শিরোনাম
◈ সৌদির রিয়াদগামী সব ফ্লাইট অনির্দিষ্টকালের জন্য স্থগিত করল বিমান, ২১ অক্টোবর থেকে চালু হতে পারে দাম্মাম রুট ◈ ‘সিন্ডিকেট হচ্ছে ভাই’, সার সংকটে দিশেহারা গাইবান্ধার চরের কৃষকরা ◈ মাদক আস্তানায় আগ্নেয়াস্ত্র হাতে প্রতিমন্ত্রী ‘ইশরাকের অ্যাকশন’, আটক ৬ (ভিডিও) ◈ হামের থাবায় বাংলাদেশ, টিকাদানের ঘাটতি নিয়ে বিশ্বকে সতর্ক করছেন বিশেষজ্ঞরা ◈ সুন্দরবনের জলজ প্রাণীর দেহে প্লাস্টিক, মাছ খেয়ে স্বাস্থ্যঝুঁকিতে মানুষ ◈ দুই সপ্তাহের মধ্যে আজিমপুর কোয়ার্টার পরিচ্ছন্ন করার নির্দেশ প্রধানমন্ত্রীর ◈ সৌদিতে কূটনৈতিক তৎপরতায় শ্রীলঙ্কানের মৃত্যুদণ্ড বাতিল, দুই বাংলাদেশির বেলায় কী হলো? ◈ একই পরিবারের ৫ জনের মৃত্যু, স্বজনদের দাবি রাতে খেয়েছিলেন নুডলস ◈ শিশু হাসপাতালে চিকিৎসকের কক্ষে ধূমপান, দেখেই বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর (ভিডিও) ◈ ড্যাপের নতুন সংশোধনীতে বুড়িগঙ্গার তীরে ভারী শিল্পের অনুমোদন, বন্যাপ্রবাহ এলাকায় আবাসন প্রকল্পের সুযোগ

প্রকাশিত : ১২ আগস্ট, ২০২১, ০৪:২২ দুপুর
আপডেট : ১২ আগস্ট, ২০২১, ০৪:২৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] গোপালগঞ্জে বিদেশি মদসহ ঈগলু আইসক্রিমের ৩ ডিলার গ্রেপ্তার

আসাদুজ্জামান বাবুল: [২] মুকসুদপুর উপজেলা সদরের টেংরাখোলা এলাকা থেকে ১৮ বোতল বিদেশী মদ ও ১০ লিটার চোলাই মদসহ ৩ জন  মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।

[৩] গ্রেফতারকৃত অবৈধ মাদক বিক্রেতারা হলো (১) সঞ্জয় ওরফে আজরা (৪০), পিতা-সন্তোষ দত্ত, গ্রাম- কমলাপুর, (২) রাজিব পাল (২৫) পিতা- গৌতম পাল ও (৩) সুমন পাল (২৫) পিতা- সুনিল পাল। এদের সকলের বাড়ী মুকসুদপুর উপজেলার নারায়নপুর গ্রামে।

[৪] বুধবার আনুমানিক রাত ৯টার দিকে মুকসুদপুর থানার ওসি মো, বকর এ তথ্য নিশ্চিত করে বলেন, মাদকসহ পুলিশের কাছে আটক ব্যক্তিরা দীর্ঘদিন ধরে এলাকায় অবৈধভাবে মাদক বিক্রি করে যুবসমাজসহ নানান বয়সের মানুষকে ধ্বংসের পথে নিয়ে যাচ্ছিল।বিকেল সাড়ে ৫ টায় গোপন সংবাদের ভিত্তিতে মুকসুদপুর থানার ওসি (তদন্ত) আমিনুর রহমানের নির্দেশনায় মুকসুদপুর থানার এস আই গোবিন্দ লাল দে এর নেতৃত্বে সংগীয় ফোর্স নিয়ে উপজেলার  পৌরসভাধীন টেংরাখোলা গ্রামে অভিযান চালানো হয়।

[৫] পুলিশের কাছে আটক মাদক বিক্রেতারা ইগলু আইসক্রিম ডিলারের আড়ালে এ সব মাদক বিক্রী করে বেড়াতো বলেও অভিযোগ করেন মুকসুদপুর থানার ওসি।

  • সর্বশেষ