শিরোনাম
◈ ফের রণক্ষেত্র শাহবাগ, পুলিশের লাঠিচার্জে ছত্রভঙ্গ আন্দোলনকারীরা ◈ মালয়েশিয়া ছাড়ছে অবৈধ অভিবাসীরা, শীর্ষে বাংলাদেশিরা ◈ বাংলা‌দেশবী‌হিন বিশ্বকাপের পর্দা উঠ‌ছে শ‌নিবার, জমকা‌লো উদ্বোধনী অনুষ্ঠানে যা থাকছে ◈ কর্মস্থলে ডে-কেয়ার ও ব্রেস্ট ফিডিং কর্নার স্থাপনের প্রতিশ্রুতি বিএনপির ◈ যমুনার সামনে সংঘর্ষের সময় ‘গুলি ছোড়া হয়নি’, দাবি প্রধান উপদেষ্টার দপ্তরের ◈ উন্নত দেশের সঙ্গে প্রথম পূর্ণাঙ্গ অর্থনৈতিক চুক্তিতে বাংলাদেশ ◈ জুলাই সনদ জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ: তারেক রহমান ◈ ‘উই হ্যাভ আ প্ল্যান’ যে কারণে বলেছিলেন তারেক রহমান ◈ ত্রয়োদশ নির্বাচনে বিএনপির ইশতেহার ঘোষণা: নয় দফা প্রতিশ্রুতি, পাঁচ ভাগে পরিকল্পনা ◈ ইনকিলাব মঞ্চের সঙ্গে পুলিশের সংঘর্ষ, জাবের-জুমা-আম্মারসহ আহত অনেকে

প্রকাশিত : ১৫ আগস্ট, ২০২১, ১২:১৬ রাত
আপডেট : ১৫ আগস্ট, ২০২১, ০৯:২৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] আজ শোকাবহ ১৫ আগস্ট, বাঙালির শোকের দিন

সমীরণ রায়: [২] আজ ১৫ আগস্ট, জাতীয় শোক দিবস। বাঙালির স্বাধীনতা ও মুক্তির প্রতীক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার মধ্য দিয়ে এই দিনে এক কালিমালিপ্ত অধ্যায় রচিত হয়েছিলো।

[৩] বঙ্গবন্ধু বাংলার মাটি ও মানুষের পরম আত্মীয়। শত বছরের ঘোর নিশীথিনীর তিমিরবিদারি অরুণ। ইতিহাসের বিস্ময়কর নেতা, বাংলার ইতিহাসের মহানায়ক। স্বাধীন বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা, স্বাধীন-সার্বভৌম বাংলাদেশ রাষ্ট্রের প্রতিষ্ঠাতা। বাঙালি জাতির পিতা। উন্নত সমৃদ্ধ সোনার বাংলার স্বপ্ন সারথি। গভীর ও বিনম্র শ্রদ্ধায় জাতি তার শ্রেষ্ঠ সন্তান বঙ্গবন্ধুসহ সেদিনের শহীদদের স্মরণ করবে। এ উপলক্ষে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণী দিয়েছেন। আজ সরকারি ছুটির দিন।

[৪] দীর্ঘ ২১ বছর পর আওয়ামী লীগ ১৯৯৬ সালে সরকার গঠন করলে বঙ্গবন্ধু হত্যা মামলা সচল হয়। ২০১০ সালের ২৭ জানুয়ারি আদালতের চূড়ান্ত রায় কার্যকর করা হয়। খুনিদের পাঁচজনের ফাঁসি কার্যকর হয়। ছয়জন এখনো পলাতক।

[৫] দিবসটি উপলক্ষে সরকারি বেসরকারি টিভি ও বেতার বিশেষ অনুষ্ঠানমালা সম্প্রচার করছে। সংবাদপত্রগুলো বিশেষণ ক্রোড়পত্র প্রকাশ করেছে। সম্পাদনা: আসিফুজ্জামান পৃথিল, হাসান হাফিজ

  • সর্বশেষ
  • জনপ্রিয়