শিরোনাম
◈ যুক্তরাস্ট্র ও ইসরা‌য়েল শাসকগোষ্ঠীর ওপর আঘাত হানায় অ‌নেক ইরা‌নি খু‌শি হন, ত‌বে দেশের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত তারা ◈ শ্বাসরুদ্ধকর ম‌্যা‌চে ইন্টার মিলান‌কে হারা‌লো এসি মিলান ◈ ডগ স্কোয়াড-হেলিকপ্টারসহ সলিমপুর জঙ্গলে যৌথ বাহিনীর সাঁড়াশি অভিযান (ভিডিও) ◈ মঙ্গলবার থেকে ফ্যামিলি কার্ডের পরীক্ষামূলক কার্যক্রম শুরু, যারা পাবেন ◈ জ্বালানির ঘাটতি মেটাতে আড়াই হাজার কোটি টাকার ২ কার্গো এলএনজি কিনছে সরকার ◈ মধ্যপ্রাচ্যে সংঘাতের কারণে আইসিসি সভা স্থগিত  ◈ ঘন কুয়াশার কারণে দৌলতদিয়া-পাটুরিয়া রুটে ফেরি চলাচল বন্ধ ◈ মধ্যপ্রাচ্য সংঘাতের প্রভাবে তেলের দাম ছাড়ালো ব্যারেল প্রতি ১০০ ডলার ◈ সারাদেশে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস ◈ ইরানি নাবিকদের জন্য এক মাসের ফ্রি ভিসা দিবে শ্রীলঙ্কা

প্রকাশিত : ০৭ আগস্ট, ২০২১, ০৪:৫৬ দুপুর
আপডেট : ০৭ আগস্ট, ২০২১, ০৪:৫৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] করোনায় আক্রান্ত হয়ে সাবেক আইজিপি হাদিস উদ্দিনের মৃত্যু, আইজিপির শোক

সুজন কৈরী: [২] বাংলাদেশ পুলিশের সাবেক আইজিপি‌ মোহাম্মদ হাদিস উদ্দিন (৭২) কোভিড-১৯ এ আক্রান্ত হয়ে মারা গেছেন।

[৩] শনিবার দুপুর সাড়ে ১২টায় রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই পুত্রসহ বহু আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

[৪] মোহাম্মদ হাদিস উদ্দিন ১৯৪৯ সালে নেত্রকোনার খালিয়াজুরী উপজেলার মেন্দিপুর গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন।

[৫] ১৯৭৩ ব্যাচের এ কর্মকর্তা ২০০৫ সালের ৭ এপ্রিল থেকে ৭ মে পর্যন্ত সততা, দক্ষতা ও সুনামের সাথে বাংলাদেশ পুলিশের আইজি হিসেবে দায়িত্ব পালন করেছেন।

[৬] মরহুমের জানাযা শনিবার বাদ আসর রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার ডি ব্লক মসজিদে অনুষ্ঠিত হবে। জানাযা শেষে বনানী কবরস্থানে মরদেহ দাফন করা হবে।

[৭] মোহাম্মদ হাদিস উদ্দিনের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন আইজিপি ড. বেনজীর আহমেদ।

[৮] এক শোকবার্তায় তিনি বলেন, মোহাম্মদ হাদিস উদ্দিন একজন সৎ ও দক্ষ পুলিশ কর্মকর্তা ছিলেন। আইজিপি হিসেবে তিনি সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে গেছেন। আমরা শ্রদ্ধার সাথে তার অবদান স্মরণ করছি।

[৯] আইজিপি মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়