শিরোনাম
◈ গুরুতর আহত মোজতবা খামেনি, গোপনে মস্কোতে অস্ত্রোপচার—আন্তর্জাতিক প্রতিবেদনে দাবি ◈ সৌদির সাড়ে ৭০০ মাইলের পাইপলাইন কি হরমুজ প্রণালির বিকল্প হতে পারবে ◈ যুক্তরাষ্ট্র-ইসরাইল যুদ্ধ কীভাবে কোটি মানুষের খাদ্য সংকট ডেকে আনতে পারে: আরটি’র রিপোর্ট ◈ বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় নতুন বাণিজ্য জোটে বাংলাদেশের নজর ◈ সি‌রিজ জ‌য়ে আন‌ন্দিত ত‌বে শেষ ওভা‌রে ১৪ রান লাগ‌বে ব‌লে ভ‌য়ে ছিলাম: মিরাজ ◈ ক্রেডিট কার্ডের ঋণসীমা বাড়ালো কেন্দ্রীয় ব্যাংক, সর্বোচ্চ মিলবে ৪০ লাখ টাকা ◈ তানজিদের সেঞ্চুরি, তাসকিনের ঝলক—পাকিস্তানের বিপক্ষে সিরিজ জয় ◈ কেন্দ্রীয় শহিদ মিনারে এলোপাতাড়ি গুলি, একজন আহত ◈ প্রথমবারের মতো ইসরায়েলের বিরুদ্ধে সেজিল ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে ইরান ◈ ২ হাজার কোটি টাকায় সৌদি আরব থেকে জরুরি ভিত্তিতে বাড়তি জ্বালানি কিনছে সরকার

প্রকাশিত : ০৭ আগস্ট, ২০২১, ০৫:০৪ বিকাল
আপডেট : ০৭ আগস্ট, ২০২১, ০৫:০৪ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সারাদেশে সাতদিনে ডেঙ্গু রোগীভর্তি একহাজার ৬৬১ জন

শাহীন খন্দকার: [২] দেশে আশঙ্কাজনক হারে বাড়ছে ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগীর সংখ্যা। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে নতুন রোগীভর্তি ২০৪ জন। শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে ডেঙ্গু বিষয়ক এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

[৩] গত ২৪ ঘন্টায় রাজধানীতে নতুন ভর্তিরোগী ১৯৪ জন, এছাড়া রাজধানীর বাইরে ২৪ ঘণ্টায় নতুন ভর্তিরোগী ১০ জন। বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে সর্বমোট রোগী ভর্তি ৯৯৭জন।

[৪] এছাড়া ঢাকার ৪১টি সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে সর্বমোট ভর্তিরোগী ৯৫৮ জন। এছাড়া অন্যান্য বিভাগে বর্তমানে সর্বমোট ভর্তিরোগী ৩৯ জন। অধিদপ্তর জানায় এনিয়ে চলতি বছর জানুয়ারি থেকে
৭ আগস্ট পর্যন্ত ৪ হাজার ৩১৯ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। এরমধ্যে সুস্থ্য হয়ে বাড়ি ফিরে গেছে ৩ হাজার ৩১২ জন।

[৫] এদিকে রোগতত্ত, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইন্সটিটিউটে (আইইডিসিআর) ডেঙ্গু সন্দেহে ১০ জনের মৃত্যুর তথ্য প্রেরিত হয়েছে। আইইডিসিআর এখনো কোন মৃত্যুর পর্যালোচনা সমাপ্ত করেনি এবং কোন মৃত্যু ডেঙ্গু বলে নিশ্চিত করেনি।

[৬] স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে চলতি বছর জুলাইতে ডেঙ্গুজ্বরে আক্রান্ত ২ হাজার ২৮৬, জুনে ২৭২-মে মাসে ৪৩,এপ্রিলে ৩, মার্চে ১৩, ফেব্রুয়ারিতে ৯ এবং জুনে ৩২ আক্রান্ত হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়