শিরোনাম
◈ বাংলাদেশে ফ্রি ট্রেড জোন ও রেলভিত্তিক আইসিডিতে ডিপি ওয়ার্ল্ডকে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রী তারেক রহমানের ◈ বাংলাদেশে স্টারলিংকের মোবাইল সেবা চালু নিয়ে উচ্ছ্বাস ইলন মাস্কের, ক্ষোভ ঝারলেন ভারতের ওপর ◈ রূপপুরের প্রথম ইউনিটে ফার্স্ট ক্রিটিক্যালিটির অনুমোদন, গ্রিডে বিদ্যুৎ আসতে আরও দুই ধাপ ◈ ফ্রান্সে উচ্চশিক্ষার পাশাপাশি ভাষা ও পেশাগত দক্ষতা অর্জনের আহ্বান বাংলাদেশি শিক্ষার্থীদের ◈ জানুয়ারি থেকে ইউপি নির্বাচন শুরুর পরিকল্পনা, চূড়ান্ত সিদ্ধান্ত সোমবার ◈ মাত্র ৮৫২ মিটার দূর দিয়ে গেল ভারতীয় স্যাটেলাইটের ধ্বংসাবশেষ, রক্ষা পেল বাংলাদেশের স্যাটেলাইট ◈ প্রবাসীদের ব্যাংক হিসাব খোলায় নতুন সুবিধা দিল বাংলাদেশ ব্যাংক ◈ চট্টগ্রাম বন্দরের এনসিটি ১৫ বছরের জন্য ডিপি ওয়ার্ল্ডের হাতে, সই হলো কনসেশন চুক্তি ◈ মৌলভীবাজারে ওয়াজ মাহফিলে ৪ কমলা ৫০ হাজার টাকা, আধা কেজি খেজুর ১৫ হাজারে বিক্রি ◈ কুমিল্লায় স্কুলছাত্রী জান্নাতের মরদেহ উদ্ধার, পাশে পড়ে ছিল সিএনজি; মিলেছে ধস্তাধস্তির চিহ্ন

প্রকাশিত : ০৭ আগস্ট, ২০২১, ০৭:১৯ বিকাল
আপডেট : ০৭ আগস্ট, ২০২১, ০৭:১৯ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] আগামী জুনের মধ্যে টোলের আওতায় আসছে এক্সপ্রেসওয়ে

সুজিৎ নন্দী: [২] প্রথম টোলের আওতায় আসছে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে। ডিসেম্বরের মধ্যে এটি চালু হবার কথা থাকলেও করোনার কারণে একধাপ পিছিয়ে গেছে। এরই মধ্যে এ সড়কের টোলহার নির্ধারণ করা হয়েছে। সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এই সিদ্ধান্ত নিচ্ছে। আগামী বছরের জুন থেকে টোল আদায় শুরু হবে। সড়ক ও জনপথ (সওজ) অধিদপ্তর সূত্রে এতথ্য জানা যায়।

[৩] চারলেনের মহাসড়ক এবং এক্সপ্রেসওয়েতে চলাচলকারী যানবাহন থেকে এ টোল আদায় করবে সরকার। পর্যায়ক্রমে দেশের বিভিন্ন মহাসড়কে তা চালু করা হবে। তবে সেসব মহাসড়কে কত হারে, কীভাবে টোল নেয়া হবে, তা নির্ধারণে কাজ করছে সওজ অধিদপ্তর।

[৪] সূত্র মতে, ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে রাজধানীর যাত্রাবাড়ীর দোলাইপাড় থেকে ফরিদপুরের ভাঙ্গা পর্যন্ত ৫৫ কিলোমিটার পথে প্রাথমিক ভাবে টোল দিতে হবে এক হাজার ৮২০ টাকা। বড় ট্রাকে এক হাজার ৪৫৮ টাকা, বড় বাসে ৬৮২ টাকা এবং প্রাইভেটকারে দিতে হবে ৩২০ টাকা টোল নির্ধারণ করা হয়েছে। ক্ষেত্র বিশেষে এটি পূন নির্ধারণ করা হতে পারে।

[৫] ঢাকা-মাওয়া-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে পাঁচটি ফ্লাইওভার রয়েছে। ফ্লাইওভার ব্যবহারের জন্য বাড়তি মাশুল ধরলে টোল আরও বাড়বে। বর্তমানে সওজ বুড়িগঙ্গা ও ধলেশ্বরী সেতুতে টোল আদায় করছে।

[৬] এক্সপ্রেসওয়ে চালু হলে এটি তার আওতায় চলে আসবে। পোস্তগোলা ও ধলেশ্বরী সেতুর টোল সমন্বয় করলে এ অঙ্ক বেড়ে যাবে। মাঝে পদ্মা সেতুতে আলাদা টোল দিতে হবে। এক্সপ্রেস ওয়েতে দুইপারে ৮টি ওঠানামার রাস্তা থাকবে।

[৭] সূত্র মতে, ঢাকা বাইপাসে প্রতি কিলোমিটারে পণ্যবাহী ট্রেইলারে (তিন এক্সেলের বেশি) ৩৩ টাকা ১০ পয়সা, বড় ট্রাকে ২৬ টাকা ৫০ পয়সা, মাঝারি ট্রাকে ১৬ টাকা ৫০ পয়সা, বড় বাসে (৩১ আসনের বেশি) ১৪ টাকা ৪০ পয়সা, মিনিবাসে ৭ টাকা ৪০ পয়সা, মাইক্রোবাসে ৬ টাকা ৬০ পয়সা, প্রাইভেট কারে ৫ টাকা ৮০ পয়সা টোল দিতে হবে।

  • সর্বশেষ