শিরোনাম
◈ শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইন, ৩ দিন অফলাইনে ক্লাস: শিক্ষামন্ত্রী ◈ যুদ্ধের প্রভাবে টিকে থাকার লড়াইয়ে ক্ষুদ্র উদ্যোক্তারা! ◈ আবাসন খাতে কালো টাকা বিনিয়োগের সুযোগ চায় রিহ্যাব, এনবিআরের ‘না’ ◈ চাহিদা মেটাতে ১১ কার্গো এলএনজি আমদানি করছে সরকার ◈ গত দুদিনে দুবার দাম বাড়ার পর আজ আবার কমেছে স্বর্ণের দাম! ◈ এডহক ক‌মি‌টির সদস‌্যদের ম‌ধ্যে বণ্টন হলো বিসিবির স্ট্যান্ডিং কমিটি, কে পেলেন কোন দায়িত্ব ◈ বাংলা‌দেশ-ভারত সম্প‌র্কে অস্ব‌স্তির কারণ হ‌তে পা‌রে আওয়ামী লীগ! ◈ বিদেশি তারকাদের তুলোধোনা, আই‌পিএ‌লে দায়বদ্ধতা নিয়ে প্রশ্ন তুললেন সু‌নিল গাভাস্কার ◈ গ্রিনল্যান্ড দখলের ইঙ্গিত ফের দিলেন ট্রাম্প, ন্যাটোকে হুঁশিয়ারি ◈ বিদ্যুৎ সাশ্রয়ের জন‌্য দিনের আলোয় হবে বাংলা‌দেশ-নিউজিল্যান্ড সিরিজ

প্রকাশিত : ০৭ আগস্ট, ২০২১, ০৫:৫৩ বিকাল
আপডেট : ০৭ আগস্ট, ২০২১, ০৯:৪৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ডিএসসিসির টিকায় অগ্রাধিকার পাচ্ছেন ইমাম-মুয়াজ্জিন-খাদেমরা

সুজিৎ নন্দী: [২] করোনাভাইরাসের ঊর্ধ্বমুখী সংক্রমণ নিয়ন্ত্রণে সারাদেশে ‘গণটিকাদান কর্মসূচি’ ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৪৫ নম্বর ওয়ার্ডেও চলছে গণটিকা কর্মসূচি। সেখানে টিকা গ্রহণকারীদের তালিকায় প্রাধান্য দেওয়া হচ্ছে স্থানীয় বিভিন্ন মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও খাদেমদের।

[৩] শনিবার এ তথ্য জানান ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৪৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শামসুজ্জোহা। তিনি বলেন, বয়স্ক ও প্রতিবন্ধী নাগরিকদের পাশাপাশি মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও খাদেমদের টিকা প্রদানে প্রাধান্য দেওয়া হচ্ছে। সব মিলিয়ে শনিবার ২৮৬ জনকে টিকা দেওয়া হবে।

[৪] এ বিষয়ে স্থানীয় নামাপাড়া জামে মসজিদের ইমাম মিজানুর রহমান বলেন, এটা খুবই প্রশংসনীয় উদ্যোগ। কারণ আমরা যারা মসজিদের ইমাম-মুয়াজ্জিন তারা সবসময় মানুষের ভিড়ের মধ্যে থাকি। সে সঙ্গে আমরা টিকা নিলে সাধারণ মানুষ টিকা নিতে অনুপ্রাণিত হবে।

[৫] এদিকে শনিবার সকাল ৯টা থেকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৪৫ নম্বর ওয়ার্ডে গণটিকা কার্যক্রম শুরু হয়। ওয়ার্ডের কমিউনিটি সেন্টারে নিবন্ধন করে পার্শ্ববর্তী সূর্যের হাসি পারিবারিক স্বাস্থ্য ক্লিনিকে টিকা প্রদান করা হয়। টিকা প্রদানের পাশাপাশি পারিবারিক স্বাস্থ্য কেন্দ্রে স্পট রেজিস্ট্রেশনের ব্যবস্থা ছিলো।

  • সর্বশেষ
  • জনপ্রিয়