শিরোনাম
◈ বাংলা‌দে‌শের ৬ ক্রিকেটার পিএসএল খেলতে এখন পা‌কিস্তা‌নে ◈ বাংলাদেশে রেমিট্যান্স পাঠাতে বাড়ছে স্টেবল কয়েনের ব্যবহার ◈ বিভিন্ন ক্যাটাগরিতে ই-পাসপোর্টের নতুন ফি তালিকা প্রকাশ ◈ কলার মোচার ‘লাল পতাকা’ দেখিয়ে সংকেত দেওয়া সেই দিনমজুরকে রেলওয়ের সংবর্ধনা ◈ ইরানে হামলা চালিয়ে যেতে ট্রাম্পকে একাধিকবার ফোন করেছেন সৌদি যুবরাজ: নিউইয়র্ক টাইমসের প্রতিবেদন ◈ ৩০০ টাকায় পাঞ্জাবি বিক্রি, প্রধানমন্ত্রীর বন্ধু পরিচয়ে ব্যবসায়ীর দোকান বন্ধ করার অভিযোগ ◈ শাহজালালের তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে আগ্রহী যুক্তরাজ্য ◈ দেশে জ্বালানি তেলের মজুদ আর কত দিন চলবে? ◈ ঢাকার ট্রাফিক ব্যবস্থাপনা ঢেলে সাজানোর উদ্যোগ নিয়েছে সরকার ◈ জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণা জাতিকে ঐক্যবদ্ধ করেছিল: রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

প্রকাশিত : ১৫ আগস্ট, ২০২১, ০৯:৫৩ সকাল
আপডেট : ১৫ আগস্ট, ২০২১, ১২:৫৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কাবুল ছাড়া সব গুরুত্বপূর্ণ শহর দখলে নিয়েছে তালেবান, যে কোনো সময় কাবুলের পতন

ওয়ালিউল্লাহ সিরাজ: [২] আফগানিস্তানের রাজধানী ঘিরে বাড়ছে উত্তেজনা। কাবুলের চতুর্দিক থেকে শহরের দিকে আসছে তালেবান। বিবিসি

[৩] আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় নানগারহার প্রদেশের রাজধানী শহর জালালাবাদ। রোববার ভোরে শহরটি দখলে নেয় তালেবান যোদ্ধারা। এটি আফগানিস্তানের পঞ্চম বৃহত্তম শহর। টুইটারে শহরের বাসিন্দা আহমেদ ওয়ালি লেখেন, সকালে ঘুম থেকে উঠে দেখলাম চতুর্দিকে তালেবানদের পতাকা উড়ছে। বিনা যুদ্ধেই তারা এ শহর দখল নিয়েছে। আজ-জাজিরা

[৪] জালালাবাদ শহরের পতনের কথা নিশ্চিত করে পশ্চিমা এক নিরাপত্তা কর্মকর্তা বলেন, এই শহর তালেবানদের দখলে যাওয়ার মাধ্যমে পাকিস্তানের সঙ্গে আফগানিস্তানকে সংযুক্তকারী সড়কটি এখন তালেবানের দখলে। রয়টার্স

[৫] আফগানিস্তানের চতুর্থ বৃহত্তম শহর মাজার-ই-শরীফ দখল করে নিয়েছে তালেবান। শহরটি আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় বালখ প্রদেশের রাজধানী। এছাড়া শনিবার তালেবান যোদ্ধাদের হাতে পাকতিকা ও কুনার প্রদেশের রাজধানীরও পতন হয়।

[৫] মাজার-ই-শরীফ শহরটি ঐতিহ্যগতভাবেই তালেবান-বিরোধী শহর হিসেবে পরিচিত ছিলো। মার্কিন সেনাসহ বিদেশি সেনাদের প্রত্যাহার প্রক্রিয়ার মধ্যে দ্রুতগতিতে শহরটি দখলে নেওয়াকে তালেবানরা নিজেদের বড় বিজয় হিসেবে বিবেচনা করছে।

[৬] গত ৬ আগস্ট থেকে তালেবানরা আফগানিস্তানের ৩৪টি প্রদেশের অন্তত ২১টির রাজধানী নিজেদের দখলে নিয়েছে। সম্পাদনা : রাশিদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়