শিরোনাম
◈ যুক্তরাষ্ট্রের পর ইসরায়েলেও যুদ্ধবিরোধী বিক্ষোভ, চাপে নেতানিয়াহু ◈ হরমুজ প্রণালী দিয়ে পাকিস্তানের ২০ জাহাজ চলাচলের অনুমতি দিল ইরান ◈ ৪৭.৫ মিলিয়ন ডলারে ব্যাংক এশিয়ার কাছে বাংলাদেশি কার্যক্রম বিক্রি করছে ব্যাংক আলফালাহ ◈ টানা ছুটি শেষে আজ থেকে খুলছে সব শিক্ষাপ্রতিষ্ঠান, জারি নতুন নির্দেশনা ◈ রাশিয়া-ইউক্রেন ও মধ্যপ্রাচ্যের সংঘাত: বাংলাদেশের বিকল্প শ্রমবাজারের অপেক্ষা ◈ যুক্তরাষ্ট্রে ‘ভয়ংকর অপরাধে’ গ্রেপ্তার ১০ বাংলাদেশির পরিচয় প্রকাশ ◈ ‘প্রত্যেক নাগরিককে ২৫০০ টাকা বৈশাখী ভাতা’ নিয়ে যা জানা গেল ◈ জনগণের প্রত্যাশা পূরণে কাজের আহ্বান প্রধানমন্ত্রীর, আইনশৃঙ্খলা মেনে চলার নির্দেশ ◈ ভূমধ্যসাগরে দিক হারিয়ে ৬ দিন ভেসে থাকার পর ২১ বাংলাদেশিসহ ২৬ জন উদ্ধার, মৃত্যু অন্তত ২২ ◈ ড‌য়ে‌চে‌ভে‌লের প্রতি‌বেদন- আইপিএল সম্প্রচারে বাধা নেই, বলছে সরকার

প্রকাশিত : ১৪ আগস্ট, ২০২১, ০৫:০০ বিকাল
আপডেট : ১৪ আগস্ট, ২০২১, ০৫:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] চট্টগ্রামে কর্ণফুলীতে সাম্পান ডুবি: ভেসে উঠলো নিখোঁজ ব্যাংক কর্মকর্তার মরদেহ

রিয়াজুর রহমান : [২] কর্ণফুলী নদীতে যাত্রীবাহী সাম্পান ডুবিতে নিখোঁজ ব্যাংক কর্মকর্তা সাজ্জাদ হোসেনের (৫০) লাশ উদ্ধার করা হয়েছে।

[৩] শনিবার (১৪ আগস্ট) ভোরে কর্ণফুলী নদীতে দুর্ঘটনাস্থলের ১০০ মিটার দক্ষিণে তার লাশ ভেসে উঠে।
সাজ্জাদ আনোয়ারা উপজেলার বারখাইন ইউনিয়নের বটতল এলাকার মৃত আবদুল কুদ্দুসের ছেলে। তিনি ঢাকা ব্যাংকের আগ্রাবাদ শাখায় কর্মরত ছিলেন।

[৪] বৃহস্পতিবার (১২ আগস্ট) সন্ধ্যায় সাড়ে ৬টায় ভাইয়ের বাসায় মাকে দেখতে যাওয়ার পথে কর্ণফুলী নদী পারাপারের সময় বাংলাবাজার ঘাটে যাত্রীবাহী একটি ইঞ্জিনচালিত সাম্পান ডুবির ঘটনায় ব্যাংক কর্মকর্তা সাজ্জাদ নিখোঁজ হন।

[৫] স্থানীয়রা জানান, বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টায় একচি যাত্রীবাহী ইঞ্জিনচালিত সাম্পান ইছানগর যাওয়ার পথে জাহাজের ঝুলন্ত রশির সঙ্গে আটকে সাম্পানটি ডুবে যায়। পরে আশপাশের অন্যান্য নৌ-যানের সহযোগিতায় মাঝিসহ যাত্রীদের উদ্ধার করা হয়। মুমূর্ষু অবস্থায় উদ্ধার হওয়া যাত্রী লায়লা বেগমকে (৫০) নগরীর আগ্রাবাদ মা ও শিশু হাসপাতালে পাঠানো হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

[৬] তাৎক্ষণিকভাবে সাজ্জাদের নিখোঁজের বিষয়টি নিশ্চিত হওয়া না গেলেও পরে সিটিভি ফুটেজ দেখে তাকে শনাক্ত করা হয়। তার সন্ধানে তল্লাশি অভিযান চালানো হয়। রাত ৩টার দিকে কর্ণফুলী নদীতে দুর্ঘটনাস্থলের ১০০ মিটার দক্ষিণে তার লাশ ভেসে উঠলে পুলিশে সহযোগিতায় উদ্ধার করা হয়।

[৭] মৃত ব্যাংক কর্মকর্তার ভাই ফয়সাল হোসেন বলেন, ‘আমরা রাত ৩টার দিকে নদীতে আমার ভাইয়ের মরদেহ ভাসমান অবস্থায় দেখতে পেয়ে নৌ-পুলিশকে জানাই। পরে তাদের সহায়তায় মরদেহ তীরে আনি।’

[৮] সদরঘাট নৌ-থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) নিউটন চৌধুরী গণমাধ্যমকে জানান, সাম্পান ডুবির ঘটনায় নিখোঁজ ব্যাংক কর্মকর্তার লাশ উদ্ধার করা হয়েছে। শনিবার সকালে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়