শিরোনাম
◈ বাংলাদেশগামী জাহাজে ৪০৫ টন বিস্ফোরক তৈরির উপাদান জব্দ করল ইন্দোনেশিয়ার নৌবাহিনী ◈ ভারতের পেট্রাপোলে পলাতক আ.লীগ নেতাদের বৈঠক, বেনাপোল সীমান্তে নিরাপত্তা জোরদার ◈ খুন, চাঁদাবাজি ও সশস্ত্র সন্ত্রাসে আতঙ্কিত খুলনা, সন্ধ্যার পর ক্রেতাশূন্য নিউমার্কেট ◈ ফতুল্লায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে পুলিশ সদস্য নিহত, দৌড়ে প্রাণে বাঁচলেন এএসআই ◈ ১৮ দিনে পোশাক খাতে ৪২৮ মিলিয়ন ডলারের উৎপাদন ক্ষতি, অন্য দেশে সরেছে ২৫৪ মিলিয়ন ডলারের অর্ডার ◈ জাতীয় ঐক্য গড়তে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসছেন প্রধানমন্ত্রী, সোমবার শুরু এনসিপিকে দিয়ে ◈ যে দেশে বাংলাদেশের চেয়ে বেশি মজুরি দেওয়া হয়, সমান সুবিধা থাকলে আমাদেরও বেশি মজুরি দিতে সমস্যা নেই: বিজিএমইএ সভাপতি ◈ সামাজিক মাধ্যমে পদত্যাগের গুঞ্জন নিয়ে মুখ খুললেন এমপি ফজলুর রহমান ◈ ১৬ বছরের কম বয়সীদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে নীতিমালা তৈরির নির্দেশ হাইকোর্টের ◈ শ্রমিক অসন্তোষে পোশাকশিল্পে বড় ধাক্কা, ১৮ দিনে ক্ষতি ৪২৮ মিলিয়ন ডলার

প্রকাশিত : ১৩ আগস্ট, ২০২১, ১১:৪৫ দুপুর
আপডেট : ১৩ আগস্ট, ২০২১, ০১:৩৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ভারত থেকে ২ হাজার ৩০৭ মেট্রিকটন বোল্ডার পাথর আমদানি

রতন কুমার : [২] ভারত থেকে ৪০টি ওয়াগনে আমদানী করা হয়েছে বড় আকারের বোল্ডার পাথর। বৃহস্পতিবার বিকাল সাড়ে ৩টার দিকে ৪০টি ওয়াগনে ভারতের হলদিবাড়ি হয়ে নীলফামারীর চিলাহাটি রেল ষ্টেশনে পৌঁছায় দুই হাজার ৩০৭.০২ মেট্রিক টন বোল্ডার পাথর।

[৩] চিলাহাটি ষ্টেশন মাস্টার আশরাফুল হক জানান, আমদানীকারকগন এ নিয়ে চতুর্থ দফায় ভারত থেকে পাথর আমদানী করলো। বৃহস্পতিবার বড় আকারের বোল্ডার পাথরগুলো আমদানী করেছেন রাজশাহীর সিএন্ডএফ এজেন্ট শুভ এন্টার প্রাইজ। এসব পাথরের ওয়াগন ফরিদপুরের মধুখালী স্টেশনে নিয়ে খালাস করা হবে।

[৪] তিনি জানান, এর আগে ১ আগস্ট বিকেলে এই রেলপথে প্রথমবারের মতো ভারত থেকে ৪০টি ওয়াগনে ২ হাজার ২৮৫ দশমিক ২০ মেট্রিক টন ও ৫ আগষ্ট ১৮ ওয়াগনে এক হাজার ১২২ মেট্রিক সাদা নুরী পাথর দুই দফায় আমদানী করেছিল দিনাজপুর হিলির খান এণ্ড সন্স। যা যশোরের নোয়াপাড়া ও নীলফামারীর সৈয়দপুরে খালাস করা হয়। ১০ আগষ্ট তৃতীয় দফায় ভারত থেকে ৩০ ওয়াগনে এক হাজার ৭০২ মেট্রিক টন কালো পাথর আমদানী করে রাজশাহীর সিএন্ডএফ এজেন্ট শুভ এন্টার প্রাইজ। চতুর্থ দফায় শুভ এন্টার প্রাইজ বড় আকারের দুই হাজার ৩০৭.০২ মেট্রিক টন বোল্ডার পাথর আমদানী করলো।

[৫] উল্লেখ যে, চিলাহাটি-হলদিবাড়ি এই রেল সংযোগ ১৯৬৫ সালের ৬ সেপ্টেম্বর বন্ধ হয়ে যায়। দীর্ঘ ৫৬ বছর পর চলতি বছরের পহেলা আগষ্ট থেকে এই ব্রডগেজ লাইনের পণ্য আমদানী শুরু হয়। যা বাংলাদেশ-ভারতের বাণিজ্যিক স¤পর্কের আরও একটি নতুন দিগন্ত উন্মোচিত করেছে।

[৬] এই রেলপথটি গত বছরের ১৭ ডিসেম্বর ভিডিও কনফারেন্সের মাধ্যমে দুই দেশের প্রধানমন্ত্রী যথক্রমে শেখ হাসিনা ও নরেন্দ্র মোদী আনুষ্ঠানিকভাবে উদ্ধোধন করেছিলেন।

  • সর্বশেষ