শিরোনাম
◈ ইং‌লিশ লি‌গ, অ‌ন্তিম ল‌গ্নে এভারটনকে হারা‌লো লিভারপুল ◈ আমি পা‌কিস্তান দ‌লে খেলার যোগ্য নই, বললেন রিজওয়ান ◈ নিজ জেলা বগুড়ার উদ্দেশে রওনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ জ্বালানি সংকট মোকাবিলায় এশীয় দেশগুলোকে ১০ বিলিয়ন ডলার সহায়তার প্রতিশ্রুতি জাপানের ◈ দেশে প্রথম গভীর অনুসন্ধান কূপ খনন শুরু, মিলতে পারে দিনে ১৫ মিলিয়ন ঘনফুট গ্যাস ◈ মার্কিন বাহিনীর হাতে ইরানি জাহাজ আটক, পাল্টা হুঁশিয়ারি তেহরানের ◈ তাবলিগের শীর্ষ মুরুব্বি মাওলানা ফারুকের ইন্তেকাল ◈ আরও ১৭১ খেলোয়াড় ক্রীড়া কার্ড পেলেন ◈ ওয়াশিংটনের দাবিকে ‘অবাস্তব’ আখ্যা, আলোচনায় না যাওয়ার ঘোষণা ইরানের ◈ যে জেলায় আগের দামেই মিলছে জ্বালানি তেল!

প্রকাশিত : ১১ আগস্ট, ২০২১, ০৬:১০ বিকাল
আপডেট : ১১ আগস্ট, ২০২১, ০৬:১২ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] রাজশাহীতে চেয়ারম্যানকে বাসায় গিয়ে টিকা দেওয়ায় স্বাস্থ্যকর্মীকে শোকজ

মঈন উদ্দীন: [২] জেলার তানোর উপজেলা পরিষদের চেয়ারম্যান লুৎফর হায়দার রশীদ ময়না বাসায় বসে করোনার টিকা নিয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় উপজেলা স্বাস্থ্যকর্মীকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে স্বাস্থ্য বিভাগ।

[৩] সূত্র জানিয়েছে, তানোর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের তৃতীয় শ্রেণির কর্মচারী মো. নিশান মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদ চত্বরে লুৎফরের সরকারি বাসভবনে গিয়ে তাকে করোনাভাইরাসের দ্বিতীয় ডোজের টিকা দিয়ে আসেন। টিকা প্রয়োগের প্রশিক্ষণ নেই নিশানের। তার কাজ স্টোর থেকে কেন্দ্রে টিকা পৌঁছে দেওয়া।

[৪] তবু তিনি এখতিয়ারের বাইরে গিয়ে উপজেলা চেয়ারম্যানকে টিকা দিয়েছেন। মঙ্গলবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে উপজেলা চেয়ারম্যানের টিকা নেওয়ার ছবি ছড়িয়ে পড়ে।

[৫] জেলা সিভিল সার্জন ডা. কাইয়ুম তালুকদার বলেন, ওই স্বাস্থ্যকর্মীকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। আগামী তিন দিনের মধ্যে তাকে নোটিশের জবাব দিতে হবে। আইনত তিনি কোনোভাবেই উপজেলা চেয়ারম্যানকে তার বাসায় গিয়ে টিকা দিতে পারেন না। তিনি ক্ষমতার অপব্যবহার করেছেন।

[৬] চেয়ারম্যানকে প্রশ্ন করার এখতিয়ার আমাদের নেই কিন্তু আমরা স্বাস্থ্যকর্মীকে প্রশ্ন করতে পারি। তাই আমরা জানতে চেয়েছি কেন তিনি এই কাজ করেছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়