শিরোনাম
◈ হরমুজ প্রণালী নিয়ে পাল্টাপাল্টি ব্ক্তব্য, কোন পথে সমাধান ◈ গভীর রাতে লাইভ: সংসদ নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিলেন হাসনাত আব্দুল্লাহ (ভিডিও) ◈ ৬০ হাজার টন ডিজেল আসছে মালয়েশিয়া থেকে ◈ বৈশাখে ইলিশ আকাশছোঁয়া, সবজিতেও আগুন: মধ্যবিত্তের পান্তা-ইলিশ এখন স্বপ্ন ◈ সাতটি আইডি দিয়ে ছড়ানো হয় ভিডিও, হামলার নেতৃত্বে ছিলেন রাজনৈতিক দলের নেতা ◈ মাত্র এক ইঞ্চি দূরে থাকা চুক্তি শেষ মুহূর্তে ভেস্তে যায়: আরাগচি ◈ সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: সাবেক যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭ ◈ প্রধানমন্ত্রীর নতুন বাসভবনে থাকছে সুড়ঙ্গ ও টানেল যা বহিঃশত্রুর আক্রমণ থেকে পরিবারকে সুরক্ষা দেবে ◈ ইরানে নতুন করে হামলার চিন্তা ট্রাম্পের, দাবি ওয়াল স্ট্রিট জার্নালের ◈ আবারও রিয়াল মাদ্রিদে ফিরছেন টনি ক্রুস

প্রকাশিত : ১২ আগস্ট, ২০২১, ০১:৩৩ রাত
আপডেট : ১২ আগস্ট, ২০২১, ০১:৪৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

‘অনেকদিন পর বাসায় ফিরে’ কী করলেন সোহান

স্পোর্টস ডেস্ক : করোনাভাইরাস স্বাভাবিক জীবনযাপনে বেশ পরিবর্তন নিয়ে এসেছে। এর প্রভাব পড়েছে ক্রীরাঙ্গনে। ঠাঁসা ক্রিকেটীয় সূচিতে এমনিতেই নাজেহাল ক্রিকেটারদের, তার সঙ্গে যোগ হয়েছে জৈব সুরক্ষা বলয়ের বন্দি জীবন। এতে নিজের দেশে থেকেও দেখা পাওয়া যাচ্ছে না পরিবারের সদস্যদের। অস্ট্রেলিয়ার বিপক্ষে পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচে বাংলাদেশ দলের উইকেটরক্ষক ব্যাটসম্যান নুরুল হাসান সোহানের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে, যেখানে শোনা যায় বাড়ি ফেরার আকুতি!

সিরিজের শেষ ম্যাচে গত সোমবার আগে ব্যাট করে অস্ট্রেলিয়াকে ১২৩ রানের লক্ষ্য দেয় বাংলাদেশ দল। পরে সফরকারীদের ৯ উইকেট তুলে নিয়ে জয়ের অপেক্ষায় টাইগাররা। এমন সময়ই উইকেটের পেছনে থেকে বোলার সাকিব আল হাসানকে উইকেটরক্ষক সোহান বলেন, ‘নেন ভাই, তাড়াতাড়ি শেষ করেন ভাই, অনেকদিন পর বাসায় যাব।’ মজা করে বলা সোহানের কথাগুলোর মধ্যে লুকিয়ে ছিল বাড়ি ফেরার তাড়া।

মুহূর্তেই সোহানের ওই কথা বলার ভিডিও চিত্র ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। সেদিন রাতে সিরিজ শেষ করে বাড়ি ফেরার পর কি করেছিলেন সোহান?

সোহান জানিয়েছেন, সোমবার রাতে বাসায় ফিরতে পারেননি তিনি। বাংলাদেশ দলের খেলোয়াড়েরা টিম হোটেল ছেড়েছেন মঙ্গলবার। বাসায় ফিরেই একজন অসুস্থ স্বজনকে নিয়ে হাসপাতালে যেতে হয় সোহানকে। সেখান থেকে বাসায় ফিরতে ফিরতে রাত হয়ে যায়।

সোহান জানান, ‘আমরা যে পরিস্থিতিতে থাকি সেখানে আসল খেলা হয় খেলার মাঠের বাইরে। কোভিড পরিস্থিতি টানা হোটেলে থাকতে হয়, এই সময়টা খুব কঠিন। বাইরে থেকে বোঝা মুশকিল।’

সঙ্গে যোগ করেন সোহান, ‘খেলার জন্য যেটুকু ত্যাগ করতে হয় সেটা ত্যাগ বলা যায় না, পেশার অংশ। পেশাদার ক্রিকেটার হিসেবে এটা মেনে নিতেই হবে। তবে এটাও সত্যি দীর্ঘদিন হোটেলে কাটানোর পরে বাসায় আসা সবার সাথে দেখা করা একটা বড় ব্যাপার এখন।’

দীর্ঘদিন পর জিম্বাবুয়ে সফরে জাতীয় দলে ডাক পান সোহান। প্রায় সাড়ে চার বছর পর লাল-সবুজের জার্সি গায়ে মাঠে নামার সুযোগ পান তিনি। জিম্বাবুয়েতে প্রায় ১ মাসের সফর শেষ করে অস্ট্রেলিয়া সিরিজের জন্য জৈব সুরক্ষা বলয়ে ঢুকে যান সোহান। প্রায় টানা দেড় মাস ছিলেন পরিবারের বাইরে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়