শিরোনাম
◈ পদত্যাগ করতে পারেন ব্রিটিশ প্রধানমন্ত্রী! ◈ তথ্য অধিকার আইন ২০০৯ সংশোধন করে রাষ্ট্রপতির অধ্যাদেশ জারি ◈ পে-স্কেল বাস্তবায়ন নিয়ে সতর্ক করে যা বললেন গভর্নর ◈ মা-বাবার কবর জিয়ারতের মাধ্যমে নির্বাচনী প্রচারণা শেষ করলেন তারেক রহমান ◈ চার বছর পর বিশ্বকাপে খেল‌তে নে‌মে জয়ে শুরু জিম্বাবুয়ের ◈ বাংলাদেশ-যুক্তরাষ্ট্র বাণিজ্য চুক্তি সাক্ষর: ১৯ শতাংশে নামল শুল্ক, তৈরি পোশাকে নতুন সুবিধা ◈ ট্রাম্পের হামলা হুমকির মধ্যে ৩৭ বছরের রীতি ভাঙলেন খামেনি ◈ ইন্টারনেট-টেলিযোগাযোগ নিরবচ্ছিন্ন রাখতে নির্দেশ দিয়েছে ইসি ◈ অবশেষে পিছু হটলো ইসি, ভোটকেন্দ্রে মোবাইল ব্যবহারে নিষেধাজ্ঞা প্রত্যাহার  ◈ যে কারণে এবারের বাংলাদেশ নির্বাচন ঘিরে ভারতের বিশেষ আগ্রহ ও তীক্ষ্ণ নজর

প্রকাশিত : ১৪ আগস্ট, ২০২১, ১১:১৪ রাত
আপডেট : ১৫ আগস্ট, ২০২১, ১২:১৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কাবুলের আরও কাছাকাছি পৌঁছে গেছে তালেবান

নিউজ ডেস্ক: আগামী ৩০ দিনের মধ্যে আফগানিস্তানের রাজধানী কাবুল দখলে নিতে পারে তালেবান সশস্ত্র গোষ্ঠী, এমনটাই অনুমান করেছিলেন যুক্তরাষ্ট্রের গোয়েন্দারা। কিন্তু সেই অনুমান ভুল প্রমাণিত হতে চলেছে। বাংলা নিউজ২৪

শনিবার (১৪ আগস্ট) কাতারভিত্তিক সংবাদ সংস্থা আল-জাজিরা জানিয়েছে, কাবুলের আরও কাছাকাছি পৌঁছে গেছে তালেবানরা।

শুক্রবার রাতে কাবুল থেকে ৫০ কিলোমিটার দূরের লোগার প্রদেশ দখল করে নেয় তারা। এ সময় খুব বেশি প্রতিরোধের মুখোমুখি হতে হয়নি তালেবানদের। স্থানীয় আইনপ্রণেতা হোদা আহমদী বলেন, বর্তমানে কাবুল থেকে ১১ কিলোমিটার দূরের চার আসিয়াব জেলায় পৌঁছেছে তালেবানরা।

হেরাত এবং কান্দাহার দখলসহ সম্প্রতি দেশটির ৩৪টি প্রদেশের মধ্যে ১৮টি নিয়ন্ত্রণ করছে তালেবান। শনিবার তারা উত্তর আফগানিস্তানের প্রধান একটি শহর মাজার-ই-শরীফে বহুমুখী হামলা শুরু করেছে। ইতোমধ্যে দেশটির দুই-তৃতীয়াংশ তালেবানদের নিয়ন্ত্রণে।

এদিকে ক্রমবর্ধমান সহিংসতা এবং তালেবানরা কাবুলের কাছাকাছি চলে যাওয়ায় মার্কিন যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় দেশগুলো তাদের দূতাবাসের কর্মীদের সরিয়ে নেওয়া শুরু করেছে। হাজারো মানুষ প্লেনে চেপে আফগানিস্তান ত্যাগ করার চেষ্টা করছেন। এতে ব্যস্ত সময় পার করছে কাবুল আন্তর্জাতিক বিমানবন্দর।

জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস আফগানিস্তান ‘নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে’ বলে সতর্ক করেছেন।

অপরদিকে দেশটিতে তালেবানদের হামলায় প্রতিদিন বাস্তুচ্যুত হচ্ছেন বিপুলসংখ্যক মানুষ। আশ্রয়ের আশায় এসব মানুষ ছুটে যাচ্ছেন রাজধানী কাবুলে। প্রতিদিনই বাড়ছে এই সংখ্যা।

আন্তর্জাতিক শিশু অধিকার ও উন্নয়ন সংস্থা সেভ দ্য চিলড্রেন জানিয়েছে, প্রায় ৭২ হাজার শিশু রয়েছে শরণার্থীদের মধ্যে। তারা আশ্রয়, খাবার, ওষুধসহ নিত্যপ্রয়োজনীয় সামগ্রী জোগাড় করতে গিয়ে হিমশিম খাচ্ছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়