা হচ্ছে, গ্যাস কিংবা বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে।

[৭] অগ্নিকাণ্ডের ঘটনায় আহত মোহাম্মদ আলকাছ নামে একজন প্রবাসী বাংলাদেশি স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। বাকিরা চিকিৎসা নিয়ে ঘরে ফিরেছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়