শিরোনাম
◈ বিশ্বকা‌পে ভার‌তের বিরু‌দ্ধে পা‌কিস্তান খেল‌তে রা‌জি হওয়ায় কল‌ম্বো যাওয়ার বিমান ভাড়া বাড়‌লো  ◈ ফুটবলার হ‌্যা‌রি কেইনকে চায় সৌদি আর‌বের দুই ক্লাব  ◈ আজ থেকে ৭২ ঘণ্টার জন্য বন্ধ হলো মোটরসাইকেল চলাচল ◈ নির্বাচন ঘিরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর অবস্থান ◈ সাময়িকভাবে স্থগিত মালয়েশিয়ার ই-ভিসা কার্যক্রম ◈ ৪ কিমি গতির ঢাকা শহর! যানজট কমাতে এআই ও জিরো সিগন্যাল ট্রাফিক ব্যবস্থাপনার পথে বাংলাদেশ ◈ ত্রয়োদশ সংসদ নির্বাচনের জোট সমীকরণ: কে কার সঙ্গে, কে কোথায় প্রতিদ্বন্দ্বিতা করছে? ◈ ভোটের দিন প্রার্থী, পোলিং এজেন্ট ও ভোটারদের যেসব বিধিনিষেধ মানতে হবে ◈ আমরা এককভাবে সরকার গঠনে সক্ষম হবো: ডয়চে ভেলেকে তারেক রহমান (ভিডিও) ◈ টি-‌টো‌য়ে‌ন্টি বিশ্বকা‌পে আরব আমিরাতের বিরু‌দ্ধে দাপু‌টে জয় নিউ জিল্যান্ডের

প্রকাশিত : ০৯ আগস্ট, ২০২১, ১২:৫৮ রাত
আপডেট : ০৯ আগস্ট, ২০২১, ১২:৫৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] চট্টগ্রামে প্রতিষ্ঠিত হলো মোস্তফা হাকিম ওয়েলফেয়ার ফাউন্ডেশনের ৫০ শয্যার আইসোলেশন সেন্টার

রিয়াজুর রহমান রিয়াজ: [২] কোভিড-১৯ এর প্রাদুর্ভাব বৃদ্ধিতে আক্রান্ত রোগীদের চিকিৎসা সেবা প্রদানের উদ্দেশ্যে চসিক সাবেক মেয়র এবং মোস্তফা-হাকিম ওয়েলফেয়ার ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মো. মনজুর আলমের উদ্যোগে এ আইসোলেশন সেন্টার স্থাপন করা হয়।

[৩] নগরীর সিটি গেইটস্থ মোস্তফা হাকিম কলেজে স্থাপিত ৫০ শয্যার এই আইসোলেশন সেন্টারটি রোববার (৮ আগস্ট) সকাল ১১টায় উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে আনুষ্ঠানিক যাত্রা শুরু করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- চট্টগ্রাম-৪ (সীতাকুন্ড) আসনের সংসদ সদস্য আলহাজ্ব দিদারুল আলম।

[৪] এতে বিশেষ অতিথি ছিলেন - চট্টগ্রাম বিভাগের বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডাঃ হাসান শাহরিয়ার কবীর, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ সেলিম আকতার চৌধুরী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোস্তফা-হাকিম ওয়েলফেয়ার ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ও চসিক সাবেক মেয়র মো. মনজুর আলম।

[৫] এই আইসোলেশন সেন্টারে সম্পূর্ণ বিনামূল্যে রোগীদের অ্যাম্বুলেন্স, অক্সিজেন, ওষুধ ও খাওয়া দাওয়া প্রদান করা হবে। আইসোলেশন সেন্টারে সার্বক্ষণিক সেবার জন্য রয়েছে ৬ জন এমবিবিএস চিকিৎসক, ৬ জন নার্স ও ওয়ার্ডবয় এবং ২ জন সুপারভাইজার।

  • সর্বশেষ
  • জনপ্রিয়