শিরোনাম
◈ সিগারেট-ওষুধ-মোবাইলসহ ১১ খাতের জন্য এনবিআরের নতুন আদেশ  ◈ সেপ্টেম্বরের প্রথম ১৯ দিনে রেমিট্যান্স এলো ১৮১ কোটি ডলার ◈ বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণে বাংলাদেশ-ভারত বিটুবি টাস্কফোর্সের তাগিদ ◈ মুহম্মদ জাফর ইকবাল ও সা‌বেক ভি‌সি  মাকসুদ কামালসহ ৫ জ‌নের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি ◈ এশিয়ান গেমস ম‌হিলা ক্রিকে‌টে স্বর্ণ-রৌপ্যের সুযোগ শেষ, এবার ব্রোঞ্জের লড়াইয়ে বাংলাদেশের প্রতিপক্ষ পা‌কিস্তান ◈ রাজধানীতে বাসে আগুন দেওয়ার চেষ্টার সময় যুবক আটক ◈ আরও ৪ শিশুর মৃত্যু হামের উপসর্গে, মোট ১০৫৭ ◈ আরও ৬ জনের মৃত্যু ডেঙ্গুতে, হাসপাতালে ১৫৯৩ ◈ জাল টাকার বস্তা ময়লার ভাগাড়ে, আসল ভেবে হুলস্থুল কাণ্ড ◈ বাংলাদেশ-পাকিস্তানকে একই চোখে দেখলে ভারতের কৌশলগত ক্ষতি: শেখর গুপ্ত

প্রকাশিত : ০৯ আগস্ট, ২০২১, ০৮:৫৭ রাত
আপডেট : ০৯ আগস্ট, ২০২১, ০৮:৫৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] তেজগাঁও ইএনটি হাসপাতাল দীর্ঘ সারির কোনো চাপ নেই, সহসাই কেন্দ্রে মিলছে টিকা

শাহীন খন্দকার: [২] রাজধানীর বিভিন্ন স্পটগুলোতে দীর্ঘ সারি চোখে পড়লেও তেজগাঁও ইএনটি হাসপাতাল কেন্দ্রে তেমন চাপ চোখে পড়েনি। এই হাসপাতালে সহজেই পাওয়া যাচ্ছে করোনার টিকা। নেই কোনো ভোগান্তি। টিকাগ্রহীতা এসেই ৫-৭ মিনিটে টিকা দিয়ে চলে যাচ্ছেন। সোমবার রাজধানীর তেজগাঁও ইএনটি হাসপাতাল কেন্দ্র ঘুরে এ চিত্র চোখে পড়েছে।

[৩] এখানকার দায়িত্বে নিয়োজিত জাকারিয়া জানিয়েছেন, এদিন তাদের কাছে সিনোফার্মের ৫০০, এস্ট্রাজেনেকার ১০০ ও মডার্নার ১০০০ ডোজসহ মোট ১৬০০ টিকা আছে। তারা সকাল সাড়ে ৮টা থেকে টিকাদান শুরু করেছেন, যা চলে দুপুর ১টা পর্যন্ত। সকাল থেকেই শুরু করায় এটি সম্ভব হয়েছে বলেও জানান স্বেচ্ছাসেবক এস এম সাদিক।

[৪] এছাড়া এই কেন্দ্রে অনেকেই এসে ফিরে গেছেন, যাদের এসএমএস আসেনি বা নিবন্ধন করতে পারেন না। রুবেল নামের একজন টিকা গ্রহণে ইচ্ছুক জানান, গত মাসের ২৬ তারিখে নিবন্ধন করেছি এখনো এসএমএস আসেনি। অথচ ৩০ তারিখে নিবন্ধন করেও এসএমএসে পেয়েছে অনেকে।

[৫] নাম প্রকাশে অইচ্ছুক একজন ৪ আগস্ট নিবন্ধন করে ৯ আগস্ট টিকা দেওয়া সম্পন্ন করেছেন। রাশেদ চৌধুরী জানান, চলতি বছরের ১২ জুলাই নিবন্ধন করেছেন। তিনিও এখন পর্যন্ত এসএমএস পাননি। স্বেচ্ছাসেবক এস এম সাদিক জানান, ১১ তারিখে যারা নিবন্ধন করেছেন আজকে তারা মেসেজ পেয়েছেন।

[৬] হাসপাতাল সুত্রে জানা যায় স্পট থেকে, টিকা পর্যাপ্ত থাকলে এসএমএস ছাড়াও নিবন্ধিতদের দিয়ে দেয়া হয়। তবে নিবন্ধন ছাড়া কাউকে টিকা দেয়া হয় না। তবে সোমবার দুপুর একটার মধ্যেই বরাদ্দকৃত টিকা শেষ হয়ে গেছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

  • সর্বশেষ