শিরোনাম
◈ জরুরি যেসব পণ্যবাহী জাহাজ চলাচলে অনুমতি দিল ইরান ◈ প্রধানমন্ত্রীর সঙ্গে প্রথম বৈঠকে যা চাইলেন ব্যবসায়ীরা ◈ চীনের আক্রমণের ভয়ে তাইওয়ান ছাড়ার পরিকল্পনা করছেন অনেকে ◈ দলীয় নেতাকর্মীদের চাঙা করার চেষ্টা করছে বিএনপি ◈ নারী এশিয়ান কাপে চীনের কাছে ২-০ গো‌লে হারলো বাংলাদেশ ◈ ফুটবল ম্যাচ শুরুর আগেই সমর্থকের রহস্যময় মৃত্যু, আহত ৪৭ ◈ এলাকায় মাইকিং— ‘সাউন্ডবক্স বাজালে কবরস্থানে দাফন করতে দেওয়া হবে না’ (ভিডিও) ◈ কোচিং সেন্টার শতভাগ বন্ধ করতে হবে: শিক্ষামন্ত্রী ◈ ড. ইউনূসকে মুখ খুলতে হবে, অর্জন ধরে রাখতে সব উপদেষ্টাদের মাঠে নামতে হবে: নাহিদ ইসলাম ◈ জুলাই সনদের সাথে গণভোট বাতিল হওয়ার কোনো সম্পর্ক নেই : আইনমন্ত্রী

প্রকাশিত : ১১ আগস্ট, ২০২১, ০২:৫০ দুপুর
আপডেট : ১১ আগস্ট, ২০২১, ০২:৫০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] চট্টগ্রাম চোর চক্রের ৬ সদস্য গ্রেপ্তার ও চোরাই সিএনজি উদ্ধার

রাজু আহমেদ : [২] মহানগর গোয়েন্দা (উত্তর) বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিবি-উত্তর) জনাব মোহাম্মদ সালাম কবির, পিপিএম এর সার্বিক দিক নির্দেশনায় অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ডিবি-উত্তর) জনাব মোঃ আরাফাতুল ইসলাম ও সহকারী পুলিশ কমিশনার (ডিবি-উত্তর) মোঃ আরিফ হোসেনের তত্ত্বাবধানে পুলিশ পরিদর্শক জনাব মোঃ মোক্তার হোসেনের নেতৃত্বে বিশেষ টিম-০১ গোপন সংবাদের ভিত্তিতে সিএমপি’র চান্দগাঁও থানাসহ মহানগর বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করে সিএনজি অটোরিক্সা চোরচক্রের ০৬ (ছয়) সদস্য গ্রেফতার করেন।

[৩] এসময় চোরাইকৃত ০৬ (ছয়) টি সিএনজি অটোরিক্সা উদ্ধার করা হয়। চোরাইকৃত গাড়ির আনুমানিক মূল্য ৩৩,০০,০০০/- টাকা।

[৪] প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় আটককৃত ব্যক্তিরা পরস্পরের যোগসাজশে দীর্ঘদিন যাবৎ বিভিন্ন জায়গা হতে সিএনজি অটোরিক্সা চুরি করে গাড়ির ইঞ্জিন চেসিস নাম্বার ও রং পরিবর্তনসহ জাল কাগজপত্র তৈরী করে সাধারন মানুষের নিকট বিক্রয় করে আসছিলো, আটককৃত ব্যক্তিদের বিরুদ্ধে সিএমপি’র চান্দগাঁও থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়