শিরোনাম
◈ শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইন, ৩ দিন অফলাইনে ক্লাস: শিক্ষামন্ত্রী ◈ যুদ্ধের প্রভাবে টিকে থাকার লড়াইয়ে ক্ষুদ্র উদ্যোক্তারা! ◈ আবাসন খাতে কালো টাকা বিনিয়োগের সুযোগ চায় রিহ্যাব, এনবিআরের ‘না’ ◈ চাহিদা মেটাতে ১১ কার্গো এলএনজি আমদানি করছে সরকার ◈ গত দুদিনে দুবার দাম বাড়ার পর আজ আবার কমেছে স্বর্ণের দাম! ◈ এডহক ক‌মি‌টির সদস‌্যদের ম‌ধ্যে বণ্টন হলো বিসিবির স্ট্যান্ডিং কমিটি, কে পেলেন কোন দায়িত্ব ◈ বাংলা‌দেশ-ভারত সম্প‌র্কে অস্ব‌স্তির কারণ হ‌তে পা‌রে আওয়ামী লীগ! ◈ বিদেশি তারকাদের তুলোধোনা, আই‌পিএ‌লে দায়বদ্ধতা নিয়ে প্রশ্ন তুললেন সু‌নিল গাভাস্কার ◈ গ্রিনল্যান্ড দখলের ইঙ্গিত ফের দিলেন ট্রাম্প, ন্যাটোকে হুঁশিয়ারি ◈ বিদ্যুৎ সাশ্রয়ের জন‌্য দিনের আলোয় হবে বাংলা‌দেশ-নিউজিল্যান্ড সিরিজ

প্রকাশিত : ১৩ আগস্ট, ২০২১, ০৪:৪৮ দুপুর
আপডেট : ১৩ আগস্ট, ২০২১, ০৭:১৭ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কোলের শিশুকে নিয়ে নদীতে ঝাঁপ দিলেন মা, উদ্ধার করলো ঘাটশ্রমিক

সোহেল মিয়া: [২] বাসের ভয়ে ফেরির পন্টুন থেকে নিজেকে বাঁচানোর আশায় কোলের চার বছরের শিশু সন্তানকে নিয়ে পদ্মা নদীতে ঝাঁপ দিয়েছেন মোছা: রোকসানা বেগম (২৯) নামের এক মা। তাৎক্ষণিক ভাবে তাদের উদ্ধার করেন স্থানীয় এক ঘাট শ্রমিক। বর্তমান মা ও শিশু দুজনেই সুস্থ রয়েছেন বলে জানা যায়।

[৩] শুক্রবার (১৩ আগস্ট) সকাল ৯ টার দিকে রাজবাড়ীর গোয়ালন্দের দৌলতদিয়ার ৫ নং ফেরি ঘাটে আমানত শাহ ফেরিতে উঠার সময় এ ঘটনা ঘটেছে। বিষয়টি নিশ্চিত করেছেন উদ্ধারকারি টিসির স্টাফ মনির হোসেন।

[৪] নদীতে ঝাঁপ দেওয়া মোছা: রোকসানা বেগম মাগুরার শ্রীপুর উপজেলার হোচা ইছাপুর গ্রামের হাসানুজ্জামানের স্ত্রী। আর কোলের শিশুর নাম মেহরাব হোসেন (৪)।

[৫] উদ্ধারকারি টিসির স্টাফ মনির হোসেন বলেন, ঐ নারী তার শিশুকে কোলে নিয়ে স্বামীর সাথে ফেরিতে উঠার জন্য পন্টুন দিয়ে হেঁটে যাচ্ছিল। এ সময় দূরপাল্লার হানিফ পরিবহনও ফেরিতে উঠার জন্য পন্টুনে গেলে ঐ নারী ভয়ে তার কোলের শিশুকে নিয়ে নদীতে ঝাঁপ দেয়। আমি বিষয়টি দেখার সাথে সাথেই নদীতে ঝাঁপ দিয়ে তাদেরকে ধরে ফেলি। পরে তার স্বামীও নদীতে ঝাঁপ দিয়ে তাদেরকে সুস্থভাবে উদ্ধার করতে সক্ষম হয়। বর্তমানে আল্লাহর রহমতর মা ও শিশু দুজনেই সুস্থ আছেন এবং তারা ঢাকার উদ্দেশ্যে রওয়ানা হয়েছেন। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়