শিরোনাম
◈ বাংলাদেশে নির্বাচন পর্যবেক্ষণের জন্য ভারতকেও আমন্ত্রণ জানা‌লো সরকার! দিল্লি এখনও জবাব দেয়নি ◈ ইরানে সাম্প্রতিক সহিংসতায় নিহত ২ হাজার ৯৮৫ জনের তালিকা প্রকাশ ◈ ছাত্রদলের ৭ শীষ নেতা এবার সংসদ নির্বাচনে প্রার্থী ◈ ভোরে ভূমিকম্পে কেঁপে উঠল জম্মু-কাশ্মীর ও আন্দামান: আতঙ্কে রাস্তায় বাসিন্দারা ◈ ২২ বছর পর খুলনায় তারেক রহমান, জনসভা ঘিরে সকাল থেকেই নেতাকর্মীদের ঢল ◈ এপস্টেইনকাণ্ডে নতুন ফাইল প্রকাশ: ফেঁসে যাচ্ছেন ক্লিনটন দম্পতি ◈ ফুলহ‌্যা‌মের বিরু‌দ্ধে ম্যানচেস্টার ইউনাইটেডের নাটকীয় জয় ◈ রায়ো ভায়েকানোর বিপক্ষে রিয়াল মা‌দ্রিদের কষ্টের জয় ◈ অবশেষে শৃঙ্খলায় ফিরছে ১০২২ লাইটার জাহাজ, বিডব্লিউটিসিসির বিশেষ সফটওয়্যার চালু ◈ অন্তর্বর্তী সরকারের মেয়াদে চালু হচ্ছে না থার্ড টার্মিনাল, সিদ্ধান্ত নেবে পরবর্তী সরকার

প্রকাশিত : ১০ আগস্ট, ২০২১, ০১:০৩ রাত
আপডেট : ১০ আগস্ট, ২০২১, ০১:০৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] যশোরে বাকপ্রতিবন্ধী যুবতীকে ধর্ষণের অভিযোগ, আটক ১

নিজস্ব প্রতিবেদক: [২] যশোরে বাকপ্রতিবন্ধী যুবতীকে (১৯) ধর্ষণের অভিযোগে কোতোয়ালি থানায় মামলা হয়েছে। ধর্ষণের শিকার তরুণীর বাড়ি সদর উপজেলার কচুয়া গ্রামে। একই সাথে অভিযুক্ত শাহিনকে আটক করেছে পুলিশ।

[৩] আটক ইজিবাইক চালক শাহিন হোসেন (২৫) সোমবার আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। অভিযুক্ত শাহিন হোসেন চাউলিয়া গ্রামের মৃত তোফাজ্জেল হোসেনের ছেলে এবং ঘাটকুল কচুয়া গ্রামের জনৈক রফিকুল ইসলামের বাড়ির ভাড়াটিয়া। জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. সাইফুদ্দীন হোসাইন তার জবানবন্দি গ্রহণ করেন। পরে বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ প্রদান করেন।

[৪] মামলার তদন্ত কর্মকর্তা এসআই মোহাম্মদ মহিউদ্দিন জানান, অভিযুক্ত শাহিনের অন্তঃসত্ত্বা স্ত্রী পিতার বাড়িতে বেড়াতে গেছেন। বাকপ্রতিবন্ধী যুবতীর বাড়ি ঘাটকুল কচুয়া গ্রামে তাদের বাসার কাছে। গত রোববার বিকেল সাড়ে ৩টার দিকে তাকে ইশারায় বাসায় ডেকে নিয়ে যান ইজিবাইকচালক শাহিন। ঘরে নিয়ে তাকে ধর্ষণ করলে যুবতী রক্তাক্ত হয়। এরই মধ্যে যুবতীর মা তার মেয়েকে খোঁজাখুঁজি করতে থাকেন এবং তাকে অভিযুক্ত শাহিনের ঘরের বারান্দায় দেখতে পান। তিনি এ সময় মেয়েকে সেখান থেকে উদ্ধার করে বাড়িতে নিয়ে যান। পরে ঘটনাটি জানাজানি হলে ক্ষুব্ধ স্থানীয় লোকজন অভিযুক্ত শাহিনকে ধরে এনে বেধড়ক মারপিট করেন। পরে তাকে পুলিশের কাছে সোপর্দ করা হয়। এ ঘটনায় ভুক্তভোগী যুবতীর পিতা কোতয়ালি থানায় মামলা করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়