শিরোনাম
◈ শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইন, ৩ দিন অফলাইনে ক্লাস: শিক্ষামন্ত্রী ◈ যুদ্ধের প্রভাবে টিকে থাকার লড়াইয়ে ক্ষুদ্র উদ্যোক্তারা! ◈ আবাসন খাতে কালো টাকা বিনিয়োগের সুযোগ চায় রিহ্যাব, এনবিআরের ‘না’ ◈ চাহিদা মেটাতে ১১ কার্গো এলএনজি আমদানি করছে সরকার ◈ গত দুদিনে দুবার দাম বাড়ার পর আজ আবার কমেছে স্বর্ণের দাম! ◈ এডহক ক‌মি‌টির সদস‌্যদের ম‌ধ্যে বণ্টন হলো বিসিবির স্ট্যান্ডিং কমিটি, কে পেলেন কোন দায়িত্ব ◈ বাংলা‌দেশ-ভারত সম্প‌র্কে অস্ব‌স্তির কারণ হ‌তে পা‌রে আওয়ামী লীগ! ◈ বিদেশি তারকাদের তুলোধোনা, আই‌পিএ‌লে দায়বদ্ধতা নিয়ে প্রশ্ন তুললেন সু‌নিল গাভাস্কার ◈ গ্রিনল্যান্ড দখলের ইঙ্গিত ফের দিলেন ট্রাম্প, ন্যাটোকে হুঁশিয়ারি ◈ বিদ্যুৎ সাশ্রয়ের জন‌্য দিনের আলোয় হবে বাংলা‌দেশ-নিউজিল্যান্ড সিরিজ

প্রকাশিত : ১৪ আগস্ট, ২০২১, ০৪:১৪ দুপুর
আপডেট : ১৪ আগস্ট, ২০২১, ০৪:১৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] উখিয়া সীমান্তে ৪ কোটি টাকার ইয়াবা উদ্ধার

কায়সার হামিদ : [২] কক্সবাজারের উখিয়ার বাংলাদেশ-মিয়ানমার সীমান্ত সংলগ্ন এলাকায় ১ লাখ ৪০ হাজার ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় পাচারকারীদের সঙ্গে বিজিবির গোলাগুলি হয়। তবে এঘটনায় কেউ হতাহত হয়নি।

[৩] শুক্রবার (১৩ আগস্ট) রাত ৯টার দিকে উখিয়ার রাজাপালং ইউনিয়নের গোলডেবার পাহাড় নামক স্থানে এঘটনা ঘটে।

[৪] বিষয়টি নিশ্চিত করে শনিবার সকালে কক্সবাজার ৩৪ বিজিবির অধিনায়ক আলী হায়দার আজাদ আহমেদ বলেন, গোপন সংবাদ পেয়ে কক্সবাজার ৩৪ বিজিবির অধীনের রেজুআমতলী বিওপির সদস্যরা অভিযানে গেলে পাচারকারীরা বিজিবির উপস্থিতি টের পেয়ে অতর্কিতভাবে গুলিবর্ষণ করতে থাকে। এ সময় বিজিবিও আত্মরক্ষার্থে দুই রাউন্ড পাল্টা গুলি ছুড়লে পাচারকারীরা তাঁদের সঙ্গে রাখা ব্যাগ ফেলে পাহাড়ি জঙ্গল হয়ে মিয়ানমারের দিকে পালিয়ে যায়।

[৫] ৩৪ বিজিবির অধিনায়ক আরও জানান, 'ঘটনাস্থল থেকে ফেলে যাওয়া ব্যাগ তল্লাশি করে ১ লাখ ৪০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য প্রায় ৪ কোটি ২০ লাখ টাকা। এ ব্যাপারে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

[৬] গত ১ জানুয়ারি থেকে এখন পর্যন্ত দায়িত্বপূর্ণ এলাকায় ২৯ লাখ ৫০ হাজার ২৬২ ইয়াবাসহ ১৫১ জন আসামি আটক করেছে বিজিবির কক্সবাজারের ৩৪ ব্যাটালিয়ন।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়