শিরোনাম
◈ স্বাধীনতা দিবসের শিক্ষায় সবাইকে দেশের কল্যাণে আত্মনিয়োগের আহ্বান ◈ ট্রাম্পের প্রস্তাব হাতে পেয়েছে ইরান, ‘অযৌক্তিক’ আখ্যা দিয়ে প্রত্যাখ্যান ◈ হাতিরঝিল থানার ওসি ক্লোজড ◈ মহান স্বাধীনতা দিবস আজ ◈ এসএসসি ও এইচএসসি পরীক্ষা ৩১ ডিসেম্বরের মধ্যে সম্পন্ন করার পরিকল্পনা : শিক্ষামন্ত্রী ◈ ইউপি চেয়ারম্যানকে বিএনপি নেতা: এমপি সাহেবের থার্টি পারসেন্ট বুঝাইয়া দিছেন? ◈ সৌদি আরবের যে জরুরি সতর্কবার্তা দিয়েছেন বাংলাদেশিদের জন্য ◈ আবারও মন্ত্রিসভায় দফায় দপ্তর পুনর্বণ্টন ◈ রাজবাড়ীর দৌলতদিয়ায় নদীতে পড়ে যাওয়া বাস থেকে বেঁচে ফেরা যাত্রী যা বললেন ◈ বাসের অর্ধেক উঠতেই মিলছে একের পর এক মরদেহ, নিখোঁজদের খোঁজে স্বজনদের আহাজারি (ভিডিও)

প্রকাশিত : ০৯ আগস্ট, ২০২১, ১২:০৩ রাত
আপডেট : ০৯ আগস্ট, ২০২১, ০২:৫১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ঝিকরগাছায় সড়ক দুর্ঘটনায় পিতা-পুত্রের মৃত্যু

র‌হিদুল খান: [২] য‌শো‌রের ঝিকরগাছায় এক সড়ক দুর্ঘটনায় পিতা-পুত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে। আজ রবিবার (৮ আগস্ট) বিকাল ৩টার দিকে ঝিকরগাছা-বাঁকড়া আবুল ইসলাম সড়কের বল্লা কলোনীপাড়া নামক স্থানে এ সড়ক দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলে মারা যান বাবা জোহর আলী (৪৮)। আর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাত ৮টার দিকে মারা যান ছেলে আক্তারুজ্জামান (২২)। তারা ঝিকরগাছা উপজেলার নিশ্চিন্তপুর গ্রামের বাসিন্দা।

[৩] প্রত্যক্ষদর্শী রিপন হোসেন বলেন, জোহর আলী ও তার ছেলে আক্তারুজ্জামান মোটরসাইকেল যোগে ঝিকরগাছায় যাচ্ছিলো। ঝিকরগাছা-বাঁকড়া আবুল ইসলাম সড়কের বল্লা কলোনীপাড়া নামক স্থানে পৌছালে বাঁকড়াগামী একটি পিকআপ ভ্যান তাদের ধাক্কা দেয়। এ সময় পিকআপের ধাক্কায় জোহর আলী ও তার পুত্র আক্তারুজ্জামান মারাত্মক আহত হন।

[৪] স্থানীয়রা তাদের উদ্ধার করে ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। সেখানে দায়িত্বরত চিকিৎসক পিতা জোহর আলীকে মৃত ঘোষণা করেন এবং পুত্র আক্তারুজ্জামানকে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে প্রেরণ করেন। সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে আক্তারুজ্জামান মারা যান। ঘটনার পর ড্রাইভার পিকআপ রেখে পালিয়ে যায়। ঘাতক পিকআপ পুলিশ হেফাজতে আছে।

[৫] থানার ওসি আব্দুর রাজ্জাক বলেন, জোহর আলীর মরদেহ থানায় রয়েছে। বাদিপক্ষ ময়নাতদন্ত করতে রাজি নয়। এদিকে সড়ক দুর্ঘটনায় পিতা-পুত্রের মর্মান্তিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়