শিরোনাম
◈ ইরানে পারমাণবিক হামলার আশঙ্কা: জাতিসংঘ কূটনীতিকের বিস্ফোরক তথ্য ফাঁস ◈ আইএলও অধিবেশনে বাংলাদেশের প্রতি ৪৭ দেশের সমর্থন, শ্রম সংস্কারে অগ্রগতির প্রশংসা ◈ সংসদে ইলিয়াস আলীর খোঁজ চাইলেন স্ত্রী লুনা, গুমের বিচার দাবি ◈ ব‌কেয়া টাকা প‌রি‌শোধ না হওয়ায় টি- স্পোর্টসের সাথে চুক্তি বাতিল জিও স্টারের, দেখা যাবে না আইপিএল ◈ জ্বালানি মজুতকারীদের বিরুদ্ধে কঠোর অভিযান, দেশজুড়ে উদ্ধার ২ লাখ লিটার তেল ◈ সাবেক সিএমপি কমিশনার জলিল গ্রেপ্তার ◈ রিজার্ভ ছাড়ালো ৩৪ বিলিয়ন ডলার ◈ নতুন কুঁড়ি স্পোর্টস বাস্তবায়নে শিক্ষাপ্রতিষ্ঠানে নির্দেশনা  ◈ পুলিশ সদস্যদের হতাহতের ঘটনাকে ‘যুদ্ধের ময়দানে ফয়সালা’ বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী  ◈ ট্যাগ অফিসার,তেল মজুত ধরতে পুরস্কার- কিন্তু কার্যকর ব্যবস্থাপনা কতটা হচ্ছে

প্রকাশিত : ১০ আগস্ট, ২০২১, ০২:১৯ দুপুর
আপডেট : ১০ আগস্ট, ২০২১, ০২:১৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] শোক দিবসে টাইমস স্কয়ারে বঙ্গবন্ধুর ছবি প্রদর্শন বিশ্বব্যাপী ইতিবাচক ভাবমূর্তি তৈরি হবে

কূটনৈতিক প্রতিবেদক:[২] মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রী ড. এ কে আবদুল মোমেন বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি নিউইয়র্কের ম্যানহাটনের ঐতিহাসিক টাইমস স্কয়ারের প্রধান বিলবোর্ডে প্রদর্শনের উদ্যোগ নেওয়া হয়েছে।

[৩] ১৫ আগস্ট রাত ১২টা থেকে শুরু হয়ে পরের দিন রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত ২৪ ঘণ্টায় প্রতি দুই মিনিটে ১৫ সেকেন্ড করে পুরো বিলবোর্ডে চলবে এই প্রদর্শনী। ২৪ ঘণ্টায় মোট ৭২০ বার বঙ্গবন্ধুর ছবি ভেসে উঠবে।

[৪] প্রদর্শনীতে প্রাধান্য পাবে বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ মার্চের ভাষণের অংশ বিশেষসহ স্মরণীয় কিছু ছবি ও ক্যাপশন। নিউইয়র্ক ড্রিম প্রোডাকশনের পক্ষ থেকে নেওয়া এ উদ্যোগ নেওয়া হয়েছে। প্রবাসীরা নিজ উদ্যেগে এসব আয়োজন করেছেন।

[৫] তাদের সহযোগিতায় মঙ্গলবার সকালে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় ২৫ লাখ টাকা করে মোট ৫০ লাখ টাকার চেক পররাষ্ট্রমন্ত্রীর কাছে হস্তান্তর করে আনোয়ার গ্রুপ ও বাংলাদেশ ফাইন্যান্স।

[৬] এ সময় ড. মোমেন বলেন, এটা খুব ভালো উদ্যোগ। এখানে কোনো চাঁদাবাজি হচ্ছে না। বঙ্গবন্ধুর নামে চাঁদাবাজি হলে শূলে চড়ানো হবে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়