শিরোনাম
◈ গালফ দেশগুলোর সঙ্গে আকাশ প্রতিরক্ষায় বিলিয়ন ডলারের চুক্তি চূড়ান্ত করল ইউক্রেন ◈ আদালতের সিদ্ধান্ত আসার আ‌গেই ট্রফি নিয়ে প্যারেড সেনেগালের ◈ যুক্তরাষ্ট্রের পর ইসরায়েলেও যুদ্ধবিরোধী বিক্ষোভ, চাপে নেতানিয়াহু ◈ হরমুজ প্রণালী দিয়ে পাকিস্তানের ২০ জাহাজ চলাচলের অনুমতি দিল ইরান ◈ ৪৭.৫ মিলিয়ন ডলারে ব্যাংক এশিয়ার কাছে বাংলাদেশি কার্যক্রম বিক্রি করছে ব্যাংক আলফালাহ ◈ টানা ছুটি শেষে আজ থেকে খুলছে সব শিক্ষাপ্রতিষ্ঠান, জারি নতুন নির্দেশনা ◈ রাশিয়া-ইউক্রেন ও মধ্যপ্রাচ্যের সংঘাত: বাংলাদেশের বিকল্প শ্রমবাজারের অপেক্ষা ◈ যুক্তরাষ্ট্রে ‘ভয়ংকর অপরাধে’ গ্রেপ্তার ১০ বাংলাদেশির পরিচয় প্রকাশ ◈ ‘প্রত্যেক নাগরিককে ২৫০০ টাকা বৈশাখী ভাতা’ নিয়ে যা জানা গেল ◈ জনগণের প্রত্যাশা পূরণে কাজের আহ্বান প্রধানমন্ত্রীর, আইনশৃঙ্খলা মেনে চলার নির্দেশ

প্রকাশিত : ১২ আগস্ট, ২০২১, ১১:৫২ রাত
আপডেট : ১৩ আগস্ট, ২০২১, ১২:৫২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

যুক্তরাজ্যে যাওয়ার পথে ১০৮ অভিবাসন প্রত্যাশী উদ্ধার

নিউজ ডেস্ক: ফ্রান্স থেকে যুক্তরাজ্য যাওয়ার পথে একশ আট জন অভিবাসন প্রত্যাশীকে উদ্ধার করা হয়েছে। বুধবার ফ্রান্সের নৌ কর্মতারা উদ্ধার করে তাদের। ডিবিসি

চারটি আলাদা নৌকায় ৪৮২ জন অভিবাসন প্রত্যাশী গত সপ্তাহে ফ্রান্স ছাড়ে। একদিনে এত সংখ্যক অভিবাসন প্রত্যাশির দেশ ছাড়ার ঘটনা গত বছরেরর মধ্যে সর্বোচ্চ।

ফ্রান্সের মেরিটাইম কর্তৃপক্ষ জানায়, দেশটির নৌ কর্তৃপক্ষ প্রথমে সাতজনকে একটি ছোট নৌকায় ভাসতে দেখে তাদের উদ্ধার করে। পরে তাদের তথ্যের ভিত্তিতে আরও উদ্ধারকারী নৌকা ও হেলিকপ্টার পাঠিয়ে বাকীদের উদ্ধার করা হয়।

যুক্তরাজ্যের গণমাধ্যমের তথ্যমতে, রাষ্ট্রীয় নিষেধাজ্ঞা সত্বেও ব্যস্ততম এ নৌপথে গত মাসে অসংখ্য অভিবাসন প্রত্যাশি যুক্তরাজ্যে যাওয়ার জন্য দেশ ছাড়ে যা পুরো বছরে সর্বোচ্চ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়