শিরোনাম
◈ এলএনজি আকারে গ্যাস আনার পরিবর্তে ভোলায় গ্যাসভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র করবে সরকার ◈ এনসিপির প্রতিষ্ঠাবার্ষিকীর ইফতারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন ◈ মোহাম্মদপুর ও আদাবরে সাঁড়াশি অভিযানে ৯৫ জন গ্রেফতার ◈ ইরানের পেস্তা রপ্তানি সাফল্য: ৯ মাসে ৭৩০ মিলিয়ন ডলার আয়! ◈ টি-‌টো‌য়ে‌ন্টি বিশ্বকাপ: পা‌কিস্তান দ‌লের চার পা‌শে বিপদ ঘোরা‌ফেরা কর‌ছে ◈ বিশ্বকাপের প‌রে মরক্কো ফুটবল দ‌লের দায়িত্ব নি‌বেন জাভি হার্নান্দেজ! ◈ কুমিল্লায় আ.লীগ নেতার জামিন, মিষ্টি নিয়ে শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা ◈ আফগানিস্তানে অতর্কিত হামলা, প্রকাশ্য যুদ্ধের ঘোষণা পাকিস্তানের ◈ দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে ১৮০ দিনের পরিকল্পনা: রমজানে সরকারের সক্ষমতার পরীক্ষা ◈ দুদকের জালে ঘুষের টাকাসহ আটক উপজেলা প্রকল্প কর্মকর্তা

প্রকাশিত : ১২ আগস্ট, ২০২১, ০৫:৩৯ বিকাল
আপডেট : ১২ আগস্ট, ২০২১, ০৫:৩৯ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] রাজবাড়ীর বালিয়াকান্দিতে কলেজ ছাত্রীর আত্নহত্যা

মোঃ ইউসুফ মিয়া: [২] জেলার বালিয়াকান্দিতে গলায় ফাঁস নিয়ে বন্যা সরকার (১৭) নামে এক কলেজ ছাত্রী গলায় ফাঁস নিয়ে আত্নহত্যা করেছে। সে উপজেলার বহরপুর ইউনিয়নের বাঘুটিয়া গ্রামের শুশান্ত সরকারের মেয়ে ও জামালপুর কলেজের এইচ,এস,সিতে অধ্যায়নরত ছি‌লেন।

[৩] নিহতের স্বজনরা জানান, পারিবারিক কলহের জের ধরে উপজেলার বহরপুর ইউনিয়নের বাঘুটিয়া গ্রামের বাড়ীতে বুধবার রাতে খাবার শেষে ছোট বোনকে সাথে নিয়ে ঘুমিয়ে পড়ে বন্যা সরকার। রাত সাড়ে ১১টার দিকে ছোট বোনের ঘুম ভেঙ্গে গেলে দেখতে পায় ঘরের আড়ার সাথে ওরনা গলায় পেচিয়ে আত্নহত্যা করেছে। ছোট বোনের চিৎকারে বাড়ীর লোকজনের ঘুম ভেঙ্গে যায়। দ্রুত নামালেও তার আগেই সে মারা যায়।

[৪] বৃহস্পতিবার সকালে থানা পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে।

[৫] বালিয়াকান্দি থানার ওসি তারিকুজ্জামান বলেন, লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য রাজবাড়ী মর্গে প্রেরণ করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়