শিরোনাম
◈ সংসদে চার গুরুত্বপূর্ণ স্থায়ী কমিটি গঠন, নেতৃত্বে অভিজ্ঞদের প্রাধান্য ◈ বাংলাদেশের ট্রেনে স্টারলিংক: ৬০ রাউটারের ৪৫টিই চুরি, উপবন এক্সপ্রেসের অ্যানটেনাও উধাও ◈ যে কারণে হিজড়া ‘গুরুমাকে’ হত্যা করা হয়, জানালেন হত্যার সঙ্গে জড়িত থাকা ওই যুবক ◈ বহিষ্কৃত এমপিকে কমিটিতে রাখা নিয়ে সংসদে তর্ক-বিতর্ক, শেষমেশ নাম বাদ ◈ যুক্তরাষ্ট্রের বাজারে পোশাক রফতানিতে কমছে দাম, বাড়ছে ব্যয় ◈ অন্তর্বর্তী সরকারের হামের টিকার ভুল দরপত্র নীতিতেই শিশুদের প্রাণহানি: স্বাস্থ্যমন্ত্রী ◈ বন্ধ নয়, নিয়ন্ত্রণে জোর: অটোরিকশায় আসছে কিউআর কোড ও ডিজিটাল ট্র্যাকিং ◈ ‘বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ কর্নারের’ নাম পরিবর্তনের প্রস্তাব সংসদে ◈ আগস্টে মূল্যস্ফীতি কমে ৮ দশমিক ২৬ শতাংশ ◈ এবার রৌমারীতে ডিলারের গুদাম ভেঙে সার নিয়ে গেলেন কৃষকেরা

প্রকাশিত : ১৪ আগস্ট, ২০২১, ১০:২০ রাত
আপডেট : ১৫ আগস্ট, ২০২১, ০৯:০৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ময়মনসিংহের ত্রিশালে দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত ৫

সাদেক আলী: [২] ময়মনসিংহের ত্রিশালে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে যাত্রীবাহী বাসের ধাক্কায় নিহত বেড়ে পাঁচজনে দাঁড়িয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত আরো ১৩ জন। শনিবার (১৪ আগস্ট) রাত ৮টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বৈলর বড়দিঘীরপাড় এলাকায় এ ঘটনা ঘটে। ডিবিসি টিভি

[৩] বিষয়টি নিশ্চিত করেছেন ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইন উদ্দিন। জাগো নিউজ

[৪] তিনি বলেন, ঘটনাস্থলে তিনজন ও ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর আরো দু’জন মারা গেছেন। তাৎক্ষনিক নিহতদের নাম-ঠিকানা জানা যায়নি। বাংলানিউজ ২৪

[৫] পুলিশ ও স্থানীয়রা জানায়, ত্রিশালের বৈলর বড় দিঘীর পাড় এলাকায় একটি ট্রাক দাঁড়ানো ছিলো। ঢাকা থেকে হালুয়াঘাট গামী ইমাম পরিবহনের একটি যাত্রীবাহী বাস ট্রাকের পেছনে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে তিন ব্যক্তি নিহত হন। আহত হন অন্তত ১৫ জন। পরে আহতদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে আরো দুজন মারা গেছেন। একাত্তর জার্নাল

[৬] এ বিষয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল ক্যাম্পের উপপরিদর্শক (এসআই) শফিকুল ইসলাম বলেন, আহত ১৫ জনকে হাসপাতালে আনার পর আরো দুজন মারা গেছেন। ঢাকা পোস্ট

[৭] এ বিষয়ে ময়মনসিংহ জেলা ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার হেলিম মিয়া বলে, ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট কাজ করছে। দ্রুত সময়ের মধ্যে সব কিছু জানা যাবে।

  • সর্বশেষ