শিরোনাম
◈ রোহিঙ্গাদের ‘রাখাইনের বাঙালি’ দাবি করে মিয়ানমারের বিবৃতি কী বার্তা দিচ্ছে ◈ আমির হামজার গাড়িতে হামলা, জামায়াত-গণঅধিকার সংঘর্ষে আহত ১৫ ◈ প্রধানমন্ত্রীর ‘চ্যালেঞ্জ’ গ্রহণ করে হাসনাতের ফেসবুক পোস্ট, দিলেন ৪ প্রস্তাব ◈ সদরঘাটে দুই পক্ষের সংঘর্ষে যুবক নিহত, আটক ১০ ◈ কম দামে বেশি রফতানির মডেলে ঝুঁকি, ইউরোপে বাজার হারানোর শঙ্কা বাংলাদেশের ◈ উদ্বোধনের আগেই থার্ড টার্মিনালের ছাদে অসংখ্য পানি লিকেজ, নির্মাণমান নিয়ে প্রশ্ন (ভিডিও) ◈ দেশের ৬ জেলায় দমকা হাওয়াসহ বৃষ্টির শঙ্কা, নদীবন্দরে ১ সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে ◈ ১৯ আগস্টের মধ্যে স্বাভাবিক হচ্ছে গ্যাস সরবরাহ, জাতীয় গ্রিডে বাড়বে ৩৪০ মিলিয়ন ঘনফুট ◈ বাংলা‌দেশ দলের পারফর‌মেন্স ইস‌্যু‌তে রি‌কি পন্টিংয়ের কাঠগড়ায় প‌্যাট কামিন্স ও নির্বাচকরা ◈ শিক্ষকসংকট কাটাতে অবসরপ্রাপ্ত শিক্ষক ও বিশেষজ্ঞদের নিয়ে পুল গড়ছে জাতীয় বিশ্ববিদ্যালয়

প্রকাশিত : ১২ আগস্ট, ২০২১, ০৪:৪৫ দুপুর
আপডেট : ১২ আগস্ট, ২০২১, ০৬:৪৮ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] অনলাইনে তিনদিন ধরে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের টিকিট বিক্রি বন্ধ

আব্দুল্লাহ মামুন: [২] বিমানের টিকিট বিক্রি যেমন কমেছে, তেমনি ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। এজন্য বিমান কর্তৃপক্ষ দোষছেন অনলাইন
প্লাটফর্মে টিকিট বিক্রি ব্যবস্থাপনার দায়িত্বে থাকা বেসরকারি প্রতিষ্ঠান ট্রাভেল শপ লিমিটেডকে। অন্যদিকে, ট্রাভেল শপের দাবি সার্ভারের ভাড়া
বিমান পরিশোধ না করায় বন্ধ হয়েছে সেবা। বাংলাট্রিবিউন

[৩] গত দুই বছর ধরে অনলাইন ওয়েব সার্ভারের বকেয়া বিল পরিশোধ না করায় রাষ্ট্রীয় পতাকাবাহী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সার্ভার বন্ধ করে দিয়েছে অ্যামাজন ওয়েব কর্তৃপক্ষ। এতে অনলাইনে বিমানের টিকিট বিক্রি বন্ধ হয়ে যাওয়ায় চরম দুর্ভোগে পড়েছেন যাত্রীরা।

[৪] গত দুই বছর ধরে অনলাইন ওয়েব সার্ভারের বকেয়া বিল পরিশোধ না করায় রাষ্ট্রীয় পতাকাবাহী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সার্ভার বন্ধ করে দিয়েছে অ্যামাজন ওয়েব কর্তৃপক্ষ। এতে অনলাইনে বিমানের টিকিট বিক্রি বন্ধ হয়ে যাওয়ায় চরম দুর্ভোগে পড়েছেন যাত্রীরা।

[৫] অ্যামাজন গতকাল বুধবার সকাল ৯টা থেকে বিমানের সার্ভার বন্ধ করে দেওয়ার পর বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, তাদের অনলাইন প্ল্যাটফরমে টিকিট বিক্রির ওয়েবসাইটটি সাময়িকভাবে বন্ধ রয়েছে।

[৬] তবে বিমানের সব দেশি-বিদেশি সেলস অফিস, অনুমোদিত ট্রাভেল এজেন্সি ও বিমান কল সেন্টারের মাধ্যমে সব রুটের টিকিট ক্রয়, পরিবর্তন ও ফেরতের প্রক্রিয়া চালু আছে। যাত্রীদের সেবা দিতে আজ (বৃহস্পতিবার) থেকে বিমানের প্রধান কার্যালয়ের সেলস সেন্টার ২৪ ঘণ্টা খোলা থাকবে বলেও এতে উল্লেখ করা হয়। দৈনিক ইত্তেফাক।

[৭] এছাড়া বিমান কল সেন্টার (০১৯৯০ ৯৯৭ ৯৯৭), বলাকা সেলস সেন্টার (০১৭৭৭৭১৫৬৩০-৩১), মতিঝিল সেলস সেন্টার (২২৩৩৫৭০৭০/২২৩৩৮০১৫১ (এক্সটেনশন: আন্তর্জাতিক ১৩৬, ১৩৮; অভ্যন্তরীণ ১৪৫) এসব নম্বরে টিকিট সংক্রান্ত তথ্যের জন্য যোগাযোগ করতে বলা হয়েছে।বাভিনিউজ২৪।

[৮] সার্ভার বন্ধ প্রসঙ্গে বিমানের ব্যবস্থাপনা পরিচালক এবং সিইও অতিরিক্ত সচিব ড. আবু সালেহ মোস্তফা কামাল জানান, এ নিয়ে বিমানের আইন বিভাগ কাজ করছে। লিগ্যাল ওপিনিয়ন পেলে ম্যানেজমেন্ট প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। সার্ভার বন্ধ হওয়ায় তাৎক্ষণিক যদি সাময়িক কিছু ক্ষতি হয় সেটা অস্বীকার করার উপায় নেই।

  • সর্বশেষ
  • জনপ্রিয়