শিরোনাম
◈ রাড্ডা সেন্টারে হামলার ঘটনায় ফেরদৌসী আহমেদ মিষ্টিকে এমপি পদ থেকে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর ◈ ডিসেম্বরে দেশে ফেরার পরিকল্পনা নিয়ে বিস্তারিত জানাবেন শেখ হাসিনা ◈ মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযানে হামলা-ভাঙচুরে তিন মামলা, গ্রেপ্তার ২৬ ◈ ফেনীর পথে প্রধানমন্ত্রী তারেক রহমান, উদ্বোধন হবে একাধিক প্রকল্প ◈ শিক্ষক আটকের খবরে ক্ষুব্ধ প্রধানমন্ত্রী, সসম্মানে বাড়ি পৌঁছে দেওয়ার নির্দেশ ◈ সৌদিতে হামলা হলে কঠোর জবাবের হুঁশিয়ারি যুবরাজ সালমানের ◈ ‘আপনারা ডিসেম্বর ডিসেম্বর করছেন কেন? ডিসেম্বর তো আমাদের বিজয়ের মাস’, ‘অপারেশন ক্লিন হার্ট’ প্রসঙ্গে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী ◈ সালাউদ্দিন আম্মারকে নিয়ে যা বললেন উমামা ফাতেমা ◈ মুস্তাফিজের দুই ওভারেই ম্যাচ হাতছাড়া, পা‌কিস্তা‌নের কা‌ছে হে‌রে বিদায় বাংলা‌দে‌শের ◈ নারী কর্মী সরানোর বিতর্কে আইফেল টাওয়ারের পরিচালককে বিদায়

প্রকাশিত : ১৩ আগস্ট, ২০২১, ০৬:০৪ সকাল
আপডেট : ১৩ আগস্ট, ২০২১, ০৬:০৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] আজ সাংবাদিক গোলাম সারওয়ারের তৃতীয় মৃত্যুবার্ষিকী

সালেহ্ বিপ্লব: [২] দেশের সংবাদপত্র জগতের অন্যতম পথিকৃৎ, মেধাবী সম্পাদক গোলাম সারওয়ার ৭৫ বছর বয়সে ২০১৮ সালের ১৩ আগস্ট সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। দৈনিক যুগান্তর ও সমকাল পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও দৈনিক ইত্তেফাকের তিন দশকের বার্তা সম্পাদক ছিলেন তিনি। তার জন্ম ১৯৪৩ সালের ১ এপ্রিল বরিশালের বানারীপাড়ায়। বাবা গোলাম কুদ্দুস মোল্লা ও মা সিতারা বেগমের জ্যেষ্ঠ সন্তান গোলাম সারওয়ার। যুগান্তর, সমকাল, নয়াদিগন্ত

[৩] গোলাম সারওয়ার ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগ থেকে স্নাতক সম্মানসহ এমএ ডিগ্রি অর্জন করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রাবস্থায় ১৯৬২ সালে চট্টগ্রামের দৈনিক আজাদীর বিশ্ববিদ্যালয় সংবাদদাতা হিসেবে তার সাংবাদিকতা পেশার সূচনা। একই বছর দৈনিক সংবাদের সহসম্পাদক হিসেবে যুক্ত হন। ১৯৭১ সালের ২৫ মার্চ পর্যন্ত সংবাদে কর্মরত ছিলেন। এরপর বানারীপাড়ায় মহান মুক্তিযুদ্ধে যোগ দেন। মুক্তিযুদ্ধের পর কয়েক মাস বানারীপাড়া ইউনিয়ন ইনস্টিটিউশনে প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করেন। ১৯৭২ সালে দৈনিক ইত্তেফাকে সিনিয়র সহসম্পাদক হিসেবে যুক্ত হন। ১৯৯৯ সাল পর্যন্ত যথাক্রমে প্রধান সহসম্পাদক, যুগ্ম বার্তা সম্পাদক ও দীর্ঘ ২৭ বছর বার্তা সম্পাদকের দায়িত্ব পালন করেন। তিনি দেশের দুটি সেরা দৈনিক ‘যুগান্তর’ ও ‘সমকাল’-এর প্রতিষ্ঠাতা সম্পাদক এবং বাংলাদেশ সম্পাদক পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন।

[৪] গোলাম সারওয়ার ছিলেন একজন তুখোড় ছড়াকার। বাংলাদেশের চলচ্চিত্র ও সংগীত জগতেও তার পদচারণা ছিল। তার লেখা বেশ কয়েকটি গান শ্রোতা হৃদয়ে স্থান করে নিয়েছে। তার রচিত গ্রন্থের মধ্যে ছড়াগ্রন্থ ‘রঙিন বেলুন’, ‘সম্পাদকের জবানবন্দি’, ‘অমিয় গরল’, ‘আমার যত কথা’ এবং ‘স্বপ্ন বেঁচে থাক’ ইত্যাদি উল্লেখযোগ্য। সাংবাদিকতায় জীবনব্যাপী অনন্য ভূমিকার জন্য ২০১৪ সালে একুশে পদক, ২০১৬ সালে কালচারাল জার্নালিস্টস ফোরাম অব বাংলাদেশ (সিজেএফবি) আজীবন সম্মাননা এবং ২০১৭ সালে আতাউস সামাদ স্মারক ট্রাস্ট আজীবন সম্মাননা লাভ করেন।

[৫] করোনা মহামারির কারণে তার এবারের মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে গোলাম সারওয়ার ফাউন্ডেশনসহ বিভিন্ন প্রতিষ্ঠানের পক্ষ থেকে অনুষ্ঠান ও স্মরণসভা হচ্ছে না। তবে আজ বিকাল ৪টায় মিরপুর শহীদ বুদ্ধিজীবী গোরস্থানে তার কবরে সমকাল পরিবার শ্রদ্ধা নিবেদন করবে। গোলাম সারওয়ারের পরিবার তার স্মরণে জন্মস্থান বরিশালের বানারীপাড়ায় এতিমদের মধ্যে তবারক বিতরণ ও দোয়া মাহফিলের আয়োজন করেছে।

 

 

  • সর্বশেষ