শিরোনাম
◈ মহানগর এলাকার সরকারি প্রাথমিকেও আসছে অনলাইন ক্লাস ◈ এসএসসি পরীক্ষা ঘিরে কড়াকড়ি, কর্মকর্তাদেরও চাকরি হারানোর ঝুঁকি ◈ চলতি অর্থ বছরের ৩১৮.৬৩৯ কি.মি. খাল পুনঃখননের পরিকল্পনা রয়েছে : পানি সম্পদ মন্ত্রী  ◈ চাহিদার চাপে তেলশূন্য পাম্প—নিয়ন্ত্রণে ঢাকায় চালু হচ্ছে পরীক্ষামূলক ‘ফুয়েল পাস’ ◈ প্রবাসী আয়ে নতুন ইতিহাস, এক মাসেই সর্বোচ্চ প্রবাহ ◈ দেশবাসীর রায়কে অবমূল্যায়ন করার অভিযোগ তুলে সংসদে বিরোধীদলের ওয়াকআউট ◈ জামায়াতের উপর বিএন‌পির নজরদা‌রি, পুতুল‌কে সাম‌নে রে‌খে ফেরার অপেক্ষায় পলাতক আওয়ামী লীগ ◈ ক্রোয়েশিয়াকে উড়িয়ে দিলো ব্রাজিল ◈ রাজনৈতিক হয়রানিমূলক ২৩,৮৬৫টি মামলা প্রত্যাহার করা হয়েছে: আইনমন্ত্রী ◈ ১৫ বছরে ২৩৪ বিলিয়ন ডলার পাচার: সংসদে প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রকাশিত : ১১ আগস্ট, ২০২১, ১১:১৮ দুপুর
আপডেট : ১১ আগস্ট, ২০২১, ১২:২৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] খিলগাঁওয়ে সিএনজির ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

মোস্তাফিজুর রহমান: [২] রাজধানীর খিলগাঁও ফ্লাইওভারে সিএনজির ধাক্কায় মোহাম্মদ রাব্বানী (৩০) নামের মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। বুধবার (১১ আগস্ট) সকাল সোয়া আটটার দিকে এ দুর্ঘটনা ঘটে।

[৩] গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক নয়টার দিকে মৃত ঘোষণা করেন। উদ্ধার করে নিয়ে আসা নূর মোহাম্মদ জানান, খিলগাঁওয়ের ফ্লাই ওভার ব্রিজের উপরে একটি সিএনজি মোটরসাইকেলকে ধাক্কা দিলে রক্তাক্ত আহত অবস্থায় পড়ে থাকলে আমরা উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

[৪] সবুজবাগ থানার উপ-পরিদর্শক এসআই হাসানুজ্জামান বলেন, খিলগাও ফ্লাইওভারের সিএনজির ধাক্কায় মোটরসাইকেল আরোহীর গুরুতর আহত হয়। পরে তাকে উদ্ধার করে মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়