শিরোনাম
◈ চার দিনে দেশে এলো ৬১৭৩ কোটি টাকার প্রবাসী আয় ◈ নির্বাচনে নিরপেক্ষ আচরণের নির্দেশ সেনা প্রধানের, মত বিনিময়ে উঠে এসেছে দুটি উদ্দেশ্যের কথা ◈ ভারতের সঙ্গে সম্পর্ক নিয়ে যা বললেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন ◈ ফাইল ঝুলে থাকবে না, প্রশিক্ষণ হবে বাস্তবসম্মত: প্রধান উপদেষ্টা ◈ সাদিক কায়েমের বক্তব্য চলাকালে মঞ্চে উঠে তরুণীর অদ্ভত কান্ড! (ভিডিও) ◈ বিএনপির নির্বাচনি ইশতেহার ঘোষণা করবেন তারেক রহমান ◈ শুক্রবার যুব বিশ্বকা‌পের ফাইনা‌লে মু‌খোমু‌খি ভারত ও ইংল্যান্ড ◈ বাংলাদেশের দৃঢ় অবস্থান ও পা‌কিস্তা‌নের সমর্থনে আ‌মি মুগ্ধ: নাসের হুসেইন ◈ অন্তর্বর্তী সরকারের ১১৬ অধ্যাদেশ, ১৪ দ্বিপাক্ষিক চুক্তি ◈ জালেমদের রুখে দেয়ার দিন হচ্ছে ১২ই ফেব্রুয়ারি: নাহিদ ইসলাম (ভিডিও)

প্রকাশিত : ১২ আগস্ট, ২০২১, ০৮:২০ রাত
আপডেট : ১৩ আগস্ট, ২০২১, ১২:৪৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] দুর্নীতির দায়ে একাধিক মন্ত্রীসহ সৌদি আরবে ২০০ সরকারি কর্মী গ্রেপ্তার

সুমাইয়া ঐশী: [২] সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান দেশজুড়ে দুর্নীতি দমন অভিযান মুরু করেছেন। ২০১৭ সাল থেকে এ লক্ষ্যে কাজ করছে দুর্নীতি দমন কমিশন ‘নাজাহা’। সম্প্রতি এই কমিশন একাধিক মন্ত্রীসহ মোট ২০৭ জন কর্মকর্তাকে গ্রেপ্তারের কথা জানিয়েছে। তবে তাদের ঠিক কবে গ্রেপ্তার করা হয়েছে তা জানানো হয়নি, প্রকাশ করা হয়নি পরিচয়ও। পাকিস্তান টুডে

[৩] নাজাহা বলছে, মোট ৪৬০ জনের বিরুদ্ধে তদন্ত করার পর গ্রেপ্তার করা হয়েছে ২০০ জনকে। গ্রেপ্তারকৃতদের মধ্যে জাতীয় নিরাপত্তা, মন্ত্রী, প্রতিরক্ষা, স্বরাষ্ট্রমন্ত্রণালয়, স্বাস্থ্য এবং বিচার বিভাগের কর্মকর্তারাও আছেন। গত এপ্রিলেও ১৭৬ জন সরকারি কর্মকর্তাকে গ্রেপ্তারের কথা জানানো হয়। এছাড়া, গত বছর একই অভিযোগে সৌদি আরবের উচ্চপদস্থ কয়েকজন কর্মকর্তাসহ বেশ কয়েকজন প্রিন্সকেও তাদের পদ থেকে সরিয়ে দেওয়া হয়, আনা হয় আইনের আওতায়।

[৪] এর আহেগ, সৌদি আরবে সরকারি বিভিন্ন খাতে এবং তহবিলে ক্ষমতাবানদের বেআইনি হস্তক্ষেপের অভিযোগ আসতে থাকে। এনিয়ে সোচ্চার হয় সৌদির জনগণও। এরপরই সৌদি ক্রাউন প্রিন্স ২০১৭ সালে দুর্নীতি দমনের এ অভিযান শুরু করেন। বলা হয়, ক্ষমতায় টিকে থাকার ক্ষেত্রে এই অভিযান অনেক বেশি কার্যকরী প্রমাণিত হয়েছে প্রিন্স সালমানের জন্য।

  • সর্বশেষ
  • জনপ্রিয়