শিরোনাম
◈ একাত্তরের গণহত্যার স্বীকৃতির দাবিতে মার্কিন কংগ্রেসে প্রস্তাব ◈ ২৪ ঘণ্টায় ১৬ জেলায় দুর্ঘটনায় নিহত ৩৪, আহত শতাধিক ◈ এক শ্রেণির মানুষ বিএনপির বিরুদ্ধে অবান্তর কথা ও মিথ্যাচার করছে: রিজভী ◈ কুমিল্লাসহ দেশের বিভিন্ন দুর্ঘটনায় শোক প্রকাশ, তদন্ত ও নিরাপত্তা জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর ◈ শত্রুর জন্য আসছে নতুন ‘চমক’: ইরানের হুঁশিয়ারি ◈ বাহরাইনে বড় হামলাটি ‌‌‘ইরান নয় যুক্তরাষ্ট্রই চালিয়েছিল’, মিলল চাঞ্চল্যকর তথ্য ◈ জিয়া পরিবারের চেয়ে নির্যাতিত বাংলাদেশে কেউ ছিল না: আইনমন্ত্রী ◈ বিয়ের গহনা বহনে সর্বোচ্চ নিরাপত্তা দেবে পুলিশ : ডিবিপ্রধান ◈ যুদ্ধের প্রভাব: চট্টগ্রামে জ্বালানি সরবরাহে অস্থিরতা, ২৩ দিনে ২৫ জাহাজ পৌঁছেছে, পথে আরও ২টি ◈ ৪৮ ঘণ্টার আলটিমেটাম: হরমুজ না খুললে ইরানের বিদ্যুৎকেন্দ্রে হামলার হুমকি ট্রাম্পের

প্রকাশিত : ১৪ আগস্ট, ২০২১, ০২:৫৩ রাত
আপডেট : ১৪ আগস্ট, ২০২১, ০২:৫৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

তালেবানদের দখলকৃত এলাকায় উন্নয়ন প্রকল্প বন্ধ করে দিলো জার্মানি

অনলাইন ডেস্ক: জার্মানি উন্নয়ন মন্ত্রণালয় থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে আফগানিস্তানের যেসব এলাকা তালেবানদের দখলে নিয়েছে তার সব কার্যক্রম স্থগিত করেছে তারা। আরো জানানো হয় জার্মানি উন্নয়ন প্রকল্পের তহবিল তালেবানদের দখলকৃত এলাকায় ব্যবহার করা হবে না।

দেশটির উন্নয়ন মন্ত্রী গের্ড মুলার বলেন, প্রকল্পগুলি সাময়িকভাবে বন্ধ করা হয়েছে বা স্থগিত হওয়ার প্রক্রিয়া চলছে। তালেবান ক্ষমতায় এলে জার্মানি আফগানিস্তানকে আর কোনো সাহায্য করবে না। আর্থিক এবং অন্যান্য দিক থেকে জার্মানি বিপুল সাহায্য করে আফগানিস্তানকে। সেই সমস্ত কিছু বন্ধ করে দেওয়ার হুমকি দিয়েছে জার্মানি।

এদিকে ফের তালেবান বাহিনীকে লড়াই থামিয়ে আলোচনার মাধ্যমে সমঝোতায় আসার প্রস্তাব দিয়েছে জাতিসংঘ। তালেবানরা দক্ষিণাঞ্চলীয় গুরুত্বপূর্ণ লস্করগাহ নগরী দখল করেছে বলে দাবি করেছে। আফগান নিরাপত্তা বাহিনীর এক সিনিয়র কর্মকর্তা শুক্রবার এএফপিকে এ দাবির সত্যতা নিশ্চিত করেছেন। নিরাপত্তা সূত্র বলেছে, তালেবানদের সঙ্গে সংঘর্ষের পরে সামরিক এবং সরকারি কর্মকর্তাদের নগরী থেকে সরিয়ে নেয়া হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়