শিরোনাম
◈ ভারতের পশ্চিমবঙ্গ সরকারের মন্ত্রী সমমর্যাদার উপদেষ্টা নিযুক্ত হলেন মিঠুন চক্রবর্তী ◈ এআই ও স্বয়ংক্রিয় বট ব্যবহার করে গান বানিয়ে ৮০ লাখ ডলারের স্ট্রিমিং জালিয়াতি! ◈ বাংলাদেশের সঙ্গে ইতিবাচক ও ভবিষ্যৎমুখী সম্পর্ক বজায় রাখতে চায় ভারত: রণধীর জয়সওয়াল ◈ ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার সমান অধিকার নিশ্চিত করতে সরকারের অঙ্গীকার: প্রধানমন্ত্রী ◈ ১০ উড়োজাহাজ কিনতে এয়ারবাসের সঙ্গে বিমান বাংলাদেশের চুক্তি সই ◈ ফ্রান্সের শিক্ষার্থী বিক্ষোভে স্পষ্ট ঋণ ও বাজেট সংকট, যা ছড়িয়ে পড়তে পারে পুরো ইউরোপে ◈ ব্যাংকক সম্মেলনে বাংলাদেশের নিজস্ব অর্থনৈতিক সংস্কার কর্মসূচি তুলে ধরবে সরকার ◈ চীন-ভারতের তুলনায় যুক্তরাষ্ট্রে বাংলাদেশের পোশাক রপ্তানি বেশি স্থিতিশীল, সামনে বড় সুযোগ ◈ শ্রমিকদের বিরোধিতার মধ্যেই ডিপি ওয়ার্ল্ডকে ১৫ বছরের এনসিটি ইজারা দিচ্ছে বাংলাদেশ ◈ ইউরোপীয় পার্লামেন্টে নগ্ন সোনালি ট্রাম্পের ভাস্কর্য, নাম ‘অরেঞ্জ প্লেগ’

প্রকাশিত : ১১ আগস্ট, ২০২১, ০৯:৫১ সকাল
আপডেট : ১১ আগস্ট, ২০২১, ০১:২৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সিনোভ্যাক্স ও ইনোভায়োর মিশ্র ডোজ ভ্যাকসিনের পরীক্ষা চালাবে চীন

ওয়ালিউল্লাহ সিরাজ: [২] চীনের ন্যাশনাল মেডিকেল প্রোডাক্টস অ্যাডমিনিস্ট্রেশন একটি উন্নত প্রতিরোধ শক্তি তৈরির জন্য দুটি ভিন্ন কোভিড ভ্যাকসিনের মিশ্র ডোজের পরীক্ষা চালাবে। এই জন্যে তারা চীনা বায়োফার্মাসিউটিক্যাল কোম্পানির সিনোভ্যাক ও আমেরিকান ইনোভায়ো কোম্পানির সঙ্গে চুক্তি করেছে। স্পুটনিক

[৩] ইনোভায়োর প্রধান কর্মকর্তা জে জোসেফ কিম সোমবার এক বিবৃতিতে বলেন, ইনোভায়োর তৈরি ভ্যাকসিনের জন্য খুব শীতল বা গরম পরিবেশের প্রয়োজন হয় না। তাই এটা সকল স্থানেই কাজ করতে সক্ষম। এই জন্য প্রাথমিক ও সহায়ক ভ্যাকসিন হিসেবে আমাদের ভ্যাকসিন খুব ভালো কাজ করবে।

[৪] চীনা প্রতিষ্ঠানের প্রধান ওয়াং কিন বলেন, আমরা আশা করছি এই দুই ভ্যাকসিনের মিশ্র ডোজ আরো বেশি ইমিউনিটি শক্তি তৈরি করবে।

[৫] কোভিড মহামারির শুরু হয়েছে চীনের উহান থেকে। অথচ চীনে কোভিড মারা গেছেন ৪ হাজার ৬শ ৩৬জন। আর আক্রান্ত হয়েছে প্রায় ১ লাখ মানুষ। অপর দিকে যুক্তরাষ্ট্রে কোভিডে মারা গেছে ৬ লাখে ৩৪ হাজার ৬৬২। আর কোভিড পজিটিভ হয়েছে আক্রান্ত ৩ কোটি ৬৮ লাখ ৯২ হাজার ২১৫ জনের।

[৬] গত ২৪ ঘণ্টায় যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে ১ লাখ ৯৭০ জন। সম্পাদনা : রাশিদ

  • সর্বশেষ