শিরোনাম
◈ ধর্ষণের ক্ষেত্রে দ্বিচারিতা চলতে পারে না, সব অপরাধেরই বিচার হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ সরকারি ব্যয় ২ হাজার কোটি টাকা কমিয়ে সংশোধিত ও সম্পূরক বাজেট পেশ করলেন অর্থমন্ত্রী ◈ বি‌পিএলের দুরাবস্থা, ফ্র্যাঞ্চাইজি লিগের র‍্যাঙ্কিংয়ে সবার নিচে  ◈ সায়েদাবাদ, গুলিস্তান ও মহাখালী বাস টার্মিনাল স্থানান্তরের সিদ্ধান্ত, কোনটি কোথায় যাবে ◈ চীনা অর্থায়নে দ্বিতীয় পদ্মা-যমুনা সেতুসহ ২০ মেগা প্রকল্পের পরিকল্পনা ◈ আধুনিক প্রযুক্তির লড়াইয়ে প্রথম বিশ্বযুদ্ধের রেকর্ড ভাঙল রাশিয়া-ইউক্রেন যুদ্ধ ◈ ‘আমি মন্ত্রীর পিছে টাকা নিয়ে ঘুরিনি’: আদ্-দ্বীন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ◈ ব্রা‌জি‌লের বিরু‌দ্ধে মর‌ক্কো দ‌লের একাদশে ১১ জনই ছি‌লো জন্মসূত্রে বিদেশি, বিশ্বকাপে অনন্য কীর্তি ◈ অক্সফোর্ডে অনুষ্ঠান শেষে আওয়ামী লীগ সমর্থকদের স্লোগান, পাল্টা হাসনাত আবদুল্লাহর ‘মিডল ফিঙ্গার’ প্রদর্শন ◈ রাজধানীর ট্রাফিক ব্যবস্থাপনা আধুনিকায়নে দ্রুত এআই ক্যামেরা স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রকাশিত : ০৯ আগস্ট, ২০২১, ০৯:২৪ সকাল
আপডেট : ০৯ আগস্ট, ২০২১, ০৯:২৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মেসির বিদায়ের দিনে জুভেন্টাসকে হারিয়ে গাম্পের ট্রফি জিতল বার্সেলোনা

স্পোর্টস ডেস্ক : [২] লিওনেল মেসির বিদায় নিশ্চিত হয়ে যাওয়ার পর প্রথম মাঠে নেমে কাক্সিক্ষত জয় পেয়েছে বার্সেলোনা। জুভেন্টাসকে হারিয়ে জুয়ান গাম্পের ট্রফি জয় করেছে।

[৩] ক্যাম্প ন্যুয়ে রোববার (৮ আগস্ট) রাতে প্রাক-মৌসুম প্রস্তুতি পর্বের শেষ ম্যাচটি ৩-০ গোলে জিতেছে কোচ রোনান্ড কুমানের দল। মেমফিস ডিপাই দলকে এগিয়ে নেওয়ার পর ব্যবধান দ্বিগুণ করেন মার্টিন ব্রাথওয়েট। শেষ দিকে তৃতীয় গোলটি করেন রিকি পুস।

[৪] প্রাক-মৌসুমে পাঁচ ম্যাচে এই নিয়ে চারটিতে জিতল বার্সেলোনা। একমাত্র হার ওই সালসবুর্কের বিপক্ষে। এবার পালা আসল লড়াইয়ের। আগামী ১৫ অগাস্ট রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে ম্যাচ দিয়ে লা লিগা অভিযান শুরু করবে গতবার তৃতীয় হওয়া বার্সেলোনা। ক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য, সাবেক খেলোয়াড় ও সভাপতি জুয়ান গাম্পেরের নামানুসারে মৌসুমের শুরুতে এই ম্যাচের আয়োজন করে বার্সেলোনা, এবার এই ট্রফির ৫৬তম সংস্করণ হলো।

[৫] প্রাক-মৌসুমে টানা দুই জয়ের পর হারল জুভেন্টাস। সেরি আয় মাঠে নামার আগে আগামী শনিবার শেষ প্রীতি ম্যাচে আতালান্তার মুখোমুখি হবে তুরিনের দলটি। এবারই প্রথম জুয়ান গাম্পের ট্রফির লড়াইয়ে মাঠে নেমেছিল বার্সেলোনা নারী দল। সেখানেও প্রতিপক্ষ জুভেন্টাস। তাদের নারী দলকে ৬-০ গোলে হারায় কাতালান ক্লাবটি। - গোল ডটকম/ বিডিনিউজ

  • সর্বশেষ
  • জনপ্রিয়