শিরোনাম
◈ শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইন, ৩ দিন অফলাইনে ক্লাস: শিক্ষামন্ত্রী ◈ যুদ্ধের প্রভাবে টিকে থাকার লড়াইয়ে ক্ষুদ্র উদ্যোক্তারা! ◈ আবাসন খাতে কালো টাকা বিনিয়োগের সুযোগ চায় রিহ্যাব, এনবিআরের ‘না’ ◈ চাহিদা মেটাতে ১১ কার্গো এলএনজি আমদানি করছে সরকার ◈ গত দুদিনে দুবার দাম বাড়ার পর আজ আবার কমেছে স্বর্ণের দাম! ◈ এডহক ক‌মি‌টির সদস‌্যদের ম‌ধ্যে বণ্টন হলো বিসিবির স্ট্যান্ডিং কমিটি, কে পেলেন কোন দায়িত্ব ◈ বাংলা‌দেশ-ভারত সম্প‌র্কে অস্ব‌স্তির কারণ হ‌তে পা‌রে আওয়ামী লীগ! ◈ বিদেশি তারকাদের তুলোধোনা, আই‌পিএ‌লে দায়বদ্ধতা নিয়ে প্রশ্ন তুললেন সু‌নিল গাভাস্কার ◈ গ্রিনল্যান্ড দখলের ইঙ্গিত ফের দিলেন ট্রাম্প, ন্যাটোকে হুঁশিয়ারি ◈ বিদ্যুৎ সাশ্রয়ের জন‌্য দিনের আলোয় হবে বাংলা‌দেশ-নিউজিল্যান্ড সিরিজ

প্রকাশিত : ১৩ আগস্ট, ২০২১, ১২:৩৬ দুপুর
আপডেট : ১৩ আগস্ট, ২০২১, ১২:৩৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় পুলিশ সদস্য নিহত

হারুন-অর-রশীদ: [২] ফরিদপুরের ভাঙ্গায় পিকআপ-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে মাহফুজুর রহমান (৩০) নামের এক পুলিশ সদস্য নিহত হয়েছে।

[৩] শুক্রবার (১৩ আগস্ট) সকালে ঢাকা-বরিশাল মহাসড়কের চুমুরদি নামক এলাকায় এ সড়ক দুর্ঘটনা ঘটে। নিহত মাহফুজ শিবচর হাইওয়ে থানায় পুলিশ কনস্টেবল হিসেবে কর্মরত। সে বরিশালের রায়পাশা গ্রামের আইয়ুব আলী হাওলাদারের ছেলে।

[৪] এলাকাবাসী ও পুলিশ জানায়, ভাঙ্গার চুমুরদি নামক এলাকায় ঢাকা-বরিশাল মহাসড়কে শিবচর গামী মোটরসাইকেল (ঢাকা মেট্রো হ ৬০-০৭৭৮) এবং বরিশাল গামী পিকআপ (ঢাকা মেট্রো ল ১৭-৫১৩০) মুখোমুখি সংঘর্ষ হয়। এতে শিবচর হাইওয়ে থানায় কর্মরত পুলিশ কনস্টেবল মাহফুজুর রহমান গুরত্বর আহত হয়। পরে তাকে উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন।

[৫] পিকআপ চালক দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। তবে ঘটনাস্থল থেকে পিকআপ এবং মোটরসাইকেলটি উদ্ধার করে ভাঙ্গা হাইওয়ে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

[৬] ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: ওমর ফারুক বলেন, এঘটনায় একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়