শিরোনাম
◈ পদত্যাগ করতে পারেন ব্রিটিশ প্রধানমন্ত্রী! ◈ তথ্য অধিকার আইন ২০০৯ সংশোধন করে রাষ্ট্রপতির অধ্যাদেশ জারি ◈ পে-স্কেল বাস্তবায়ন নিয়ে সতর্ক করে যা বললেন গভর্নর ◈ মা-বাবার কবর জিয়ারতের মাধ্যমে নির্বাচনী প্রচারণা শেষ করলেন তারেক রহমান ◈ চার বছর পর বিশ্বকাপে খেল‌তে নে‌মে জয়ে শুরু জিম্বাবুয়ের ◈ বাংলাদেশ-যুক্তরাষ্ট্র বাণিজ্য চুক্তি সাক্ষর: ১৯ শতাংশে নামল শুল্ক, তৈরি পোশাকে নতুন সুবিধা ◈ ট্রাম্পের হামলা হুমকির মধ্যে ৩৭ বছরের রীতি ভাঙলেন খামেনি ◈ ইন্টারনেট-টেলিযোগাযোগ নিরবচ্ছিন্ন রাখতে নির্দেশ দিয়েছে ইসি ◈ অবশেষে পিছু হটলো ইসি, ভোটকেন্দ্রে মোবাইল ব্যবহারে নিষেধাজ্ঞা প্রত্যাহার  ◈ যে কারণে এবারের বাংলাদেশ নির্বাচন ঘিরে ভারতের বিশেষ আগ্রহ ও তীক্ষ্ণ নজর

প্রকাশিত : ১৩ আগস্ট, ২০২১, ০২:২০ দুপুর
আপডেট : ১৩ আগস্ট, ২০২১, ০২:২০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] রাজবাড়ীতে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

কামাল হোসেন: [২] রাজবাড়ীর সদর উপজেলার আহলাদিপুর গ্রাম থেকে ইয়াবাসহ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

[৩] গ্রেপ্তারকৃত আসামী মো. রাকিব শেখ (২৯) নামের সে রাজবাড়ীর সদর উপজেলার আহলাদিপুর গ্রামের মোজাহার শেখের ছেলে।

[৪] শুক্রবার (১৩ আগস্ট) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানান, র‌্যাব ব-৮, সিপিসি-২ ফরিদপুর ক্যাম্প।

[৪] প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, র‌্যাব ব-৮, সিপিসি-২ ফরিদপুর ক্যাম্পের একটি বিশেষ আভিযানিক দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গত বৃহস্পতিবার (১২ আগস্ট) দিবাগত রাতে রাজবাড়ী সদর উপজেলার আহলাদিপুর গ্রাম এলাকায় অভিযান পরিচালনা করে মো. রাকিব শেখকে গ্রেপ্তার করে। এসময় তার হেফাজতে থাকা ১৭৪ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদকদ্রব্য বিক্রয় কাজে ব্যবহৃত সীমকার্ডসহ ১টি মোবাইল জব্দ করা হয়।

[৫] বিজ্ঞপ্তিতে আরো জানা যায়, উদ্ধারকৃত মাদকদ্রব্য ও অন্যান্য আলামত সহ গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে রাজবাড়ী সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। সম্পাদনা: হ্যাপি

  • সর্বশেষ
  • জনপ্রিয়