শিরোনাম
◈ ক্রিশ্চিয়া‌নো রোনাল‌দো এখ‌নো পর্তুগালের জন্য গুরুত্বপূর্ণ  ◈ কুয়েতের আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলা, জ্বালানি ট্যাংকে অগ্নিকাণ্ড ◈ কুনারে পাকিস্তানের রকেট হামলা, ৯ হাজারের বেশি পরিবার ঘরছাড়া ◈ ‘মাইনাস টু ফর্মুলা’ বাস্তবায়নে দুই দলের শীর্ষ নেতাদের ওপর নির্যাতনের অভিযোগ ◈ জ্বালানি অনিশ্চয়তায় ছাদভিত্তিক সৌরবিদ্যুতে ঝুঁকছে কারখানাগুলো, সক্ষমতা ৫০০ মেগাওয়াট ছাড়িয়েছে ◈ ২০৩০ সালে বাংলাদেশের পোশাক রপ্তানির ওপর ৫% কার্বন কর আরোপ করবে ইইউ ◈ ব্যাংকঋণে শীর্ষে সরকার, বিদ্যুৎ-জ্বালানি ও সার খাতে বাড়বে ভর্তুকি ◈ ইরান যুদ্ধ ঠেকাতে মাঠে চীন-পাকিস্তান, ৫ দফা পরিকল্পনা প্রকাশ ◈ সংবিধান সংশোধন বিশেষ সংসদীয় কমিটি গঠনের প্রস্তাব ◈ সিঙ্গাপু‌রের কা‌ছে এক গো‌লে হে‌রে এশিয়ান কাপ বাছাই শেষ করলো বাংলাদেশ

প্রকাশিত : ১৩ আগস্ট, ২০২১, ০৪:৩৭ দুপুর
আপডেট : ১৩ আগস্ট, ২০২১, ০৭:০২ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] যেসব পুলিশ সদস্য অপরাধে জড়িয়েছেন তাদের শাস্তি হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

সমীরণ রায়: [২] স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, পুলিশ বাহিনীর কেউ অপরাধ করলে তাকে শাস্তি পেতেই হবে। কেউ অপরাধ করে পার পাবে না। পার পাচ্ছেও না। অপরাধে জড়িত থাকার প্রমাণ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

[৩] তিনি বলেন, পুলিশ বাহিনীর দুই একজন সদস্য অন্যায় করতে পারে। আইন অনুযায়ী তাদের শাস্তি হচ্ছে। সম্প্রতি যেসব পুলিশ সদস্য বিভিন্ন অপরাধে নিজেকে জড়িয়ে ফেলেছে তাদেরও শাস্তি হবে। কেউ আইনের উর্ধ্বে নয়।

[৪] স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘তবে করোনায় পুলিশ বাহিনীর উজ্জ্বল ভূমিকা পালন করেছে। পুলিশ বাহিনী সাহসী ভূমিকা পালন করেছে। তাদের অনেক ভালো কাজও আছে। ১০ বছর আগের বাহিনী আর এখনকার বাহিনীর মধ্যে অনেক গুণগত পরিবর্তন হয়েছে।

[৫] শুক্রবার রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল এলাকায় জাতীয় শোক দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে অংশ নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়