শিরোনাম
◈ স্বাধীনতা দিবসের শিক্ষায় সবাইকে দেশের কল্যাণে আত্মনিয়োগের আহ্বান ◈ ট্রাম্পের প্রস্তাব হাতে পেয়েছে ইরান, ‘অযৌক্তিক’ আখ্যা দিয়ে প্রত্যাখ্যান ◈ হাতিরঝিল থানার ওসি ক্লোজড ◈ মহান স্বাধীনতা দিবস আজ ◈ এসএসসি ও এইচএসসি পরীক্ষা ৩১ ডিসেম্বরের মধ্যে সম্পন্ন করার পরিকল্পনা : শিক্ষামন্ত্রী ◈ ইউপি চেয়ারম্যানকে বিএনপি নেতা: এমপি সাহেবের থার্টি পারসেন্ট বুঝাইয়া দিছেন? ◈ সৌদি আরবের যে জরুরি সতর্কবার্তা দিয়েছেন বাংলাদেশিদের জন্য ◈ আবারও মন্ত্রিসভায় দফায় দপ্তর পুনর্বণ্টন ◈ রাজবাড়ীর দৌলতদিয়ায় নদীতে পড়ে যাওয়া বাস থেকে বেঁচে ফেরা যাত্রী যা বললেন ◈ বাসের অর্ধেক উঠতেই মিলছে একের পর এক মরদেহ, নিখোঁজদের খোঁজে স্বজনদের আহাজারি (ভিডিও)

প্রকাশিত : ১৩ আগস্ট, ২০২১, ০৯:৩১ সকাল
আপডেট : ১৩ আগস্ট, ২০২১, ০৯:৩১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মুম্বাই ইন্ডিয়ান্স ও চেন্নাই সুপার কিংস আইপিএল শুরুর আগেই বিপাকে

স্পোর্টস ডেস্ক : [২] আগামী ১৯ সেপ্টেম্বর থেকে সংযুক্ত আরব আমিরাতে শুরু হবে ১৪তম আইপিএলের দ্বিতীয় পর্ব। প্রাক মৌসুম শিবিরের জন্য আজ শুক্রবার (১৩ আগস্ট) চেন্নাই সুপার কিংস (সিএসকে) ও মুম্বাই ইন্ডিয়ান্সের আমিরাতে যাওয়ার কথা থাকলেও শুরুতেই ধাক্কা খেল ইভেন্টের সফলতম ও দ্বিতীয় সফল দলটি। ধোনি ও রোহিতের দল এখনো আরব আমিরাতে পা রাখার অনুমতি পায়নি।

[৩] সিএসকে-র সিইও কাশী বিশ্বনাথন ইনসাইডস্পোর্ট ডটকো-কে দেয়া এক সাক্ষাৎকারে বলেন, আমরা আমিরাতে যাওয়ার অনুমতি এখনো পাইনি। তবে বিসিসিআইয়ের সঙ্গে নিয়মিত যোগাযোগ চলছে। তারা আমিরাতের কর্তৃপক্ষের সঙ্গে কথা বলছে। বলা হয়েছিল আমরা বুধবারের মধ্যেই অনুমতি পেয়ে যাব। কিন্তু এখনো পেলাম না। দেখা যাক শুক্রবার অনুমতি পাই কিনা।

[৪] সংবাদ সংস্থা এএনআইকে দেয়া এক সাক্ষাৎকারে মুম্বাই ইন্ডিয়ান্সের এক সূত্র জানিয়েছে, পুরো দল আমিরাতে যাওয়ার অনুমতির অপেক্ষায় আছে। আমাদের অবস্থাও সিএসকের মতো। ওরা অনুমতি পেলে শুক্রবার পৌঁছে যাবে। আমাদের জন্য বাবল-টু-বাবল ট্রান্সফার হবে। তবুও নিয়ম মেনে আমাদের আমিরাতে কোয়ারেন্টিনে থাকতে হবে। যদিও আমাদের টিম মুম্বাইতে বায়ো বাবলেই ট্রেনিং করছে। - এএনআই/ জি নিউজ/ ইনসাইডস্পোর্টস

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়